Dhaka ০২:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সিলেটে বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করলেন সিলেটের ডিআইজি সদরপুরে ফুটবল টুর্নামেন্টের ফাইনালে ঠাকুরডাঙ্গী যুব সংঘের জয় সিলেট-তামাবিল মহাসড়কে হাইওয়ে ও থানা পুলিশের নামে চাঁদাবাজি নৌপথে শাশীম সিন্ডিকেট দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে চকরিয়া কেন্দ্রীয় হরিমন্দির পরিদর্শন কাউনিয়ায় দৈনিক কালবেলার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন দীঘিনালায় কাটারুং ছড়া ত্রিরত্ন বৌদ্ধ বিহারে সেনা জোনের ডেউটিন প্রদান বাঁশখালীতে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক, দিলেন আর্থিক সহায়তা পবায় উৎসাহ-উদ্দীপনায় ৩১তম হিফজুল কুরআন প্রতিযোগিতা সম্পন্ন লালপুরে চানপুরের রাস্তায় আবারও ডাকাতি! মানিকগঞ্জে পুকুরে ডুবে বৃদ্ধের মৃত্যু

ফরিদগঞ্জে ভয়াবহ অগ্নিকান্ডে ৪ বসত ঘর পুড়ে ছাঁই। খোলাকাশের নিচে ক্ষতিগ্রস্ত পরিবার

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১০:২৪:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
  • ৫৫ সময় দেখুন

মোশারফ হোসেন ফারুক মৃধা ফরিদগঞ্জ প্রতিনিধি: চাঁদপুরের ফরিদগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে একই বাড়ির চারটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে ঘরের আসবাবপত্র, নগদ টাকা ও মালামাল ভস্মীভূত হয়ে প্রায় ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা।

​শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরে উপজেলার সুবিদপুর পূর্ব ইউনিয়নের ১ নং ওয়ার্ডের উভারামপুর গ্রামের দক্ষিণ পাটওয়ারী বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

​ক্ষতিগ্রস্ত পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, আগুনে অটোচালক চান মিয়া, সূর্য মিয়া, দিনমজুর মো. স্বপন এবং হাবিবের বসতঘর শতভাগ পুড়ে ছাই হয়ে গেছে। জুমার নামাজের সময় পুরুষরা মসজিদে থাকায় এবং আগুন দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ায় ঘরের ভেতরের কোনো মালামাল বের করা সম্ভব হয়নি। বৈদ্যুতিক শর্টসার্কিট অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুনঃ  কুমিল্লায় যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

​অশ্রুসিক্ত কণ্ঠে ক্ষতিগ্রস্ত অটোচালক চান মিয়া ও দিনমজুর স্বপন জানান, আমরা জুমার নামাজ পড়তে মসজিদে গিয়েছিলাম। নামাজ শেষে বাড়ি ফিরে দেখি আমাদের মাথা গোঁজার শেষ সম্বলটুকু আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। পরিধানের কাপড়টি ছাড়া ঘরের আসবাবপত্র, জমানো টাকা ও প্রয়োজনীয় কোনো কিছুই আমরা রক্ষা করতে পারিনি। এক মুহূর্তের আগুনে আমাদের জীবনের সব স্বপ্ন ছাই হয়ে গেল।

আরও পড়ুনঃ  ভাঙ্গুড়ায় শুরু শারদীয় দুর্গোৎসব, মন্দিরে মন্দিরে বর্ণিল আলোকসজ্জা

স্থানীয় বাসিন্দা সাইফুল ইসলাম বলেন, দুপুরের এই আগুনে চারটি পরিবার মুহূর্তেই পথের ফকির হয়ে গেল। পরিবারগুলো এখন তীব্র শীত ও রোদের মধ্যে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে। সরকার ও সমাজের বিত্তবানদের অবিলম্বে এদের পাশে দাঁড়ানো উচিত। আমাদের গ্রামটি এমন এক প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত যে, আগুন লাগলে ফায়ার সার্ভিসের গাড়ি দ্রুত পৌঁছানো প্রায় অসম্ভব হয়ে পড়ে। গ্রামীণ ও দুর্গম এলাকায় ফায়ার সার্ভিসের বিকল্প অগ্নিনির্বাপণ ব্যবস্থা নিশ্চিত করতে প্রশাসনের বিশেষ নজর দেওয়া দরকার।

আরও পড়ুনঃ  বৃদ্ধা মাকে কুপিয়ে হত্যার অভিযোগে ছেলে আটক

​খবর পেয়ে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন স্থানীয় ইউপি সদস্য আলমগীর হোসেন। তিনি বলেন, খবর পাওয়ার পরপরই আমি ঘটনাস্থলে ছুটে যাই। গিয়ে দেখি একই বাড়ির ৪টি অসচ্ছল পরিবারের ঘরবাড়ি আগুনে পুড়ে কয়লা হয়ে গেছে। ক্ষতিগ্রস্তরা বর্তমানে চরম দুর্দশা ও মানবিক সংকটের মধ্য দিয়ে দিন কাটাচ্ছে। স্থানীয় প্রশাসন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মানবিক ব্যক্তিদের প্রতি এই অসহায় পরিবারগুলোর পুনর্বাসনে দ্রুত এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

Tag :
জনপ্রিয় পোস্ট

সিলেটে বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করলেন সিলেটের ডিআইজি

ফরিদগঞ্জে ভয়াবহ অগ্নিকান্ডে ৪ বসত ঘর পুড়ে ছাঁই। খোলাকাশের নিচে ক্ষতিগ্রস্ত পরিবার

আপডেটের সময়: ১০:২৪:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

মোশারফ হোসেন ফারুক মৃধা ফরিদগঞ্জ প্রতিনিধি: চাঁদপুরের ফরিদগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে একই বাড়ির চারটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে ঘরের আসবাবপত্র, নগদ টাকা ও মালামাল ভস্মীভূত হয়ে প্রায় ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা।

​শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরে উপজেলার সুবিদপুর পূর্ব ইউনিয়নের ১ নং ওয়ার্ডের উভারামপুর গ্রামের দক্ষিণ পাটওয়ারী বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

​ক্ষতিগ্রস্ত পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, আগুনে অটোচালক চান মিয়া, সূর্য মিয়া, দিনমজুর মো. স্বপন এবং হাবিবের বসতঘর শতভাগ পুড়ে ছাই হয়ে গেছে। জুমার নামাজের সময় পুরুষরা মসজিদে থাকায় এবং আগুন দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ায় ঘরের ভেতরের কোনো মালামাল বের করা সম্ভব হয়নি। বৈদ্যুতিক শর্টসার্কিট অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুনঃ  বৃদ্ধা মাকে কুপিয়ে হত্যার অভিযোগে ছেলে আটক

​অশ্রুসিক্ত কণ্ঠে ক্ষতিগ্রস্ত অটোচালক চান মিয়া ও দিনমজুর স্বপন জানান, আমরা জুমার নামাজ পড়তে মসজিদে গিয়েছিলাম। নামাজ শেষে বাড়ি ফিরে দেখি আমাদের মাথা গোঁজার শেষ সম্বলটুকু আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। পরিধানের কাপড়টি ছাড়া ঘরের আসবাবপত্র, জমানো টাকা ও প্রয়োজনীয় কোনো কিছুই আমরা রক্ষা করতে পারিনি। এক মুহূর্তের আগুনে আমাদের জীবনের সব স্বপ্ন ছাই হয়ে গেল।

আরও পড়ুনঃ  মেহেন্দিগঞ্জে মা ইলিশ রক্ষায় ভোর ৫টা থেকে যৌথ অভিযান, মাঠে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী