Dhaka ০২:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
কাহালুতে বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃত্যু কেরানীগঞ্জে ফার্নিচার শোরুমের ৩ তলা থেকে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার হোসেনপুরের উন্নয়নে কর্মকর্তাদের সাথে জেলা প্রশাসক সোহানা নাসরিনের বৈঠক শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি আন্ত স্কুল ফুটবল টুর্নামেন্টঃ উপদেষ্টা ও পৃষ্ঠপোষক পরিষদ গঠিত বৃষ্টি ছাড়াই বজ্রপাত, ঠাকুরগাঁওয়ে গরুর মৃত্যু মোংলায় ভুয়া র‍্যাব পরিচয়কারী আটক গোবিন্দগঞ্জে মাদকসহ ২ জন কে ৩৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড অর্থ আত্মসাতের অভিযোগে বগুড়ার সাবেক পৌর প্রশাসক রাজিয়া সুলতানার বিরুদ্ধে তদন্তের নির্দেশ ভোলায় ফ্ল্যাট থেকে গৃহবধূর লাশ উদ্ধার স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন পলাতক কাউনিয়ার কুর্শায় নারী কৃষকদের উৎপাদিত দেশি হাঁস-মুরগি ও ডিমের হাট উদ্বোধন

নাসীরুদ্দীন পাটওয়ারী সেনাবাহিনীর হস্তক্ষেপে মুক্ত

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৬:৪৯:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬
  • ১২৬ সময় দেখুন

নিজস্ব প্রতিবেদকঃ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীকে ভোটকেন্দ্রে অবরুদ্ধ করার ঘটনা ঘটেছে। এ সময় তাঁকে ঘিরে ধরে ‘ভুয়া’ ‘ভুয়া’ স্লোগান দেওয়া হয়। ১০-১৫ মিনিট পর সেনাবাহিনীর হস্তক্ষেপে তিনি ওই কেন্দ্র থেকে বেরিয়ে আসেন। তবে ঘটনাস্থলে দায়িত্ব পালন করা এক সেনা কর্মকর্তা তাঁকে অবরুদ্ধ করার ঘটনা অস্বীকার করে বলেছেন, সাময়িক জটলা সৃষ্টি হয়েছিল। আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে শাহজাহানপুর রেলওয়ে কলোনি স্কুল কেন্দ্রে পরিদর্শনে গেলে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ঢাকা-৮ আসনভুক্ত শাহজাহানপুরে রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে নাসীরুদ্দীন ঢুকতে গেলে তাঁকে অবরুদ্ধ করা হয়।

আরও পড়ুনঃ  ঈদ উদযাপন শেষে সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী

এই আসনের বিএনপির প্রার্থী মির্জা আব্বাসের একদল নেতাকর্মী তাঁকে ঘিরে ধরে ‘ভুয়া’ ‘ভুয়া’ স্লোগান দেন। এ নিয়ে উত্তেজনা তৈরি হলে সেনাবাহিনীর পাহারায় ওই এলাকা ছাড়েন নাসীরুদ্দীন পাটওয়ারী। তাঁর নির্বাচনী কর্মী শামিল অভিযোগ করেন, ‘ওই কেন্দ্রে গেলে অতর্কিতভাবে কিছু লোক আমাদের ওপর হামলা করে। পাটওয়ারী ভাইকে কিল-ঘুষি মারা হয়। পরে সেনাবাহিনীর হস্তক্ষেপে তিনি সেখান থেকে বের হয়ে আসেন। পরে সেখান থেকে মির্জা আব্বাস মহিলা কলেজ কেন্দ্র পরিদর্শনে গেলে আবারও বিশৃঙ্খলার সৃষ্টি হয়। তবে ঘটনাস্থলে দায়িত্ব পালন করা অবসরপ্রাপ্ত সেনাবাহিনীর একজন কর্মকর্তা ভিন্ন বক্তব্য দেন। তিনি বলেন একজন প্রার্থী অতিরিক্ত সংখ্যক সমর্থক নিয়ে আসায় বড় জটলা সৃষ্টি হয়। এ সময় কিছু চিৎকার-চেঁচামেচি হয়েছে। পরিস্থিতি দ্রুত শান্ত করা হয়েছে। অবরোধের কোনো ঘটনা ঘটেনি। এদিকে, শাহজাহানপুর রেলওয়ে কলোনি স্কুল ও মির্জা আব্বাস মহিলা কলেজ কেন্দ্র পরিদর্শন করে দেখা গেছে, বিএনপি প্রার্থী মির্জা আব্বাসের বিপুল সংখ্যক নেতাকর্মী সেখানে উপস্থিত ছিলেন। এ ছাড়া কয়েকজন সাংবাদিক কার্ডধারীকেও তাঁর পক্ষে সক্রিয়ভাবে কাজ করতে দেখা গেছে। এ বিষয়ে নির্বাচন কমিশনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

আরও পড়ুনঃ  কুলিয়ারচরে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী ও একজন সিএনজি চালক নিহত
Tag :
জনপ্রিয় পোস্ট

কাহালুতে বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃত্যু

নাসীরুদ্দীন পাটওয়ারী সেনাবাহিনীর হস্তক্ষেপে মুক্ত

আপডেটের সময়: ০৬:৪৯:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬