Dhaka ০১:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
চন্দ্রগঞ্জে পুলিশের অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধার ফটিকছড়ি উপজেলা প্রেসক্লাব সভাপতির সুস্থতা কামনায় দোয়া মাহফিল কাজীর দেউড়ির ১৫৫ কেজি ওজনের কোরাল মাছ যেভাবে বিক্রি মাদক ছেড়ে তরুণদের খেলার মাঠে আসার আহ্বান জানালেন মো: পিন্টু রহমান যাদুকাটা নদীতে খেয়া পারাপার বন্ধ ইজারাদারদের দ্বন্দ্বে চরম দুর্ভোগে লাখো মানুষ ও পর্যটক চবি জামাল নজরুল গবেষণা কেন্দ্রের এনেক্স ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন গাবতলীতে তকির বকুল তলা সামাজিক সংগঠনের উদ্যোগে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা মোকামতলায় চুরির প্রস্তুতিকালে চোর চক্রের চার সদস্য গ্রেপ্তার পবায় দ্বীনি শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত ‘মথুরা মারকাযুল হুদা মাদ্রাসা ইলিশা-দক্ষিণ আইচা রুটে নিরাপদ সড়কের দাবিতে ভোলায় বাস মালিকদের সংবাদ সম্মেলন

ফটিকছড়ি উপজেলা প্রেসক্লাব সভাপতির সুস্থতা কামনায় দোয়া মাহফিল

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৯:২৬:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
  • ৩৬ সময় দেখুন

বিশেষ প্রতিনিধি চট্রগ্রাম :ফটিকছড়ি উপজেলা প্রেসক্লাবের সভাপতি আহমদ আলী চৌধুরীর বিভিন্ন রোগ থেকে আরোগ্য লাভ, সফল অস্ত্রোপচার এবং দ্রুত সুস্থতা কামনায় এক খতমে কুরআন, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) সন্ধ্যায় ফটিকছড়ি উপজেলা প্রেসক্লাবের কার্যালয়ে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে প্রেসক্লাবের সদস্যরা আহমদ আলী চৌধুরীর আশু সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে মহান আল্লাহর দরবারে বিশেষ মোনাজাতে অংশ নেন। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ফটিকছড়ি জামেউল উলুম ফাজিল মাদ্রাসা মসজিদের ইমাম মাওলানা বেলাল উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন ফটিকছড়ি উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি এস এম আক্কাছ, সাধারণ সম্পাদক সোলাইমান আকাশ, সদস্য সেলিম উদ্দিন, সালাহউদ্দিন জিকু, জিপন উদ্দিন, ওবায়দুল আকবর রুবেল, নেজাম উদ্দিনসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যরা। উল্লেখ্য, দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছেন ফটিকছড়ি উপজেলা প্রেসক্লাবের সভাপতি আহমদ আলী চৌধুরী। বর্তমানে তিনি চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আরও পড়ুনঃ  বিগত ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে : নিপুন রায়
Tag :
জনপ্রিয় পোস্ট

চন্দ্রগঞ্জে পুলিশের অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধার

ফটিকছড়ি উপজেলা প্রেসক্লাব সভাপতির সুস্থতা কামনায় দোয়া মাহফিল

আপডেটের সময়: ০৯:২৬:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

বিশেষ প্রতিনিধি চট্রগ্রাম :ফটিকছড়ি উপজেলা প্রেসক্লাবের সভাপতি আহমদ আলী চৌধুরীর বিভিন্ন রোগ থেকে আরোগ্য লাভ, সফল অস্ত্রোপচার এবং দ্রুত সুস্থতা কামনায় এক খতমে কুরআন, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) সন্ধ্যায় ফটিকছড়ি উপজেলা প্রেসক্লাবের কার্যালয়ে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে প্রেসক্লাবের সদস্যরা আহমদ আলী চৌধুরীর আশু সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে মহান আল্লাহর দরবারে বিশেষ মোনাজাতে অংশ নেন। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ফটিকছড়ি জামেউল উলুম ফাজিল মাদ্রাসা মসজিদের ইমাম মাওলানা বেলাল উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন ফটিকছড়ি উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি এস এম আক্কাছ, সাধারণ সম্পাদক সোলাইমান আকাশ, সদস্য সেলিম উদ্দিন, সালাহউদ্দিন জিকু, জিপন উদ্দিন, ওবায়দুল আকবর রুবেল, নেজাম উদ্দিনসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যরা। উল্লেখ্য, দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছেন ফটিকছড়ি উপজেলা প্রেসক্লাবের সভাপতি আহমদ আলী চৌধুরী। বর্তমানে তিনি চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আরও পড়ুনঃ  হোসেনপুরে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত