Dhaka ০১:৩২ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ধামরাইয়ে চার যানবাহনের সংঘর্ষে নিহত ১, আহত ২ লামায় সরকারি বমু রিজার্ভ গিলছেন আ’লীগ নেত্রী, অবৈধ স্থাপনা নির্মাণে ক্ষুব্ধ এলাকাবাসী ভাঙ্গুড়ায় বিভিন্ন আয়োজনে শেষ হলো জগন্নাথ দেবের উল্টোরথযাত্রা উৎসব দেওয়ান হাট এলাকায় ডেঙ্গু প্রতিরোধ ও জলাবদ্ধতা নিরসনে প্রশাসনের ভূমিকা নিশ্চিত করার দাবিতে মানববন্ধন কর্মসূচি হরিনাহাটা বিপ্লবী ফুটবল ক্লাবের উদ্যোগে ২২তম ফাইনাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত শাজাহানপুরে ১৩.৫ কেজি গাঁজাসহ নারী পুরুষ মাদক কারবারি গ্রেপ্তার প্রধানমন্ত্রী তারেক রহমানের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে শরীয়তপুর সরকারি কলেজ মাঠে বৃক্ষরোপণ করেছে জেলা ছাত্রদল দক্ষিণ কেরানীগঞ্জে বিএনপি’র অঙ্গ ও সহযোগী সংগঠন জিয়া মঞ্চের এক, দুই, তিন ইউনিট কার্যালয়ের শুভ উদ্বোধন বগুড়ায় উত্তরের পাঁচ জেলার প্রতিনিধিদের নিয়ে ইতিহাস চর্চা ও গবেষণা সংস্থার দিনব্যাপী ওয়ার্কশপ নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার প্রশাসনিক কার্যক্রমের আনুষ্ঠানিক যাত্রা শুরু

নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’-এ মার্শাল আর্টে জেলা চ্যাম্পিয়ন জগদল আদিবাসী স্কুল ও কলেজ

গোলজার রহমান ধামইরহাট ( নওগাঁ) প্রতিনিধি: সারা বাংলাদেশের ন্যায় নওগাঁ জেলায় অনুষ্ঠিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’-এ মার্শাল আর্ট (কারাতে/তায়কোয়ান্দো) ইভেন্টে ধামইরহাটের শিক্ষা প্রতিষ্ঠান জগদল আদিবাসী স্কুল ও কলেজের নৈপুণ্যে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে ধামইরহাট উপজেলা। ৮ই মে (শুক্রবার) নওগাঁ জেলায় অনুষ্ঠিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’-এ মার্শাল আর্ট (কারাতে/তায়কোয়ান্দ) ইভেন্টে জগদল আদিবাসী স্কুল ও কলেজের শিক্ষার্থীরা অসামান্য নৈপুণ্য প্রদর্শন করে ধামইরহাটকে জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব এনে দিয়েছে৷ সংশ্লিষ্টরা জানিয়েছেন যে জগদল আদিবাসী স্কুল ও কলেজের এই অদম্য একঝাঁক শিক্ষার্থী দীর্ঘদিনের কঠোর পরিশ্রম ও নিয়মিত অনুশীলনের মাধ্যমেই আজকের এই কৃতিত্ব অর্জন করেছে। পিছিয়ে পড়া জনপদ থেকে উঠে আসা এই শিক্ষার্থীরা প্রমাণ করেছে যে একাগ্রতা থাকলে যেকোনো বড় মঞ্চেই জয়লাভ সম্ভব। তারা আরও জানান, “ক্ষুদ্র জাতিগোষ্ঠী হলেও আমাদের প্রতিষ্ঠানের সকলের প্রিয় স্যার মো ছাইদুল ইসলামের অনুপ্রেরণায় আমরা খেলায় অংশগ্রহণ করার প্রয়াস লাভ করি এবং সাফল্য লাভ করি।

আরও পড়ুনঃ  ফ্যামিলি কার্ড পেতে পত্নীতলায় আবেদনকারীর ঢল, মৌখিক পরীক্ষায় উপচে পড়া ভিড়

এই অভাবনীয় সাফল্যে ধামইরহাট উপজেলার ক্রীড়াপ্রেমী মানুষ এবং সুধী মহলের মধ্যে আনন্দের জোয়ার বইছে। জগদল আদিবাসী স্কুল ও কলেজের এই কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়েছেন উপজেলার ক্রীড়া সংস্থা ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা। এক প্রতিক্রিয়ায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধান মো, ইলিয়াস আলম জানান, “আমাদের শিক্ষার্থীদের এই বিজয় পুরো উপজেলার জন্য গর্বের। তারা নওগাঁ জেলা পর্যায়ে নিজেদের সামর্থ্য প্রমাণ করেছে। আমরা আশাবাদী তারা ভবিষ্যতে জাতীয় পর্যায়েও ধামইরহাটের নাম উজ্জ্বল করবে। তাদের সাফল্যে প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা রইল। সাফল্যের এই ধারা অব্যাহত রাখতে এবং মার্শাল আর্টের মতো ডিসিপ্লিনারি স্পোর্টসে শিক্ষার্থীদের আরও দক্ষ করে তুলতে সরকারি ও বেসরকারি পৃষ্ঠপোষকতা অব্যাহত রাখার দাবি জানিয়েছেন অত্র প্রতিষ্ঠান প্রধান ও ধামইরহাটের স্থানীয় ক্রীড়া সংগঠকরা।তাদের দাবী এমন দক্ষ ও আত্মরক্ষার খেলােয়াড়গুলো যেন হারিয়ে না যায়। ধামইরহাট উপজেলার প্রতিনিধি হিসেবে ছাত্র ছাত্রীদের সবসময় দিকনির্দেশনা ও সার্বক্ষনিক পাশে রয়েছেন ধামইরহাট উপজেলার ক্রিয়া ব্যক্তিত্ব যুব উন্নয়ন অফিসার মো. কামরুজ্জামান সরদার।

আরও পড়ুনঃ  হাইদচকিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রথম এডহক কমিটির সভা,বৃক্ষ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত
Tag :
জনপ্রিয় পোস্ট

ধামরাইয়ে চার যানবাহনের সংঘর্ষে নিহত ১, আহত ২

নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’-এ মার্শাল আর্টে জেলা চ্যাম্পিয়ন জগদল আদিবাসী স্কুল ও কলেজ

আপডেটের সময়: ০৯:১৩:৫৮ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬

গোলজার রহমান ধামইরহাট ( নওগাঁ) প্রতিনিধি: সারা বাংলাদেশের ন্যায় নওগাঁ জেলায় অনুষ্ঠিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’-এ মার্শাল আর্ট (কারাতে/তায়কোয়ান্দো) ইভেন্টে ধামইরহাটের শিক্ষা প্রতিষ্ঠান জগদল আদিবাসী স্কুল ও কলেজের নৈপুণ্যে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে ধামইরহাট উপজেলা। ৮ই মে (শুক্রবার) নওগাঁ জেলায় অনুষ্ঠিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’-এ মার্শাল আর্ট (কারাতে/তায়কোয়ান্দ) ইভেন্টে জগদল আদিবাসী স্কুল ও কলেজের শিক্ষার্থীরা অসামান্য নৈপুণ্য প্রদর্শন করে ধামইরহাটকে জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব এনে দিয়েছে৷ সংশ্লিষ্টরা জানিয়েছেন যে জগদল আদিবাসী স্কুল ও কলেজের এই অদম্য একঝাঁক শিক্ষার্থী দীর্ঘদিনের কঠোর পরিশ্রম ও নিয়মিত অনুশীলনের মাধ্যমেই আজকের এই কৃতিত্ব অর্জন করেছে। পিছিয়ে পড়া জনপদ থেকে উঠে আসা এই শিক্ষার্থীরা প্রমাণ করেছে যে একাগ্রতা থাকলে যেকোনো বড় মঞ্চেই জয়লাভ সম্ভব। তারা আরও জানান, “ক্ষুদ্র জাতিগোষ্ঠী হলেও আমাদের প্রতিষ্ঠানের সকলের প্রিয় স্যার মো ছাইদুল ইসলামের অনুপ্রেরণায় আমরা খেলায় অংশগ্রহণ করার প্রয়াস লাভ করি এবং সাফল্য লাভ করি।

আরও পড়ুনঃ  হাইদচকিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রথম এডহক কমিটির সভা,বৃক্ষ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত

এই অভাবনীয় সাফল্যে ধামইরহাট উপজেলার ক্রীড়াপ্রেমী মানুষ এবং সুধী মহলের মধ্যে আনন্দের জোয়ার বইছে। জগদল আদিবাসী স্কুল ও কলেজের এই কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়েছেন উপজেলার ক্রীড়া সংস্থা ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা। এক প্রতিক্রিয়ায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধান মো, ইলিয়াস আলম জানান, “আমাদের শিক্ষার্থীদের এই বিজয় পুরো উপজেলার জন্য গর্বের। তারা নওগাঁ জেলা পর্যায়ে নিজেদের সামর্থ্য প্রমাণ করেছে। আমরা আশাবাদী তারা ভবিষ্যতে জাতীয় পর্যায়েও ধামইরহাটের নাম উজ্জ্বল করবে। তাদের সাফল্যে প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা রইল। সাফল্যের এই ধারা অব্যাহত রাখতে এবং মার্শাল আর্টের মতো ডিসিপ্লিনারি স্পোর্টসে শিক্ষার্থীদের আরও দক্ষ করে তুলতে সরকারি ও বেসরকারি পৃষ্ঠপোষকতা অব্যাহত রাখার দাবি জানিয়েছেন অত্র প্রতিষ্ঠান প্রধান ও ধামইরহাটের স্থানীয় ক্রীড়া সংগঠকরা।তাদের দাবী এমন দক্ষ ও আত্মরক্ষার খেলােয়াড়গুলো যেন হারিয়ে না যায়। ধামইরহাট উপজেলার প্রতিনিধি হিসেবে ছাত্র ছাত্রীদের সবসময় দিকনির্দেশনা ও সার্বক্ষনিক পাশে রয়েছেন ধামইরহাট উপজেলার ক্রিয়া ব্যক্তিত্ব যুব উন্নয়ন অফিসার মো. কামরুজ্জামান সরদার।

আরও পড়ুনঃ  জুলাই বিপ্লবে শহীদদের স্মরণে চট্টগ্রাম নগর জামায়াতের দোয়া মাহফিল অনুষ্ঠিত