
আঃ খালেক, গোয়াইনঘাট উপজেলা প্রতিনিধি(সিলেট):
শরতের আমেজ ও দুর্গাপূজার টানা ছুটিতে সিলেটের প্রকৃতির কন্যা হিসেবে পরিচিত জাফলংয়ে নেমেছে পর্যটকদের উপচে পড়া ঢল। পাহাড়, নদী আর ঝুলন্ত সেতুর অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজারো ভ্রমণপিপাসু মানুষ ছুটে এসেছেন এই পর্যটন কেন্দ্রে।
সিলেটের গোয়াইনঘাট উপজেলার অন্তর্গত জাফলংয়ের ডাওকি নদীর ঝুলন্ত সেতু ও মেঘালয়ের সবুজ পাহাড়ের পাদদেশে পাথুরে তীরে জড়ো হয়েছেন বিপুল সংখ্যক দর্শনার্থী। নদীর তীরে বিভিন্ন রঙের রঙিন ছাতা টাঙিয়ে পর্যটকদের বসার ব্যবস্থা করা হয়েছে এবং পরিবার-পরিজন নিয়ে অনেকেই সেখানে আনন্দঘন সময় পার করছেন।
নদীর পানিতে নৌকা ভ্রমণ, ছবি তোলা এবং প্রকৃতির মেলায় নিজেদের হারিয়ে দেওয়ার এক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে পুরো পর্যটক স্পর্টে। আজ ২১/১০/২০২৬ ইং
স্থানীয় সূত্রে জানা গেছে, পূজার দীর্ঘ ছুটি থাকায় দেশের নানা জেলা থেকে আসা পর্যটকদের আগমনে জাফলংয়ের রিসোর্ট, হোটেল ও খাবার দোকানগুলোতে দারুণ ব্যস্ততা দেখা গেছে। পর্যটকদের নিরাপত্তায় স্থানীয় প্রশাসন ও ট্যুরিস্ট পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
ছুটিতে আসা একাধিক পর্যটক জানান, শহরের যান্ত্রিক জীবন থেকে মুক্তি পেতে এবং পূজার ছুটি উপভোগ করতে তারা পরিবার ও বন্ধুদের নিয়ে জাফলংয়ে এসেছেন। প্রকৃতির এই অপরূপ রূপ ও শান্ত পরিবেশ তাদের মুগ্ধ করেছে।
প্রতিবেদকের নাম 



















