
প্রতিবন্ধী কিশোর উদ্ধার, পুলিশের মাধ্যমে পরিবারের কাছে হস্তান্ত
হোসেন। ক্রাইম রিপোর্টার গাইবান্ধা: গাজীপুরের জয়দেবপুর সদর হাসপাতাল এলাকা থেকে হারিয়ে যাওয়া আব্দুল্লাহ নামের এক প্রতিবন্ধী কিশোরকে অবশেষে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে।জানা যায়, কয়েকদিন আগে হাসপাতাল এলাকা থেকে নিখোঁজ হয়ে যায় আব্দুল্লাহ। পরে এক সাংবাদিকের সহায়তায় তাকে জয়দেবপুর রেলস্টেশন এলাকা থেকে উদ্ধার করা হয়। উদ্ধার করার পর প্রথমে স্থানীয় থানায় তাকে হস্তান্তর করা হয়।
পরে বসির নামের এক ব্যক্তির মাধ্যমে তিন দিন পর সদর থানায় আব্দুল্লাহকে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। আজ দুপুর ১২টার দিকে সদর থানার ইনচার্জ আব্দুল আল মামুন তার বাবা-মায়ের কাছে আব্দুল্লাহকে বুঝিয়ে দেন।স এসময় পুলিশের পক্ষ থেকে জানানো হয়, নিখোঁজ ব্যক্তিদের দ্রুত উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।আব্দুল্লাহকে ফিরে পেয়ে তার পরিবার স্বস্তি প্রকাশ করেছে এবং সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে।
প্রতিবেদকের নাম 



















