Dhaka ০৮:৩০ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ঢাকা দক্ষিণ সিটির উচ্ছেদ অভিযান: কাকরাইল থেকে আরামবাগ পর্যন্ত ফুটপাত ও রাস্তা দখলমুক্ত কাউনিয়ায় অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই শিক্ষার্থীদের তৈরি সাশ্রয়ী কৃত্রিম রোবোটিক হাত দেখে মুগ্ধ ডা. জোবাইদা রহমান ​ ফরিদপুরে ৫১ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার নগরকান্দায় ৫০০ গ্রাম গাঁজাসহ বৃদ্ধ আটক ভাতা নয়, মৃত্যুর পূর্বে রাষ্ট্রীয় স্বীকৃতি চান মুক্তিযোদ্ধা সুভাস চন্দ্র বসু রুমায় আগুনে ছাই ৫ দোকান: ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে রুমা জোন খাগড়াছড়িতে জেলা পর্যায়ে সায়েন্স প্রজেক্ট এবং ইনোভেশন আইডিয়া প্রদর্শনী কর্মসূচি অনুষ্ঠিত ফরিদপুর পৌরসভায় টেকসই উন্নয়ন ও আধুনিক নগর পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত জলঢাকায় কথিত চিকিৎসকের ভুল চিকিৎসা, হাত হারানোর ঝুঁকিতে নারী

প্রধানমন্ত্রীর “৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ” কর্মসূচির উদ্বোধন সিরাজগঞ্জে

ইয়ামিন হোসাইন, সিরাজগঞ্জ
প্রধানমন্ত্রীর ঘোষিত “৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ” কর্মসূচির অংশ হিসেবে সিরাজগঞ্জে আনুষ্ঠানিকভাবে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। শনিবার দুপুরে সিরাজগঞ্জ কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ এবং বৃক্ষরোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম।
অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) এবং সিরাজগঞ্জ কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শাহাদত হুসেইন সভাপতিত্ব করেন। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক আজিজুর রহমান দুলাল এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতি রায়।

আরও পড়ুনঃ  শান্তি প্রতিষ্ঠা ও বম শরণার্থীদের পুনর্বাসনের অঙ্গীকার ৫৬ পরিবারে খাদ্য সহায়তা

বক্তারা বলেন, পরিবেশ দূষণ ও জলবায়ু পরিবর্তনের প্রভাবে মানুষের মধ্যে নানা ধরনের জটিল রোগ বৃদ্ধি পাচ্ছে। অনেক ক্ষেত্রে চিকিৎসা বিজ্ঞানের জন্যও এসব রোগ শনাক্ত করা কঠিন হয়ে দাঁড়িয়েছে। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং বিশুদ্ধ অক্সিজেন নিশ্চিত করতে ব্যাপক বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই।
তারা আরও বলেন, দেশের বনাঞ্চলের পরিমাণ বৃদ্ধি করে পরিবেশগত ভারসাম্য বজায় রাখতে সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করেছে। বিশেষ করে পাহাড়ি অঞ্চলে নির্বিচারে গাছ কাটার ফলে বনভূমির পরিমাণ কমে যাওয়ায় নতুন করে বনায়নের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

আরও পড়ুনঃ  কোম্পানীগঞ্জে প্রাথমিক শিক্ষা পদকপ্রাপ্তদের সংবর্ধনা ও মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

বক্তারা জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী প্রতিটি জেলার জন্য নির্দিষ্ট বৃক্ষরোপণ লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সেই লক্ষ্যের অংশ হিসেবে উদ্বোধনী অনুষ্ঠানে প্রায় দুই হাজার গাছের চারা শিক্ষার্থীদের মাঝে বিতরণ ও রোপণ করা হয়। আগামী দিনগুলোতে নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি দপ্তর এবং সাধারণ জনগণকে সম্পৃক্ত করে ব্যাপক বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালনা করা হবে।

আরও পড়ুনঃ  চট্টগ্রামে নারী প্রকৌশলীর সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ, চার শ্রমিক বদলি

অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণ ও সবুজ বাংলাদেশ গঠনের প্রত্যয়ে কর্মসূচির সফল বাস্তবায়নের আহ্বান জানান বক্তারা।

Tag :
জনপ্রিয় পোস্ট

ঢাকা দক্ষিণ সিটির উচ্ছেদ অভিযান: কাকরাইল থেকে আরামবাগ পর্যন্ত ফুটপাত ও রাস্তা দখলমুক্ত

প্রধানমন্ত্রীর “৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ” কর্মসূচির উদ্বোধন সিরাজগঞ্জে

আপডেটের সময়: ০৭:৩০:২৫ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬

ইয়ামিন হোসাইন, সিরাজগঞ্জ
প্রধানমন্ত্রীর ঘোষিত “৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ” কর্মসূচির অংশ হিসেবে সিরাজগঞ্জে আনুষ্ঠানিকভাবে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। শনিবার দুপুরে সিরাজগঞ্জ কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ এবং বৃক্ষরোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম।
অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) এবং সিরাজগঞ্জ কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শাহাদত হুসেইন সভাপতিত্ব করেন। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক আজিজুর রহমান দুলাল এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতি রায়।

আরও পড়ুনঃ  সাঘাটায় সিসি ঢালাই রাস্তার শুভ উদ্বোধন, ২৫ পরিবারের মাঝে ছাগল বিতরণ