Dhaka ১২:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
রাজবাড়ীতে রামকান্তপুর এলাকায় আগ্নেয়াস্ত্রসহ পাঁচ অস্ত্রধারী গ্রেপ্তার আপা যেখানেই নামবে সেখানেই ফাঁসি বাস্তবায়ন করবে জনতা: নাসীরুদ্দীন পাটওয়ারী আন্তঃ স্কুল ফুটবল দলের প্রাকটিস জার্সি উন্মোচন ও বুট-মোজা বিতরণ কর্মসূচি হাওর পাড়ের শিক্ষার্থীদের কথা বললেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শিক্ষা প্রতিষ্ঠান ও বাসাবাড়িতে মাদকবিরোধী সচেতনতামূলক অভিযান পরিবেশ সুরক্ষায় সাড়ে ১০ হাজার চারা বিতরণ ডা. আসিফুল হকের গাজীপুর দালাল চক্রের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে সেবা প্রার্থীদের হয়রানি শুভ আষাঢ়ী পূর্ণিমা উদযাপন ও প্রাথমিকে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট প্রদান ঈশ্বরদীতে মাদকের প্রতিবাদ করায় যুবককে কুপিয়ে জখম কক্সবাজারে ট্রাক-সিএনজির সংঘর্ষে নিহত ৩

ফরিদপুর আলফাডাঙ্গা সমাজসেবা কার্যালয়ে ভাঙচুরের ঘটনায় উদ্বেগ

বিপুল চন্দ জেলা প্রতিনিধি ফরিদপুর: ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা সমাজসেবা কার্যালয়ে ভাঙচুরের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা প্রফেসর ড. মো. ইলিয়াস মোল্লা। আজ রবিবার ‌ সামাজিক যোগাযোগ যোগাযোগ মাধ্যমে ‌ এ ব্যাপারে একটা স্ট্যাটাসে তিনি লেখেন ‌ সমাজের অসহায়, প্রবীণ, প্রতিবন্ধী ও সুবিধাবঞ্চিত মানুষের সেবার সঙ্গে সরাসরি সম্পৃক্ত একটি সরকারি প্রতিষ্ঠানে এমন ভাঙচুরের ঘটনা অত্যন্ত দুঃখজনক এবং উদ্বেগজনক। এ ঘটনার প্রকৃত কারণ এবং এর সঙ্গে কারা জড়িত, তা এখনো নিশ্চিতভাবে জানা যায়নি। তাই কোনো ধরনের অনুমাননির্ভর বক্তব্য না দিয়ে দ্রুত, নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটনের জন্য সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানান তিনি। সংসদ সদস্য ‌প্রফেসর ড. ইলিয়াস মোল্লা বলেন, তদন্তে জড়িতদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।

আরও পড়ুনঃ  উত্তরাঞ্চলের উন্নয়ন নিয়ে বগুড়ায় বড় বার্তা পাঁচ জেলার সম্ভাবনা কাজে লাগাতে সমন্বিত পরিকল্পনার তাগিদ, উঠল বগুড়া বিভাগ গঠনের দাবিও

একই সঙ্গে আলফাডাঙ্গায় সরকারি প্রতিষ্ঠান, কর্মকর্তা-কর্মচারী এবং সেবা নিতে আসা সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি। তিনি আরও বলেন, কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে বিশৃঙ্খলা সৃষ্টি করে জনসেবা কার্যক্রম ব্যাহত করার সুযোগ দেওয়া যাবে না। আইনশৃঙ্খলা বজায় রেখে সরকারি সেবার স্বাভাবিক কার্যক্রম নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তিনি।

আরও পড়ুনঃ  চাল না পেয়ে হতাশ পূর্ব সুন্দরবনের জেলেরা
Tag :
জনপ্রিয় পোস্ট

রাজবাড়ীতে রামকান্তপুর এলাকায় আগ্নেয়াস্ত্রসহ পাঁচ অস্ত্রধারী গ্রেপ্তার

ফরিদপুর আলফাডাঙ্গা সমাজসেবা কার্যালয়ে ভাঙচুরের ঘটনায় উদ্বেগ

আপডেটের সময়: ০৭:৫২:১২ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬

বিপুল চন্দ জেলা প্রতিনিধি ফরিদপুর: ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা সমাজসেবা কার্যালয়ে ভাঙচুরের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা প্রফেসর ড. মো. ইলিয়াস মোল্লা। আজ রবিবার ‌ সামাজিক যোগাযোগ যোগাযোগ মাধ্যমে ‌ এ ব্যাপারে একটা স্ট্যাটাসে তিনি লেখেন ‌ সমাজের অসহায়, প্রবীণ, প্রতিবন্ধী ও সুবিধাবঞ্চিত মানুষের সেবার সঙ্গে সরাসরি সম্পৃক্ত একটি সরকারি প্রতিষ্ঠানে এমন ভাঙচুরের ঘটনা অত্যন্ত দুঃখজনক এবং উদ্বেগজনক। এ ঘটনার প্রকৃত কারণ এবং এর সঙ্গে কারা জড়িত, তা এখনো নিশ্চিতভাবে জানা যায়নি। তাই কোনো ধরনের অনুমাননির্ভর বক্তব্য না দিয়ে দ্রুত, নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটনের জন্য সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানান তিনি। সংসদ সদস্য ‌প্রফেসর ড. ইলিয়াস মোল্লা বলেন, তদন্তে জড়িতদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।

আরও পড়ুনঃ  উত্তরাঞ্চলের উন্নয়ন নিয়ে বগুড়ায় বড় বার্তা পাঁচ জেলার সম্ভাবনা কাজে লাগাতে সমন্বিত পরিকল্পনার তাগিদ, উঠল বগুড়া বিভাগ গঠনের দাবিও

একই সঙ্গে আলফাডাঙ্গায় সরকারি প্রতিষ্ঠান, কর্মকর্তা-কর্মচারী এবং সেবা নিতে আসা সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি। তিনি আরও বলেন, কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে বিশৃঙ্খলা সৃষ্টি করে জনসেবা কার্যক্রম ব্যাহত করার সুযোগ দেওয়া যাবে না। আইনশৃঙ্খলা বজায় রেখে সরকারি সেবার স্বাভাবিক কার্যক্রম নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তিনি।

আরও পড়ুনঃ  প্রধানমন্ত্রী তারেক রহমানের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে শরীয়তপুর সরকারি কলেজ মাঠে বৃক্ষরোপণ করেছে জেলা ছাত্রদল