Dhaka ০৫:২১ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
জৈন্তাপুরে ভুগলিখাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী  জয়পুরহাটের ক্ষেতলালে উদ্বোধন হলো হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব এর নেতৃবৃন্দের সাথে ইউকে বাংলা প্রেসক্লাবের সদস্য আমিনুর চৌধুরী শুভেচ্ছা বিনিময়   কোম্পানীগঞ্জে ইউএনও’র সহকারীর বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ পার্বত্য সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত প্রার্থী মাধবী মারমা লামায় পর্যটন শিল্পের প্রসারে হোটেল ও রিসোর্ট কর্মীদের বিশেষ প্রশিক্ষণ শুরু গোপন সংবাদের ভিত্তিতে অভিযান: নীলফামারীতে ১৬৫ পিচ ইয়াবা উদ্ধার, আটক ২ প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার বগুড়ায় তারেক রহমান, সিরাজগঞ্জে স্বাগত জানাতে নেতাকর্মীদের ঢল সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি)-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নির্বাচন তফসিল ঘোষণা নাগরপুরে তেল পেতে লাগবে ফুয়েল কার্ড

প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার বগুড়ায় তারেক রহমান, সিরাজগঞ্জে স্বাগত জানাতে নেতাকর্মীদের ঢল

ইয়ামিন হোসাইন, সিরাজগঞ্জ প্রতিনিধি :
প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো নিজ জেলা বগুড়ায় যাচ্ছেন তারেক রহমান। তার এ সফরকে ঘিরে সিরাজগঞ্জজুড়ে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ। ঢাকা থেকে সড়কপথে বগুড়ায় যাওয়ার পথে তাকে স্বাগত জানাতে ভোর থেকেই জেলার বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার নেতাকর্মী যমুনা সেতু পশ্চিম পাড় এলাকায় জড়ো হন।
সোমবার (২০ এপ্রিল) সকাল ৬টায় রাজধানীর গুলশান থেকে যাত্রা শুরু করেন তিনি। নির্ধারিত সময় অনুযায়ী সকাল ৯টার দিকে সিরাজগঞ্জ অতিক্রম করে বেলা ১১টায় বগুড়া সার্কিট হাউসে পৌঁছানোর কথা রয়েছে। সফর শেষে সন্ধ্যা ৬টায় ঢাকার উদ্দেশে রওনা হওয়ার সূচি রয়েছে।
তার আগমন উপলক্ষে সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর নেতৃত্বে দলীয় নেতাকর্মীদের ব্যাপক প্রস্তুতি লক্ষ্য করা যায়। তাতী দল, কৃষক দল, মৎস্যজীবী দল, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা রঙিন ব্যানার-ফেস্টুন হাতে রাস্তার দুই পাশে অবস্থান নেন। হাজী আব্দুস সাত্তার ফাউন্ডেশনের কর্মীরাও স্বাগত আয়োজনে অংশ নেন।
সাইদুর রহমান বাচ্চু বলেন, “তারেক রহমান এর আগেও সিরাজগঞ্জে এসেছিলেন। তখন তিনি এখানকার মানুষের ভালোবাসায় মুগ্ধ হয়েছিলেন। এবারও সিরাজগঞ্জবাসীর প্রতি তার বিশেষ ভালোবাসা রয়েছে।”
স্থানীয় সূত্রে জানা গেছে, বগুড়া সফরে বেশ কিছু গুরুত্বপূর্ণ উন্নয়ন পরিকল্পনা ঘোষণা করতে পারেন প্রধানমন্ত্রী। এর মধ্যে রয়েছে—বগুড়ায় একটি পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপন, বিমানবন্দর চালু, শহরকে সিটি করপোরেশনে উন্নীত করা, বগুড়া-সিরাজগঞ্জ রেললাইন নির্মাণ, করতোয়া নদী পুনরুদ্ধার এবং যানজট নিরসনে বিকল্প সড়ক ও ফ্লাইওভার নির্মাণ।
এছাড়া বগুড়া নাগরিক ফোরামের পক্ষ থেকে ২৩ দফা দাবি উত্থাপন করা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো—সারিয়াকান্দি হয়ে জামালপুরের মাদারগঞ্জ পর্যন্ত নতুন যমুনা সেতু নির্মাণ, বগুড়া বিভাগ বাস্তবায়ন, টেলিভিশন কেন্দ্র স্থাপন এবং এলপিজি গ্যাস ডিপো চালু।
সফরের অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে গাবতলীর বাগবাড়ী এলাকায় ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্বোধন, শহীদ জিয়া গ্রাম হাসপাতালে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি চালু, খাল খনন প্রকল্পের উদ্বোধন, বগুড়া জজ আদালতে নতুন ভবন উদ্বোধন, প্রেস ক্লাব ও বায়তুর রহমান মসজিদের নতুন ভবনের উদ্বোধন এবং আলতাফুন্নেছা খেলার মাঠে বিএনপি আয়োজিত জনসভায় ভাষণ প্রদান।
উল্লেখ্য, এর আগে বিভিন্ন সময়ে বগুড়ায় বেশ কিছু উন্নয়ন প্রকল্পের উদ্যোগ নেওয়া হলেও অর্থের অভাবে তা বাস্তবায়ন থেমে যায়। নতুন করে এসব প্রকল্প বাস্তবায়নের আশায় এবার আশাবাদী স্থানীয় বাসিন্দারা।

আরও পড়ুনঃ  শিক্ষার্থীদের নৈতিকতা, বইপড়া ও মানবিকতা গড়ে তুলতে হবে - চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন
Tag :
জনপ্রিয় পোস্ট

জৈন্তাপুরে ভুগলিখাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী 

প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার বগুড়ায় তারেক রহমান, সিরাজগঞ্জে স্বাগত জানাতে নেতাকর্মীদের ঢল

আপডেটের সময়: ১২:২৬:৩৫ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬

ইয়ামিন হোসাইন, সিরাজগঞ্জ প্রতিনিধি :
প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো নিজ জেলা বগুড়ায় যাচ্ছেন তারেক রহমান। তার এ সফরকে ঘিরে সিরাজগঞ্জজুড়ে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ। ঢাকা থেকে সড়কপথে বগুড়ায় যাওয়ার পথে তাকে স্বাগত জানাতে ভোর থেকেই জেলার বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার নেতাকর্মী যমুনা সেতু পশ্চিম পাড় এলাকায় জড়ো হন।
সোমবার (২০ এপ্রিল) সকাল ৬টায় রাজধানীর গুলশান থেকে যাত্রা শুরু করেন তিনি। নির্ধারিত সময় অনুযায়ী সকাল ৯টার দিকে সিরাজগঞ্জ অতিক্রম করে বেলা ১১টায় বগুড়া সার্কিট হাউসে পৌঁছানোর কথা রয়েছে। সফর শেষে সন্ধ্যা ৬টায় ঢাকার উদ্দেশে রওনা হওয়ার সূচি রয়েছে।
তার আগমন উপলক্ষে সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর নেতৃত্বে দলীয় নেতাকর্মীদের ব্যাপক প্রস্তুতি লক্ষ্য করা যায়। তাতী দল, কৃষক দল, মৎস্যজীবী দল, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা রঙিন ব্যানার-ফেস্টুন হাতে রাস্তার দুই পাশে অবস্থান নেন। হাজী আব্দুস সাত্তার ফাউন্ডেশনের কর্মীরাও স্বাগত আয়োজনে অংশ নেন।
সাইদুর রহমান বাচ্চু বলেন, “তারেক রহমান এর আগেও সিরাজগঞ্জে এসেছিলেন। তখন তিনি এখানকার মানুষের ভালোবাসায় মুগ্ধ হয়েছিলেন। এবারও সিরাজগঞ্জবাসীর প্রতি তার বিশেষ ভালোবাসা রয়েছে।”
স্থানীয় সূত্রে জানা গেছে, বগুড়া সফরে বেশ কিছু গুরুত্বপূর্ণ উন্নয়ন পরিকল্পনা ঘোষণা করতে পারেন প্রধানমন্ত্রী। এর মধ্যে রয়েছে—বগুড়ায় একটি পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপন, বিমানবন্দর চালু, শহরকে সিটি করপোরেশনে উন্নীত করা, বগুড়া-সিরাজগঞ্জ রেললাইন নির্মাণ, করতোয়া নদী পুনরুদ্ধার এবং যানজট নিরসনে বিকল্প সড়ক ও ফ্লাইওভার নির্মাণ।
এছাড়া বগুড়া নাগরিক ফোরামের পক্ষ থেকে ২৩ দফা দাবি উত্থাপন করা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো—সারিয়াকান্দি হয়ে জামালপুরের মাদারগঞ্জ পর্যন্ত নতুন যমুনা সেতু নির্মাণ, বগুড়া বিভাগ বাস্তবায়ন, টেলিভিশন কেন্দ্র স্থাপন এবং এলপিজি গ্যাস ডিপো চালু।
সফরের অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে গাবতলীর বাগবাড়ী এলাকায় ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্বোধন, শহীদ জিয়া গ্রাম হাসপাতালে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি চালু, খাল খনন প্রকল্পের উদ্বোধন, বগুড়া জজ আদালতে নতুন ভবন উদ্বোধন, প্রেস ক্লাব ও বায়তুর রহমান মসজিদের নতুন ভবনের উদ্বোধন এবং আলতাফুন্নেছা খেলার মাঠে বিএনপি আয়োজিত জনসভায় ভাষণ প্রদান।
উল্লেখ্য, এর আগে বিভিন্ন সময়ে বগুড়ায় বেশ কিছু উন্নয়ন প্রকল্পের উদ্যোগ নেওয়া হলেও অর্থের অভাবে তা বাস্তবায়ন থেমে যায়। নতুন করে এসব প্রকল্প বাস্তবায়নের আশায় এবার আশাবাদী স্থানীয় বাসিন্দারা।

আরও পড়ুনঃ  বান্দরবান এলজিইডি’তে লুটপাটের ‘হরিলুট নিশ্চুপ নির্বাহী প্রকৌশলী,