Dhaka ১১:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
কাহালুতে বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃত্যু কেরানীগঞ্জে ফার্নিচার শোরুমের ৩ তলা থেকে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার হোসেনপুরের উন্নয়নে কর্মকর্তাদের সাথে জেলা প্রশাসক সোহানা নাসরিনের বৈঠক শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি আন্ত স্কুল ফুটবল টুর্নামেন্টঃ উপদেষ্টা ও পৃষ্ঠপোষক পরিষদ গঠিত বৃষ্টি ছাড়াই বজ্রপাত, ঠাকুরগাঁওয়ে গরুর মৃত্যু মোংলায় ভুয়া র‍্যাব পরিচয়কারী আটক গোবিন্দগঞ্জে মাদকসহ ২ জন কে ৩৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড অর্থ আত্মসাতের অভিযোগে বগুড়ার সাবেক পৌর প্রশাসক রাজিয়া সুলতানার বিরুদ্ধে তদন্তের নির্দেশ ভোলায় ফ্ল্যাট থেকে গৃহবধূর লাশ উদ্ধার স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন পলাতক কাউনিয়ার কুর্শায় নারী কৃষকদের উৎপাদিত দেশি হাঁস-মুরগি ও ডিমের হাট উদ্বোধন

প্রধানমন্ত্রীর গাড়ির পেছনে ছাত্রদল সভাপতির দৌঁড়ানো আমাকে কষ্ট দেয়: সারজিস

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১০:২০:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬
  • ১১০ সময় দেখুন

নিজস্ব প্রতিবেদকঃ প্রধানমন্ত্রীর গাড়ির পেছনে ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের দৌঁড়ানোর বিষয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, আজ প্রধানমন্ত্রী তারেক রহমান অমর একুশে বইমেলা উদ্বোধন করতে গিয়েছিলেন। ছাত্রদলের সভাপতি ও দলটির ভাষ্যমতে, আমাদের অভ্যুত্থানের একটা সেক্টরের কমান্ডার রাকিব ভাইকে দেখলাম তারেক রহমানের গাড়ির পেছনে দৌঁড়াচ্ছেন। এটা আমাকে কষ্ট দেয়। আজ বৃহস্পতিবার বিকেলে জাতীয় ছাত্রশক্তির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর কৃষিবিদ ইন্সটিটিউশনে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুনঃ  পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর পদত্যাগ, পাহাড়ের রাজনীতিতে নতুন আলোচনা

সারজিস আলম বলেন, তার (রাকিব) নেতৃত্বে এদেশে লাখ লাখ ছাত্র রয়েছে। তিনি নেতার পেছনে যেভাবে দৌঁড়ালেন, আওয়ামী লীগের সময়েও এভাবে দৌঁড়াতে দেখিনি। ছাত্রদলের প্রতি অনুরোধ জানিয়ে তিনি বলেন, আপনারা ছাত্র রাজনীতির সংস্কৃতিতে নতুন একটা স্ট্যান্ডার্ড তৈরি করবেন। যা দেখে বাংলাদেশের ছাত্র রাজনীতির ভবিষ্যত তৈরি হবে। ছাত্রশক্তির সভাপতি জাহিদ আহসানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। অন্যদের মধ্যে বক্তব্য দেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, যুগ্ম সদস্য সচিব আবদুল্লাহ আল আমিন, যুবশক্তির আহ্বায়ক এডভোকেট তারিকুল ইসলাম, ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক আল আমিন সরকার প্রমুখ।

আরও পড়ুনঃ  ফ্ল্যাটে মায়ের নিঃসঙ্গ মৃত্যু ছেলে সেই যুগ্মসচিবকে প্রত্যাহার
Tag :
জনপ্রিয় পোস্ট

কাহালুতে বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃত্যু

প্রধানমন্ত্রীর গাড়ির পেছনে ছাত্রদল সভাপতির দৌঁড়ানো আমাকে কষ্ট দেয়: সারজিস

আপডেটের সময়: ১০:২০:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬

নিজস্ব প্রতিবেদকঃ প্রধানমন্ত্রীর গাড়ির পেছনে ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের দৌঁড়ানোর বিষয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, আজ প্রধানমন্ত্রী তারেক রহমান অমর একুশে বইমেলা উদ্বোধন করতে গিয়েছিলেন। ছাত্রদলের সভাপতি ও দলটির ভাষ্যমতে, আমাদের অভ্যুত্থানের একটা সেক্টরের কমান্ডার রাকিব ভাইকে দেখলাম তারেক রহমানের গাড়ির পেছনে দৌঁড়াচ্ছেন। এটা আমাকে কষ্ট দেয়। আজ বৃহস্পতিবার বিকেলে জাতীয় ছাত্রশক্তির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর কৃষিবিদ ইন্সটিটিউশনে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুনঃ  বন্ধ কারখানায় বিনিয়োগ টানতে রোড শো করবে সরকার: প্রধানমন্ত্রী

সারজিস আলম বলেন, তার (রাকিব) নেতৃত্বে এদেশে লাখ লাখ ছাত্র রয়েছে। তিনি নেতার পেছনে যেভাবে দৌঁড়ালেন, আওয়ামী লীগের সময়েও এভাবে দৌঁড়াতে দেখিনি। ছাত্রদলের প্রতি অনুরোধ জানিয়ে তিনি বলেন, আপনারা ছাত্র রাজনীতির সংস্কৃতিতে নতুন একটা স্ট্যান্ডার্ড তৈরি করবেন। যা দেখে বাংলাদেশের ছাত্র রাজনীতির ভবিষ্যত তৈরি হবে। ছাত্রশক্তির সভাপতি জাহিদ আহসানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। অন্যদের মধ্যে বক্তব্য দেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, যুগ্ম সদস্য সচিব আবদুল্লাহ আল আমিন, যুবশক্তির আহ্বায়ক এডভোকেট তারিকুল ইসলাম, ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক আল আমিন সরকার প্রমুখ।

আরও পড়ুনঃ  বিএনপির অশিক্ষিত ব্যক্তিদের প্রশিক্ষণের ব্যবস্থা করা উচিত: আসিফ মাহমুদ