Dhaka ০৩:৪২ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দাম বেড়ে অকটেন ১৪০, পেট্রোল ১৩৫, ডিজেল ১১৫ টাকা ২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা চলাকালীন যানচলাচল সম্পর্কিত ডিএমপির নির্দেশনাবলী প্রকাশ চিলমারীতে বাড়ির পাশেই মিলল শিশু আয়শার ক্ষতবিক্ষত নিথর মৃত দেহ যোগ্যদের স্বীকৃতি দিতে পেরে গর্বিত” চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন লক্ষ্মীপুরে ফোর লেন সড়ক প্রকল্পের কাজ ২০২৯ সালে শেষ হবে: পানিসম্পদ মন্ত্রী আফমি প্লাজা ঈদ বিক্রয় উৎসব, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক সন্ধ্যা সম্পন্ন বায়েজিদে প্রবাসীর বাড়িতে ঢুকে চেক ছিনতাই, উল্টো মামলা ও হয়রানির শিকার রেমিটেন্স যোদ্ধা নাগরপুরে তিন দিনব্যাপী বর্ণিল আয়োজনে বর্ষবরণ উৎসব ৮ দলীয় ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন জয়মনি উইনার্স ক্লাব থানারহাট মডেল মাদরাসার দোয়া ও বিদায় অনুষ্ঠান

নারীর ক্ষমতায়ন ও দরিদ্র পরিবারের উন্নয়নে ফ্যামিলি কার্ড যুগান্তকারী উদ্যোগ: অর্থ এবং পরিকল্পনা মন্ত্রী

চট্টগ্রাম জেলা প্রতিনিধি : অর্থ এবং পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, নারীর ক্ষমতায়ন ও দরিদ্র পরিবারের উন্নয়নে ফ্যামিলি কার্ড যুগান্তকারী উদ্যোগ।বাংলাদেশের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে অর্থনৈতিকভাবে শক্তিশালী করা এবং নারীদের ক্ষমতায়নের লক্ষ্যে সরকার ফ্যামিলি কার্ড কর্মসূচি চালু করেছে। এই কর্মসূচির মাধ্যমে দেশের কোটি কোটি পরিবার সরাসরি আর্থিক সহায়তা পাচ্ছে, যা দেশের সামাজিক নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে। মঙ্গলবার (১০ মার্চ) সকালে পতেঙ্গাস্থ চট্টগ্রাম নগরের ৪১ নম্বর দক্ষিণ পতেঙ্গা ওয়ার্ডে বিমানবন্দর উচ্চ বিদ্যালয় মাঠে প্রথম ধাপে  ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এই সব কথা বলেন।

আরও পড়ুনঃ  ডলুপাড়ায় সাংগ্রাইয়ের জলকেলি: মন্ত্রী-এমপির উপস্থিতিতে সম্প্রীতির মহোৎসব

মন্ত্রী বলেন,নারীর ক্ষমতায়নের মাধ্যমে পরিবারের জীবনমানের সার্বিক উন্নয়নে বর্তমান সরকারের অন্যতম নির্বাচনী অঙ্গীকার ফ্যামিলি কার্ড এই প্রকল্প প্রথমে সবচেয়ে হতদরিদ্র পরিবারগুলো দিয়ে শুরু করা হয়েছে। এরপর পর্যায়ক্রমে দরিদ্র, নিম্ন আয়ের পরিবার এবং পরে মধ্যবিত্ত পরিবারের দিকেও এই সুবিধা সম্প্রসারণ করা হবে। এই কর্মসূচির আওতায় দেশের প্রায় চার কোটি পরিবারের কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রতিটি পরিবারকে মাসিক নির্দিষ্ট আর্থিক সহায়তা প্রদান করা হবে। এত বড় একটি প্রকল্প বাস্তবায়ন নিয়ে অনেকের মনে প্রশ্ন থাকলেও সরকার প্রমাণ করেছে যে দেশের অর্থনৈতিক সক্ষমতা এবং সঠিক রাজনৈতিক সদিচ্ছা থাকলে এমন উদ্যোগ বাস্তবায়ন সম্ভব।

আরও পড়ুনঃ  দ্রুতই প্রাথমিকে ৬০ হাজার শিক্ষক নিয়োগ: শিক্ষামন্ত্রী

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রামে বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল উদ্দিন , সিটি মেয়র ডা শাহাদাত হোসেন , সংসদ সদস্য আবু সুফিয়ান, বিএনপি আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির সদস্য ইসরাফিল খসরু মাহমুদ চৌধুরী, এতে আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা স্বাগত বক্তৃতা করেন। চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দিন, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাসিব আজিজ, চট্টগ্রাম পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খাঁন, চট্টগ্রাম বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক মোহাম্মদ মিনহাজুর রহমান প্রমুখ। জেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে পরিচালিত পরীক্ষামূলক এই ওয়ার্ডে হতদরিদ্র, দরিদ্র ও নিম্ন মধ্যবিত্ত ক্যাটাগরিতে ৫ হাজার ৫৭৫ জনকে ‘ফ্যামিলি কার্ড’ প্রদান করা হচ্ছে ।

আরও পড়ুনঃ  ফটিকছড়ি উপজেলা “ক”জোনের আওতাধীন সকল শাখা কমিটির সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত
Tag :
জনপ্রিয় পোস্ট

দাম বেড়ে অকটেন ১৪০, পেট্রোল ১৩৫, ডিজেল ১১৫ টাকা

নারীর ক্ষমতায়ন ও দরিদ্র পরিবারের উন্নয়নে ফ্যামিলি কার্ড যুগান্তকারী উদ্যোগ: অর্থ এবং পরিকল্পনা মন্ত্রী

আপডেটের সময়: ০৬:৫৮:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬

চট্টগ্রাম জেলা প্রতিনিধি : অর্থ এবং পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, নারীর ক্ষমতায়ন ও দরিদ্র পরিবারের উন্নয়নে ফ্যামিলি কার্ড যুগান্তকারী উদ্যোগ।বাংলাদেশের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে অর্থনৈতিকভাবে শক্তিশালী করা এবং নারীদের ক্ষমতায়নের লক্ষ্যে সরকার ফ্যামিলি কার্ড কর্মসূচি চালু করেছে। এই কর্মসূচির মাধ্যমে দেশের কোটি কোটি পরিবার সরাসরি আর্থিক সহায়তা পাচ্ছে, যা দেশের সামাজিক নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে। মঙ্গলবার (১০ মার্চ) সকালে পতেঙ্গাস্থ চট্টগ্রাম নগরের ৪১ নম্বর দক্ষিণ পতেঙ্গা ওয়ার্ডে বিমানবন্দর উচ্চ বিদ্যালয় মাঠে প্রথম ধাপে  ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এই সব কথা বলেন।

আরও পড়ুনঃ  কাউনিয়ায় মর্যাদা প্রকল্পের ইউনিয়ন দুর্যোগ স্বেচ্ছাসেবক কমিটির মিটিং