Dhaka ০১:১৭ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ভাটারা থানার স্বেচ্ছাসেবক দলের নেতা শাহিন গ্রেপ্তার নগরকান্দায় বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রায় উদযাপিত জন্মাষ্টমী শরতের বিকেলে ব্যস্ত ধুনটের সোনাহাটা বাজার কুলিয়ারচরের গোবরিয়া আব্দুল্লাহপুর ইউপি নির্বাচনে আলোচনার শীর্ষে আলমগীর হোসেন পানছড়িতে “ওয়াদুদ গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬” উদ্বোধন পানছড়িতে জেলা পরিষদ সদস্য রুমেল মারমাকে সংবর্ধনা লংমার্চকে স্বাগত জানিয়ে গণমিছিল করেছে দক্ষিণ হালিশহর ওয়ার্ড জামায়াতে ইসলামী নাটোর বারনই নদীতে আচমকা ভেসে উঠছে বিপুল মাছ: বিষ নাকি গ্যাস ৫ দিন পর খুলছে হিলি স্থলবন্দর দীঘিনালায় যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যে শ্রীকৃষ্ণের ৫২৫৩তম জন্মাষ্টমী উদযাপিত

প্রযুক্তি ও উদ্ভাবনে এগিয়ে যাচ্ছে নাগরপুরের শিক্ষার্থীরা

সিপন রানা, নাগরপুর প্রতিনিধি: জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে টাঙ্গাইলের নাগরপুরে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ৪৭তম জাতীয় বিজ্ঞান মেলা, ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড ও বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা। বুধবার (৮ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা প্রশাসনের আয়োজনে দুই দিনব্যাপী এ মেলার উদ্বোধন করা হয়।

মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ এরফান উদ্দিন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার অশোক কুমার, উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা আনোয়ার হোসেন, নয়াখান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসেন আলী মনসুর, বনগ্রাম শহীদ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফজলুর রহমান এবং নয়ান খান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আব্দুর রউফ।

আরও পড়ুনঃ  ধামইরহাটে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা সমাপনী ও পুরস্কার বিতরণ

মেলায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ বিপুল সংখ্যক দর্শনার্থীর উপস্থিতি লক্ষ্য করা যায়। এবারের মেলায় মোট ১৮টি স্টল অংশগ্রহণ করেছে। এসব স্টলে শিক্ষার্থীরা পরিবেশ সুরক্ষা, আধুনিক কৃষি ও তথ্যপ্রযুক্তি নির্ভর নানা উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন করছে। ক্ষুদে বিজ্ঞানীদের সৃজনশীল উপস্থাপনা দর্শনার্থীদের মাঝে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে।

আরও পড়ুনঃ  ট্রাক চাপায় প্রাণ গেল জনস্বাস্থ্য প্রকৌশলীর

এদিকে, মাধ্যমিক শিক্ষা অফিসার নাদির আহমেদের মাধ্যমে শিক্ষার্থীদের উদ্দেশ্যে একটি বার্তা পাঠানো হয়।বার্তায় বলা হয়, “শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি বিজ্ঞানমনস্ক হয়ে গড়ে উঠতে হবে। তাহলেই স্মার্ট বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়ন সম্ভব।”

আরও পড়ুনঃ  হোসেনপুর পৌরসভার মহাপরিকল্পনা প্রণয়নে তৃতীয় পরামর্শকরণ সভা অনুষ্ঠিত।

দুই দিনব্যাপী এ মেলা ৮ ও ৯ এপ্রিল অনুষ্ঠিত হবে।আগামী ৯ এপ্রিল সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মাধ্যমে এ আয়োজনের সমাপ্তি ঘটবে।

উপজেলা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় অভিভাবক, শিক্ষক ও সচেতন মহল। তাদের মতে, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের সৃজনশীলতা বৃদ্ধি ও বিজ্ঞানচর্চায় আগ্রহ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Tag :
জনপ্রিয় পোস্ট

ভাটারা থানার স্বেচ্ছাসেবক দলের নেতা শাহিন গ্রেপ্তার

প্রযুক্তি ও উদ্ভাবনে এগিয়ে যাচ্ছে নাগরপুরের শিক্ষার্থীরা

আপডেটের সময়: ০৫:০১:২৯ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬

সিপন রানা, নাগরপুর প্রতিনিধি: জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে টাঙ্গাইলের নাগরপুরে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ৪৭তম জাতীয় বিজ্ঞান মেলা, ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড ও বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা। বুধবার (৮ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা প্রশাসনের আয়োজনে দুই দিনব্যাপী এ মেলার উদ্বোধন করা হয়।

মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ এরফান উদ্দিন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার অশোক কুমার, উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা আনোয়ার হোসেন, নয়াখান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসেন আলী মনসুর, বনগ্রাম শহীদ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফজলুর রহমান এবং নয়ান খান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আব্দুর রউফ।

আরও পড়ুনঃ  ধামইরহাটে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা সমাপনী ও পুরস্কার বিতরণ

মেলায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ বিপুল সংখ্যক দর্শনার্থীর উপস্থিতি লক্ষ্য করা যায়। এবারের মেলায় মোট ১৮টি স্টল অংশগ্রহণ করেছে। এসব স্টলে শিক্ষার্থীরা পরিবেশ সুরক্ষা, আধুনিক কৃষি ও তথ্যপ্রযুক্তি নির্ভর নানা উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন করছে। ক্ষুদে বিজ্ঞানীদের সৃজনশীল উপস্থাপনা দর্শনার্থীদের মাঝে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে।

আরও পড়ুনঃ  নিষেধাজ্ঞা শেষে মঙ্গলবার খুলছে সুন্দরবন

এদিকে, মাধ্যমিক শিক্ষা অফিসার নাদির আহমেদের মাধ্যমে শিক্ষার্থীদের উদ্দেশ্যে একটি বার্তা পাঠানো হয়।বার্তায় বলা হয়, “শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি বিজ্ঞানমনস্ক হয়ে গড়ে উঠতে হবে। তাহলেই স্মার্ট বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়ন সম্ভব।”

আরও পড়ুনঃ  জামালপুরে নারী অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের দায়ে ৩ জনের মৃত্যুদণ্ড