Dhaka ০১:৩৯ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ভাটারা থানার স্বেচ্ছাসেবক দলের নেতা শাহিন গ্রেপ্তার নগরকান্দায় বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রায় উদযাপিত জন্মাষ্টমী শরতের বিকেলে ব্যস্ত ধুনটের সোনাহাটা বাজার কুলিয়ারচরের গোবরিয়া আব্দুল্লাহপুর ইউপি নির্বাচনে আলোচনার শীর্ষে আলমগীর হোসেন পানছড়িতে “ওয়াদুদ গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬” উদ্বোধন পানছড়িতে জেলা পরিষদ সদস্য রুমেল মারমাকে সংবর্ধনা লংমার্চকে স্বাগত জানিয়ে গণমিছিল করেছে দক্ষিণ হালিশহর ওয়ার্ড জামায়াতে ইসলামী নাটোর বারনই নদীতে আচমকা ভেসে উঠছে বিপুল মাছ: বিষ নাকি গ্যাস ৫ দিন পর খুলছে হিলি স্থলবন্দর দীঘিনালায় যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যে শ্রীকৃষ্ণের ৫২৫৩তম জন্মাষ্টমী উদযাপিত

নাগরপুরে ইউএনও-এসিল্যান্ডের যৌথ অভিযান

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের নাগরপুরে অবৈধ বালু উত্তোলন বন্ধে সাঁড়াশি অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। বুধবার (৬ মে) উপজেলার দপ্তিয়র ইউনিয়নের নিশ্চিন্তপুর যমুনা নদী এলাকায় পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন নাগরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. এরফান উদ্দিন এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দ্বীপ ভৌমিক। অভিযানে অবৈধভাবে বাল্কহেডের মাধ্যমে বালু উত্তোলনের দায়ে দপ্তিয়র ইউনিয়নের জালাই এলাকার মো. বাদল হোসেন (পিতা- মো. মাইনউদ্দিন শেখ)-কে এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত দুটি ড্রেজার মেশিন জব্দ করে ঘটনাস্থলেই অকেজো করে দেওয়া হয়। এছাড়া একই দিনে দপ্তিয়র এলাকায় পৃথক অভিযানে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন লঙ্ঘনের দায়ে ভূগোলহাট এলাকার মো. আমির হোসেনের ছেলে লিটনকে ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

আরও পড়ুনঃ  বাউফলে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা

অপরদিকে উপজেলার ভাদ্রা বাজার এলাকায় সড়ক পরিবহন সংরক্ষণ আইন, ২০১৮-এর ৪ ও ৬৬ ধারা লঙ্ঘনের দায়ে টেংরীপাড়া গ্রামের মো. আকবর হোসেনের ছেলে মো. সজীব খানকে ১৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দ্বীপ ভৌমিক জানান, অবৈধভাবে বালু উত্তোলন ও আইনশৃঙ্খলা বিঘ্নকারীদের বিরুদ্ধে প্রশাসনের কঠোর অভিযান অব্যাহত থাকবে। জনস্বার্থে ভবিষ্যতেও এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।

আরও পড়ুনঃ  চট্টগ্রাম ইপিজেড কলসীদীঘির পাড়ের রেহেনা খাতুন মডেল মাদ্রাসা নামে ডিজিটাল চাঁদাবাজি চক্র
Tag :
জনপ্রিয় পোস্ট

ভাটারা থানার স্বেচ্ছাসেবক দলের নেতা শাহিন গ্রেপ্তার

নাগরপুরে ইউএনও-এসিল্যান্ডের যৌথ অভিযান

আপডেটের সময়: ০৭:৪২:৫৯ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের নাগরপুরে অবৈধ বালু উত্তোলন বন্ধে সাঁড়াশি অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। বুধবার (৬ মে) উপজেলার দপ্তিয়র ইউনিয়নের নিশ্চিন্তপুর যমুনা নদী এলাকায় পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন নাগরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. এরফান উদ্দিন এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দ্বীপ ভৌমিক। অভিযানে অবৈধভাবে বাল্কহেডের মাধ্যমে বালু উত্তোলনের দায়ে দপ্তিয়র ইউনিয়নের জালাই এলাকার মো. বাদল হোসেন (পিতা- মো. মাইনউদ্দিন শেখ)-কে এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত দুটি ড্রেজার মেশিন জব্দ করে ঘটনাস্থলেই অকেজো করে দেওয়া হয়। এছাড়া একই দিনে দপ্তিয়র এলাকায় পৃথক অভিযানে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন লঙ্ঘনের দায়ে ভূগোলহাট এলাকার মো. আমির হোসেনের ছেলে লিটনকে ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

আরও পড়ুনঃ  কাশিমপুরে পারিবারিক কবরস্থানে অবৈধ স্থাপনা নির্মাণের অভিযোগ