Dhaka ১২:০১ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
কেরানীগঞ্জে বুড়িগঙ্গা নদীতে গোসল করতে নেমে কিশোরের মর্মান্তিক মৃত্যু প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচির, মাগুরায় ১০ হাজার গাছের চারা রোপণের উদ্বোধন চট্টগ্রাম প্রেস ক্লাবে সিএমপি কমিশনারের সাথে সাংবাদিকদের মতবিনিময় পাকা রাস্তা না থাকায় চরম ভোগান্তিতে বদলা পাড়াবাসী ভোলায় মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত বদলগাছীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও নারীদের মাঝে উন্নয়ন সহায়তা বিতরণ ফরিদপুরে দ্বিতীয় বর্ষ উদযাপন উপলক্ষে ছাত্রশিবিরের ‘অদম্য জুলাই’ মিছিল অনুষ্ঠিত দক্ষিণ রাঙ্গুনিয়ায় ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা: খালাতো নানা আব্দুল হাকিম গ্রেপ্তার সাদুল্লাপুরে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত প্রতিবন্ধী যুবককে মারধরের অভিযোগ, ভাঙ্গুড়া থানায় লিখিত অভিযোগ

পাকা রাস্তা না থাকায় চরম ভোগান্তিতে বদলা পাড়াবাসী

আব্দুল হালিম নিরব চট্টগ্রাম ক্রাইম রিপোর্টার: চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পূর্ব কলাউজান বদলা পাড়া ৭ নম্বর ওয়ার্ডের হরিনা বিলা হয়ে কানুরাম বাজার গ্রামের সংযোগ সড়কটি বছরের পর বছর ধরে অবহেলার শিকার। আধুনিকতার ছোঁয়ায় দেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলের কাঁচা রাস্তা আজ পিচঢালাই হলেও, এই জনপদের মানুষের ভাগ্যে এখনো জোটেনি একটি নিরাপদ চলাচলের রাস্তা। ফলে প্রতিদিনই চরম দুর্ভোগ, ভোগান্তি আর অনিশ্চয়তার মধ্যে দিন কাটছে হাজারো মানুষের। এই সড়কের ওপর নির্ভর করে এলাকার অসংখ্য পরিবার। স্কুল-কলেজগামী শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ী, চাকরিজীবী, বৃদ্ধ ও অসুস্থ মানুষ সবার জন্য এই একটি রাস্তা যেন জীবনের একমাত্র ভরসা। কিন্তু সামান্য বৃষ্টি হলেই কাদায় পিচ্ছিল হয়ে পড়ে পুরো রাস্তা। কোথাও হাঁটুসমান কাদা, কোথাও বড় বড় গর্ত। তখন এই পথে হেঁটে চলাও হয়ে ওঠে দুর্বিষহ। যানবাহন তো দূরের কথা, অনেক সময় মোটরসাইকেলও চলাচল করতে পারে না। স্থানীয় বাসিন্দা মোহাম্মদ হোসাইন বলেন,এই কাঁচা রাস্তার কারণে বর্ষা এলেই আমাদের জীবনে নেমে আসে চরম দুর্ভোগ। পরিবারের কেউ হঠাৎ অসুস্থ হয়ে পড়লে দ্রুত হাসপাতালে নেওয়ার কোনো উপায় থাকে না। গাড়ি চালকেরা এই রাস্তা দিয়ে আসতে চান না। রোগীকে কাঁধে করে কিংবা অনেক কষ্টে অন্যত্র নিয়ে যেতে হয়। প্রতিদিনই আমরা অসহনীয় কষ্টের মধ্যে বসবাস করছি।

আরও পড়ুনঃ  ভোলায় মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে জনপ্রতিনিধিদের কাছে রাস্তা সংস্কারের দাবি জানানো হলেও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো উদ্যোগ নেওয়া হয়নি। অথচ একটি পাকা রাস্তা নির্মাণ হলে বদলে যেতে পারে পুরো এলাকার মানুষের জীবনযাত্রা। কৃষিপণ্য সহজে বাজারে নেওয়া যাবে, শিক্ষার্থীদের যাতায়াত হবে নিরাপদ, জরুরি চিকিৎসাসেবা নিশ্চিত হবে, পাশাপাশি এলাকার সার্বিক উন্নয়নও ত্বরান্বিত হবে। পূর্ব কলাউজান বদলা পাড়ার মানুষ আজ আর বিলাসিতা চায় না, তারা শুধু চায় একটি নিরাপদ, চলাচলযোগ্য পাকা রাস্তা। তাদের এই ন্যায্য দাবির প্রতি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আন্তরিক দৃষ্টি কামনা করেছেন স্থানীয়রা

আরও পড়ুনঃ  মাগুরায় খেলার ফাঁকে পুকুরে ডুবে প্রাণ গেল দুই চাচাতো বোনের
Tag :
জনপ্রিয় পোস্ট

কেরানীগঞ্জে বুড়িগঙ্গা নদীতে গোসল করতে নেমে কিশোরের মর্মান্তিক মৃত্যু

পাকা রাস্তা না থাকায় চরম ভোগান্তিতে বদলা পাড়াবাসী

আপডেটের সময়: ০৯:৩৫:৫১ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬

আব্দুল হালিম নিরব চট্টগ্রাম ক্রাইম রিপোর্টার: চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পূর্ব কলাউজান বদলা পাড়া ৭ নম্বর ওয়ার্ডের হরিনা বিলা হয়ে কানুরাম বাজার গ্রামের সংযোগ সড়কটি বছরের পর বছর ধরে অবহেলার শিকার। আধুনিকতার ছোঁয়ায় দেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলের কাঁচা রাস্তা আজ পিচঢালাই হলেও, এই জনপদের মানুষের ভাগ্যে এখনো জোটেনি একটি নিরাপদ চলাচলের রাস্তা। ফলে প্রতিদিনই চরম দুর্ভোগ, ভোগান্তি আর অনিশ্চয়তার মধ্যে দিন কাটছে হাজারো মানুষের। এই সড়কের ওপর নির্ভর করে এলাকার অসংখ্য পরিবার। স্কুল-কলেজগামী শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ী, চাকরিজীবী, বৃদ্ধ ও অসুস্থ মানুষ সবার জন্য এই একটি রাস্তা যেন জীবনের একমাত্র ভরসা। কিন্তু সামান্য বৃষ্টি হলেই কাদায় পিচ্ছিল হয়ে পড়ে পুরো রাস্তা। কোথাও হাঁটুসমান কাদা, কোথাও বড় বড় গর্ত। তখন এই পথে হেঁটে চলাও হয়ে ওঠে দুর্বিষহ। যানবাহন তো দূরের কথা, অনেক সময় মোটরসাইকেলও চলাচল করতে পারে না। স্থানীয় বাসিন্দা মোহাম্মদ হোসাইন বলেন,এই কাঁচা রাস্তার কারণে বর্ষা এলেই আমাদের জীবনে নেমে আসে চরম দুর্ভোগ। পরিবারের কেউ হঠাৎ অসুস্থ হয়ে পড়লে দ্রুত হাসপাতালে নেওয়ার কোনো উপায় থাকে না। গাড়ি চালকেরা এই রাস্তা দিয়ে আসতে চান না। রোগীকে কাঁধে করে কিংবা অনেক কষ্টে অন্যত্র নিয়ে যেতে হয়। প্রতিদিনই আমরা অসহনীয় কষ্টের মধ্যে বসবাস করছি।

আরও পড়ুনঃ  চট্টগ্রাম প্রেস ক্লাবে সিএমপি কমিশনারের সাথে সাংবাদিকদের মতবিনিময়

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে জনপ্রতিনিধিদের কাছে রাস্তা সংস্কারের দাবি জানানো হলেও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো উদ্যোগ নেওয়া হয়নি। অথচ একটি পাকা রাস্তা নির্মাণ হলে বদলে যেতে পারে পুরো এলাকার মানুষের জীবনযাত্রা। কৃষিপণ্য সহজে বাজারে নেওয়া যাবে, শিক্ষার্থীদের যাতায়াত হবে নিরাপদ, জরুরি চিকিৎসাসেবা নিশ্চিত হবে, পাশাপাশি এলাকার সার্বিক উন্নয়নও ত্বরান্বিত হবে। পূর্ব কলাউজান বদলা পাড়ার মানুষ আজ আর বিলাসিতা চায় না, তারা শুধু চায় একটি নিরাপদ, চলাচলযোগ্য পাকা রাস্তা। তাদের এই ন্যায্য দাবির প্রতি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আন্তরিক দৃষ্টি কামনা করেছেন স্থানীয়রা

আরও পড়ুনঃ  ঈশ্বরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে চুরির মামলা ও পরোয়ানাভুক্ত আসামিসহ আটক ৮