Dhaka ১০:১০ পূর্বাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে অনুষ্ঠিত ফটিকছড়ি উত্তর প্রেসক্লাবের নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানালেন সাংসদ সরওয়ার আলমগীর বিশেষ অভিযানে ১৯,৯৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ‎একটি মিনি ট্রাক ও ১জন গ্রেফতার বদলগাছীতে মাদক প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সভা, গুরুত্ব পেল জনসচেতনতা কাশিমপুরে র‍্যাবের অভিযানে ৩৩.৫ কেজি গাঁজাসহ আটক-২ বাঁশখালীতে চোলাই মদের আস্তানায় অভিযান, তিনজনের জেল বরিশালে সাংবাদিকদের সাথে সাংসদ সরোয়ারের মত বিনিময় হস্তশিল্প থেকে বস্ত্রপণ্য—সবকিছুর সমাহারে অক্সিজেনে চলছে মাসব্যাপী মেলা জুড়ীতে কুড়ালের আঘাতে পিতাকে হত্যার ঘটনায় ছেলে গ্রেফতার, আদালতে স্বীকারোক্তি প্রদান নজিপুর সানরাইজ বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফল উৎসব অনুষ্ঠিত

প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক অনুষ্ঠান সম্পন্ন শিক্ষাপ্রতিষ্ঠান সরকারিকরণ ও অভ্যন্তরীণ ব্রিজ নির্মাণের দাবি

মোঃ ইসমাইল হোসেন: চন্দ্রগঞ্জ উপজেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর: ​লক্ষ্মীপুর জেলার নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান জমকালো আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে। আজ শনিবার (৪ জুলাই) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে শিক্ষার্থীদের মেধার বিকাশ, ক্রীড়া চর্চা এবং স্থানীয় উন্নয়নের নানা দাবি-দাওয়া উঠে আসে।অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দের উপস্থিতিতে শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে বিপুল উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। ​অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান অতিথি শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি এমপি, মন্ত্রী,পানিসম্পদ মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। বিশেষ অতিথিবৃন্দ ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, সহ-সভাপতি, বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এবং সভাপতি, গভর্নিং বডি, কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজ। নিলুফা ইয়াসমিন নিপা, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও), চন্দ্রগঞ্জ, লক্ষ্মীপুর। প্রিয়ব্রত চৌধুরী, ভারপ্রাপ্ত অধ্যক্ষ, কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজ।মোহাম্মদ মোরশেদ আলম, অফিসার ইনচার্জ (ওসি), চন্দ্রগঞ্জ থানা। জসিম উদ্দিন, আজীবন দাতা, প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়। সভাপতিত্বে ছিলেন সিরাজুল ইসলাম, প্রধান শিক্ষক, প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়। আনোয়ার হোসেন বাচ্চু, সভাপতি, ম্যানেজিং কমিটি, প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় এবং সাবেক চেয়ারম্যান, চন্দ্রগঞ্জ ইউনিয়ন। আমন্ত্রিত অতিথি আব্দুল হান্নান, আমির, বাংলাদেশ জামায়াতে ইসলামী, চন্দ্রগঞ্জ ইউনিয়ন, চন্দ্রগঞ্জ, লক্ষ্মীপুর। এছাড়াও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  বসুরহাট পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের ১১৮ কোটি টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা

​প্রধান অতিথি পানিসম্পদ মন্ত্রী জনাব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক ও অনুপ্রেরণাদায়ী কথা বলেন। তিনি বলেন “শিক্ষার্থীদের শুধু পড়াশোনায় আবদ্ধ না থেকে ক্রীড়া ও সংস্কৃতির মাধ্যমে নিজেদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। আজকের তরুণ প্রজন্মই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের মূল কারিগর। বক্তব্য শেষে প্রধান অতিথি বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের হাতে আকর্ষণীয় পুরস্কার তুলে দেন। পুরস্কার বিতরণী পর্ব শেষ হওয়ার পর বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।​অনুষ্ঠানের আলোচনা পর্বে শিক্ষক সমাজ এবং স্থানীয় নেতৃবৃন্দ চন্দ্রগঞ্জ অঞ্চলের শিক্ষা ও অবকাঠামোগত উন্নয়নের লক্ষ্যে প্রধান অতিথির নিকট অত্যন্ত জোরালোভাবে কিছু দাবি উত্থাপন করেন। শিক্ষাপ্রতিষ্ঠান সরকারিকরণ: চন্দ্রগঞ্জ অঞ্চলের শিক্ষার মানোন্নয়ন ও প্রসারের স্বার্থে প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়, কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজ এবং আলহাজ্ব ইব্রাহিম মিয়া বালিকা উচ্চ বিদ্যালয়-কে দ্রুত সরকারিকরণের জোর দাবি জানানো হয়।অভ্যন্তরীণ ব্রিজ নির্মাণ: স্কুলের প্রধান শিক্ষক শিক্ষার্থীদের নিরাপত্তা স্বার্থে প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের পশ্চিম পাশে একটি অভ্যন্তরীণ ব্রিজ নির্মাণের জন্য মাননীয় মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হয়। প্রধান অতিথি স্থানীয় নেতৃবৃন্দ ও শিক্ষকদের এই দাবিগুলো অত্যন্ত গুরুত্ব সহকারে শোনেন এবং চন্দ্রগঞ্জের সার্বিক শিক্ষা ও অবকাঠামোগত উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস প্রদান করেন। পরিশেষে, উপস্থিত সকলের সহযোগিতার জন্য ধন্যবাদ জ্ঞাপন এবং বিদ্যালয়ের সার্বিক সমৃদ্ধি কামনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

আরও পড়ুনঃ  মাধবপুরে ১৭১ তম মহান সাঁওতাল বিদ্রোহ দিবস-২০২৬ উদযাপন
Tag :
জনপ্রিয় পোস্ট

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে অনুষ্ঠিত

প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক অনুষ্ঠান সম্পন্ন শিক্ষাপ্রতিষ্ঠান সরকারিকরণ ও অভ্যন্তরীণ ব্রিজ নির্মাণের দাবি

আপডেটের সময়: ০৬:০৬:৩৭ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬

মোঃ ইসমাইল হোসেন: চন্দ্রগঞ্জ উপজেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর: ​লক্ষ্মীপুর জেলার নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান জমকালো আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে। আজ শনিবার (৪ জুলাই) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে শিক্ষার্থীদের মেধার বিকাশ, ক্রীড়া চর্চা এবং স্থানীয় উন্নয়নের নানা দাবি-দাওয়া উঠে আসে।অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দের উপস্থিতিতে শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে বিপুল উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। ​অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান অতিথি শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি এমপি, মন্ত্রী,পানিসম্পদ মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। বিশেষ অতিথিবৃন্দ ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, সহ-সভাপতি, বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এবং সভাপতি, গভর্নিং বডি, কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজ। নিলুফা ইয়াসমিন নিপা, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও), চন্দ্রগঞ্জ, লক্ষ্মীপুর। প্রিয়ব্রত চৌধুরী, ভারপ্রাপ্ত অধ্যক্ষ, কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজ।মোহাম্মদ মোরশেদ আলম, অফিসার ইনচার্জ (ওসি), চন্দ্রগঞ্জ থানা। জসিম উদ্দিন, আজীবন দাতা, প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়। সভাপতিত্বে ছিলেন সিরাজুল ইসলাম, প্রধান শিক্ষক, প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়। আনোয়ার হোসেন বাচ্চু, সভাপতি, ম্যানেজিং কমিটি, প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় এবং সাবেক চেয়ারম্যান, চন্দ্রগঞ্জ ইউনিয়ন। আমন্ত্রিত অতিথি আব্দুল হান্নান, আমির, বাংলাদেশ জামায়াতে ইসলামী, চন্দ্রগঞ্জ ইউনিয়ন, চন্দ্রগঞ্জ, লক্ষ্মীপুর। এছাড়াও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  মাধবপুরে ১৭১ তম মহান সাঁওতাল বিদ্রোহ দিবস-২০২৬ উদযাপন

​প্রধান অতিথি পানিসম্পদ মন্ত্রী জনাব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক ও অনুপ্রেরণাদায়ী কথা বলেন। তিনি বলেন “শিক্ষার্থীদের শুধু পড়াশোনায় আবদ্ধ না থেকে ক্রীড়া ও সংস্কৃতির মাধ্যমে নিজেদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। আজকের তরুণ প্রজন্মই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের মূল কারিগর। বক্তব্য শেষে প্রধান অতিথি বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের হাতে আকর্ষণীয় পুরস্কার তুলে দেন। পুরস্কার বিতরণী পর্ব শেষ হওয়ার পর বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।​অনুষ্ঠানের আলোচনা পর্বে শিক্ষক সমাজ এবং স্থানীয় নেতৃবৃন্দ চন্দ্রগঞ্জ অঞ্চলের শিক্ষা ও অবকাঠামোগত উন্নয়নের লক্ষ্যে প্রধান অতিথির নিকট অত্যন্ত জোরালোভাবে কিছু দাবি উত্থাপন করেন। শিক্ষাপ্রতিষ্ঠান সরকারিকরণ: চন্দ্রগঞ্জ অঞ্চলের শিক্ষার মানোন্নয়ন ও প্রসারের স্বার্থে প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়, কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজ এবং আলহাজ্ব ইব্রাহিম মিয়া বালিকা উচ্চ বিদ্যালয়-কে দ্রুত সরকারিকরণের জোর দাবি জানানো হয়।অভ্যন্তরীণ ব্রিজ নির্মাণ: স্কুলের প্রধান শিক্ষক শিক্ষার্থীদের নিরাপত্তা স্বার্থে প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের পশ্চিম পাশে একটি অভ্যন্তরীণ ব্রিজ নির্মাণের জন্য মাননীয় মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হয়। প্রধান অতিথি স্থানীয় নেতৃবৃন্দ ও শিক্ষকদের এই দাবিগুলো অত্যন্ত গুরুত্ব সহকারে শোনেন এবং চন্দ্রগঞ্জের সার্বিক শিক্ষা ও অবকাঠামোগত উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস প্রদান করেন। পরিশেষে, উপস্থিত সকলের সহযোগিতার জন্য ধন্যবাদ জ্ঞাপন এবং বিদ্যালয়ের সার্বিক সমৃদ্ধি কামনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

আরও পড়ুনঃ  রাঙ্গুনিয়ায় পরীক্ষার্থী ২ হাজার ১৮১ জন, কেন্দ্র ৩টি