Dhaka ০৫:৪৫ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
হারিয়ে যাচ্ছে জাতীয় পাখি দোয়েল এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট যুক্তরাষ্ট্র নিজেদের ‘ইচ্ছেমতো’ যুদ্ধ থামাতে পারবে না: ইরান বর্তমান সরকারের সময়ে সাংবাদিকরা চাপমুক্ত পরিবেশে কাজ করছেন: তথ্য ও সম্প্রচারমন্ত্রী শেখ হাসিনা-আজিজ-বেনজীরসহ ৪১ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রাঙ্গুনিয়ার বীর মুক্তিযোদ্ধা ও সাবেক উপজেলা কমান্ডার সালেহ আহমদের মৃত্যুতে শোকের ছায়া ফরিদপুর মধুখালী উপজেলাতে ১০৩ পিঢ ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার ফরিদপুরের বোয়ালমারীতে ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা সাময়িক বরখাস্ত তারাগঞ্জ আরডিএ পরিদর্শনে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল বান্দরবানে পাহাড়ি-বাঙালির আস্থার প্রতীক জাবেদ রেজা, তৃণমূলের শক্তিতে বিশ্বাসী এক জনপ্রিয় নেতা

নিখোঁজের কয়েক ঘণ্টার মধ্যেই কামারখালী টোল প্লাজা এলাকা  থেকে শিশুকে উদ্ধার

এ কে এম মাজেদুল আলম ইভান, মাগুরা :মাগুরা থেকে নিখোঁজ হওয়া ১০ বছর বয়সী মাদ্রাসাছাত্রী আয়েশা নূরকে নিখোঁজের কয়েক ঘণ্টার মধ্যেই ফরিদপুর জেলার কামারখালী টোল প্লাজা এলাকা থেকে সুস্থ ও নিরাপদ অবস্থায় উদ্ধার করেছে মাগুরা জেলা পুলিশ।সোমবার (২৭ জুলাই) সকাল ৯টার দিকে আয়েশা নূর মাগুরা সিদ্দিকীয়া কামিল মাদ্রাসায় যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে না আসায় পরিবারের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে। পরে বিষয়টি মাগুরা জেলা পুলিশকে জানানো হলে পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেনের সার্বিক তত্ত্বাবধানে জেলা পুলিশের একাধিক ইউনিট তাৎক্ষণিকভাবে উদ্ধার অভিযান শুরু করে।

আরও পড়ুনঃ  ঘুকসির বিলের অপরূপ নীল জলাভূমিতে প্রকৃতির টানে দর্শনার্থীদের ঢল

তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ফরিদপুর জেলার কামারখালী টোল প্লাজা এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। উদ্ধার শেষে তাকে নিরাপদে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন করা হয়।দ্রুত সময়ের মধ্যে সফল উদ্ধার অভিযান পরিচালনা করায় মাগুরা জেলা পুলিশের প্রতি সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আয়েশা নূরের পরিবারের সদস্যরা।এ বিষয়ে সোমবার দুপুর ২টায় পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন মাগুরা জেলা পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন। এ সময় মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল্লাহ আল মামুনসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  মোকামতলায় চুরির প্রস্তুতিকালে চোর চক্রের চার সদস্য গ্রেপ্তার
Tag :
জনপ্রিয় পোস্ট

হারিয়ে যাচ্ছে জাতীয় পাখি দোয়েল

নিখোঁজের কয়েক ঘণ্টার মধ্যেই কামারখালী টোল প্লাজা এলাকা  থেকে শিশুকে উদ্ধার

আপডেটের সময়: ০৩:৪৭:২২ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬

এ কে এম মাজেদুল আলম ইভান, মাগুরা :মাগুরা থেকে নিখোঁজ হওয়া ১০ বছর বয়সী মাদ্রাসাছাত্রী আয়েশা নূরকে নিখোঁজের কয়েক ঘণ্টার মধ্যেই ফরিদপুর জেলার কামারখালী টোল প্লাজা এলাকা থেকে সুস্থ ও নিরাপদ অবস্থায় উদ্ধার করেছে মাগুরা জেলা পুলিশ।সোমবার (২৭ জুলাই) সকাল ৯টার দিকে আয়েশা নূর মাগুরা সিদ্দিকীয়া কামিল মাদ্রাসায় যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে না আসায় পরিবারের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে। পরে বিষয়টি মাগুরা জেলা পুলিশকে জানানো হলে পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেনের সার্বিক তত্ত্বাবধানে জেলা পুলিশের একাধিক ইউনিট তাৎক্ষণিকভাবে উদ্ধার অভিযান শুরু করে।

আরও পড়ুনঃ  পিসিআইইউতে ফল-২০২৬ সেমিস্টারের নবীনবরণ অনুষ্ঠিত

তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ফরিদপুর জেলার কামারখালী টোল প্লাজা এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। উদ্ধার শেষে তাকে নিরাপদে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন করা হয়।দ্রুত সময়ের মধ্যে সফল উদ্ধার অভিযান পরিচালনা করায় মাগুরা জেলা পুলিশের প্রতি সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আয়েশা নূরের পরিবারের সদস্যরা।এ বিষয়ে সোমবার দুপুর ২টায় পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন মাগুরা জেলা পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন। এ সময় মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল্লাহ আল মামুনসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  বগুড়ায় আরডিএর ৩৬তম বার্ষিক পরিকল্পনা সম্মেলন অনুষ্ঠিত