Dhaka ০৫:৩১ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
নওগাঁ নিয়ামতপুর সম্পত্তির লোভে নওগাঁয় একই পরিবারের ৪ জনকে হত্যা পিকআপের ভ্যানের চাপায় এক ব্যক্তির মৃত্যু পর্যটক সীমিত রুমা: বিপাকে গাইড ও ব্যবসায়ীরা, ঘুরে দাঁড়ানোর আশা ঈদ মৌসুমে বান্দরবানে অস্ত্রের মুখে ৩ রাবার শ্রমিককে অপহরণ বাসের নতুন ভাড়া নির্ধারণ বৃহস্পতিবার ফুয়েল কার্ড ছাড়া মিলবে না তেল নীলফামারীতে গাইবান্ধায় প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন, প্রলোভনে ফেলে তামাক কিনছে না জাপান টোব্যাকো লামা-আলীকদমে চাষিদের বিক্ষোভ বরিশালে ব্যাটারি চালিত রিক্সা বন্ধের দাবিতে পায়ে চালিত রিক্সা শ্রমিকদের সড়ক অবরোধ পলাশবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে এস এস সি,এসএসসি (ভোক:)দাখিল ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৬:৩৮:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬
  • ১০৪ সময় দেখুন

নিজস্ব প্রতিবেদকঃ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশের তিন বাহিনীর প্রধানগণ। আজ বৃহস্পতিবার সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর নিজস্ব দপ্তরে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী সকালে সচিবালয়ে তাঁর অফিসে পৌঁছালে তাঁকে স্বাগত জানান সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌ-বাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন। পরে তাঁরা প্রধানমন্ত্রীর সঙ্গে এক উচ্চপর্যায়ের বৈঠকে মিলিত হন। বৈঠকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ড. একেএম শামছুল ইসলাম, পিএসসি, জি (অব.) উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  তেল সংকট নিয়ে সরকার একটি নাটক করলো: নাহিদ ইসলাম

এর আগে সকালে প্রধানমন্ত্রী সচিবালয়ে পৌঁছালে তাঁকে অভ্যর্থনা জানান মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার। তিন বাহিনী প্রধানের সঙ্গে সাক্ষাতের পাশাপাশি আজ প্রধানমন্ত্রী তারেক রহমান ‘ফ্যামিলি কার্ড’ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আন্তঃমন্ত্রণালয় বৈঠকে যোগ দেবেন। সাধারণ মানুষের জন্য টিসিবির পণ্য ও অন্যান্য সুবিধা নিশ্চিত করতে এই ফ্যামিলি কার্ড ব্যবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা হবে বলে জানা গেছে।

আরও পড়ুনঃ  সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি)-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নির্বাচন তফসিল ঘোষণা

উল্লেখ্য, প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর আজ দ্বিতীয় দিনের মতো সচিবালয়ে অফিস করছেন তারেক রহমান। গত মঙ্গলবার শপথ গ্রহণের পর বুধবার তিনি প্রথম মন্ত্রিসভার বৈঠকে সভাপতিত্ব করেন। দীর্ঘ এক দশকেরও বেশি সময় পর মন্ত্রিসভা ও সচিবদের বৈঠক প্রধানমন্ত্রীর কার্যালয়ের (পিএমও) পরিবর্তে সচিবালয়ে অনুষ্ঠিত হওয়ার মাধ্যমে এক নতুন প্রশাসনিক ঐতিহ্যের সূচনা হলো।

আরও পড়ুনঃ  ইরান থেকে ইউরেনিয়াম অপসারণ ‘দীর্ঘ ও কঠিন’ প্রক্রিয়া: ট্রাম্প
Tag :
জনপ্রিয় পোস্ট

নওগাঁ নিয়ামতপুর সম্পত্তির লোভে নওগাঁয় একই পরিবারের ৪ জনকে হত্যা

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ

আপডেটের সময়: ০৬:৩৮:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬

নিজস্ব প্রতিবেদকঃ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশের তিন বাহিনীর প্রধানগণ। আজ বৃহস্পতিবার সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর নিজস্ব দপ্তরে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী সকালে সচিবালয়ে তাঁর অফিসে পৌঁছালে তাঁকে স্বাগত জানান সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌ-বাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন। পরে তাঁরা প্রধানমন্ত্রীর সঙ্গে এক উচ্চপর্যায়ের বৈঠকে মিলিত হন। বৈঠকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ড. একেএম শামছুল ইসলাম, পিএসসি, জি (অব.) উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  বাসভাড়া বাড়ানোর প্রস্তাব মালিক সমিতির

এর আগে সকালে প্রধানমন্ত্রী সচিবালয়ে পৌঁছালে তাঁকে অভ্যর্থনা জানান মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার। তিন বাহিনী প্রধানের সঙ্গে সাক্ষাতের পাশাপাশি আজ প্রধানমন্ত্রী তারেক রহমান ‘ফ্যামিলি কার্ড’ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আন্তঃমন্ত্রণালয় বৈঠকে যোগ দেবেন। সাধারণ মানুষের জন্য টিসিবির পণ্য ও অন্যান্য সুবিধা নিশ্চিত করতে এই ফ্যামিলি কার্ড ব্যবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা হবে বলে জানা গেছে।

আরও পড়ুনঃ  ১০ দিন হরমুজ প্রণালি সম্পূর্ণ উন্মুক্ত থাকবে: ইরানের পররাষ্ট্রমন্ত্রী