Dhaka ০৬:১৬ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশের ইতিহাস বিকৃত কারি একমাত্র দল হলো আওয়ামিলীগ, বগুড়ায় ইকবাল হাসান মাহমুদ (এমপি) সুন্দরবন রক্ষায় সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন প্রতিমন্ত্রী সাহেব ফকিরের কবর জিয়ারত করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বিএনপি চিলমারী ইউনিয়ন শাখার আহব্বায়ক কমিটি গঠনে অনিয়মের প্রতিবাদে সংবাদ সম্মেলন ‎কাশিমপুর সড়ক উন্নয়ন শুভ উদ্বোধন করেন সিটি কর্পোরেশনের প্রশাসক জনাব শওকত হোসেন সরকার উত্তরাঞ্চলের উন্নয়ন নিয়ে বগুড়ায় বড় বার্তা পাঁচ জেলার সম্ভাবনা কাজে লাগাতে সমন্বিত পরিকল্পনার তাগিদ, উঠল বগুড়া বিভাগ গঠনের দাবিও স্বপ্ন পাবলিক স্কুল অ্যান্ড কলেজে বর্ণাঢ্য বিজ্ঞান মেলা অনুষ্ঠিত চট্টগ্রামে ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউটের পেরেন্টস ডে- ২০২৬ অনুষ্ঠিত: প্রধান অতিথি সাংসদ আবু সুফিয়ান ধামরাইয়ে চার যানবাহনের সংঘর্ষে নিহত ১, আহত ২ লামায় সরকারি বমু রিজার্ভ গিলছেন আ’লীগ নেত্রী, অবৈধ স্থাপনা নির্মাণে ক্ষুব্ধ এলাকাবাসী

নন্দীগ্রামে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর তহবিল থেকে ৫ লাখ টাকা বিতরণ

এস কে সাগর মির্জা,জেলা প্রতিনিধি বগুড়া: পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে বগুড়ার নন্দীগ্রামে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে দরিদ্র, দুস্থ ও অসহায় জনগোষ্ঠীর মাঝে মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। সোমবার (২৫ মে) বিকেলে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকার বাছাইকৃত ২০৩টি পরিবারের মাঝে মোট ৫ লাখ টাকা তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অসহায় পরিবারগুলোর হাতে সহায়তার অর্থ তুলে দেন বগুড়া-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, প্রধানমন্ত্রী সবসময় দেশের অসহায় ও পিছিয়ে পড়া মানুষের পাশে রয়েছেন। সরকারের এই মানবিক সহায়তা দুস্থ পরিবারগুলোর জরুরি প্রয়োজন পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, প্রকৃত অভাবী মানুষদের সহায়তা নিশ্চিত করতে প্রতিটি পরিবারকে সুনির্দিষ্ট যাচাই-বাছাইয়ের মাধ্যমে নির্বাচন করা হয়েছে। সরকারি এই মানবিক সহায়তা পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন উপকারভোগী সাধারণ মানুষ।

আরও পড়ুনঃ  ধামরাইয়ে চার যানবাহনের সংঘর্ষে নিহত ১, আহত ২

অর্থ বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নন্দীগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শারমিন আরা, সহকারী কমিশনার (ভূমি) রোহান সরকার, নন্দীগ্রাম থানার ওসি তরিকুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, সাংগঠনিক সম্পাদক আব্দুল হাকিম, পৌর বিএনপির সভাপতি আলেকজান্ডার, সাধারণ সম্পাদক কেএম শফিউল আলম সুমনসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
উল্লেখ্য, এর আগেও বগুড়া-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মোশারফ হোসেন তাঁর ঐচ্ছিক তহবিল হতে নন্দীগ্রাম-কাহালু দুই উপজেলার ৯৪ জনকে জনপ্রতি ১ হাজার ৫০০ টাকা করে মোট ১ লাখ ৮৩ হাজার ৫০০ টাকা আর্থিক সহায়তা প্রদান করেন।

আরও পড়ুনঃ  ফরিদপুরে নাঈম হত্যা মামলায় দুই আসামির যাবজ্জীবন কারাদণ্ড
Tag :
জনপ্রিয় পোস্ট

ভুয়া অগ্রগতি দেখিয়ে শতভাগ বিল উত্তোলন: ডিমলায় অসম্পূর্ণ সীমানা প্রাচীরে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ

নন্দীগ্রামে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর তহবিল থেকে ৫ লাখ টাকা বিতরণ

আপডেটের সময়: ০৮:৩০:৪৬ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬

এস কে সাগর মির্জা,জেলা প্রতিনিধি বগুড়া: পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে বগুড়ার নন্দীগ্রামে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে দরিদ্র, দুস্থ ও অসহায় জনগোষ্ঠীর মাঝে মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। সোমবার (২৫ মে) বিকেলে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকার বাছাইকৃত ২০৩টি পরিবারের মাঝে মোট ৫ লাখ টাকা তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অসহায় পরিবারগুলোর হাতে সহায়তার অর্থ তুলে দেন বগুড়া-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, প্রধানমন্ত্রী সবসময় দেশের অসহায় ও পিছিয়ে পড়া মানুষের পাশে রয়েছেন। সরকারের এই মানবিক সহায়তা দুস্থ পরিবারগুলোর জরুরি প্রয়োজন পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, প্রকৃত অভাবী মানুষদের সহায়তা নিশ্চিত করতে প্রতিটি পরিবারকে সুনির্দিষ্ট যাচাই-বাছাইয়ের মাধ্যমে নির্বাচন করা হয়েছে। সরকারি এই মানবিক সহায়তা পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন উপকারভোগী সাধারণ মানুষ।

আরও পড়ুনঃ  প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ- প্রতিমন্ত্রী মীর শাহে আলম