Dhaka ০৬:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ইপিজেডের নিউ মুরিং মীরা পাড়ায় জুয়ার আসর থেকে ১১ জনকে আটক করেছে পুলিশ তারাগঞ্জে ইউএনও ও প্রাণিসম্পদ কর্মকর্তার সাথেদৈনিক আজকের জনবাণী’র স্টাফ রিপোর্টারের সৌজন্য সাক্ষাৎ মাদারগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত কাজিপুরের যমুনা নদীতে বিপদসীমার উপরে পানি হওয়ায় দিশেহারা জনগণ খেলতে গিয়ে পুকুরে ডুবে তিন শিশুর মৃত্যু, কাহালুতে হৃদয়বিদারক ঘটনা ফরিদপুরে নাঈম হত্যা মামলায় দুই আসামির যাবজ্জীবন কারাদণ্ড হোসেনপুরে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত করতোয়ার করাল গ্রাসে কুলানন্দনপুর আশ্রয়ণ প্রকল্প, আতঙ্কে শতাধিক পরিবার কাউনিয়ায় কেওয়াইএসডিও-এর প্রধান কার্যালয় স্বাস্থ্য বিভাগের পরিদর্শন ​নাগেশ্বরীতে নতুন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা হিসেবে গোলাম মোর্শেদের যোগদান

ধুনটে বিশেষ অভিযানে ৪৮টি অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ, জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস

এস কে সাগর মির্জা, জেলা প্রতিনিধি বগুড়া:

বগুড়ার ধুনট উপজেলায় দেশীয় মাছের প্রজনন ও জলজ জীববৈচিত্র্য রক্ষায় বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করেছে উপজেলা মৎস্য অধিদপ্তর। পরে জব্দ করা জালগুলো জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।

সোমবার (২০ জুলাই) দুপুরে উপজেলা মৎস্য কর্মকর্তা আরিফ আহমেদের নেতৃত্বে উপজেলার মথুরাপুর ইউনিয়নের জোলাগাতি ও কাশিয়াহাটা গ্রামের বিভিন্ন বিল ও জলাশয়ে এ অভিযান পরিচালিত হয়।

আরও পড়ুনঃ  বন্দরে বিদেশি জাহাজে ডাকাতি, মালামাল লুট

উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, অভিযানে অবৈধভাবে ব্যবহৃত ৪৮টি চায়না দুয়ারী জাল জব্দ করা হয়। জব্দকৃত জালগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ ৫০ হাজার টাকা। পরবর্তীতে সরকারি বিধি অনুসরণ করে জালগুলো আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। তবে অভিযান চলাকালে জালের মালিকদের কাউকে ঘটনাস্থলে পাওয়া না যাওয়ায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ সম্ভব হয়নি।

আরও পড়ুনঃ  জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় অগ্নিসংযোগে সর্বস্ব পুড়ে ছাই, দিশেহারা ভুক্তভোগী পরিবার

উপজেলা মৎস্য কর্মকর্তা আরিফ আহমেদ বলেন, নিষিদ্ধ চায়না দুয়ারী জাল ব্যবহারের ফলে ছোট মাছ, মাছের পোনা ও অন্যান্য জলজ প্রাণীর ব্যাপক ক্ষতি হয়, যা প্রাকৃতিক জীববৈচিত্র্যের জন্য হুমকি। তাই মৎস্যসম্পদ সংরক্ষণে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে। তিনি জেলেদের বৈধ জাল ব্যবহার এবং প্রচলিত আইন মেনে মাছ আহরণের আহ্বান জানান।

আরও পড়ুনঃ  চট্টগ্রামে নিরাপদ পানির সংকটে ৮ লাখ মানুষ

অভিযানকালে উপজেলা মৎস্য অফিসের কর্মকর্তা-কর্মচারী এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

Tag :
জনপ্রিয় পোস্ট

ইপিজেডের নিউ মুরিং মীরা পাড়ায় জুয়ার আসর থেকে ১১ জনকে আটক করেছে পুলিশ

ধুনটে বিশেষ অভিযানে ৪৮টি অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ, জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস

আপডেটের সময়: ০৬:৫৮:২৪ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬

এস কে সাগর মির্জা, জেলা প্রতিনিধি বগুড়া:

বগুড়ার ধুনট উপজেলায় দেশীয় মাছের প্রজনন ও জলজ জীববৈচিত্র্য রক্ষায় বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করেছে উপজেলা মৎস্য অধিদপ্তর। পরে জব্দ করা জালগুলো জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।

সোমবার (২০ জুলাই) দুপুরে উপজেলা মৎস্য কর্মকর্তা আরিফ আহমেদের নেতৃত্বে উপজেলার মথুরাপুর ইউনিয়নের জোলাগাতি ও কাশিয়াহাটা গ্রামের বিভিন্ন বিল ও জলাশয়ে এ অভিযান পরিচালিত হয়।

আরও পড়ুনঃ  উপজেলা চিলমারীতে পালিত হলো জুলাই শহীদ দিবস ২০২৬

উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, অভিযানে অবৈধভাবে ব্যবহৃত ৪৮টি চায়না দুয়ারী জাল জব্দ করা হয়। জব্দকৃত জালগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ ৫০ হাজার টাকা। পরবর্তীতে সরকারি বিধি অনুসরণ করে জালগুলো আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। তবে অভিযান চলাকালে জালের মালিকদের কাউকে ঘটনাস্থলে পাওয়া না যাওয়ায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ সম্ভব হয়নি।

আরও পড়ুনঃ  জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় অগ্নিসংযোগে সর্বস্ব পুড়ে ছাই, দিশেহারা ভুক্তভোগী পরিবার

উপজেলা মৎস্য কর্মকর্তা আরিফ আহমেদ বলেন, নিষিদ্ধ চায়না দুয়ারী জাল ব্যবহারের ফলে ছোট মাছ, মাছের পোনা ও অন্যান্য জলজ প্রাণীর ব্যাপক ক্ষতি হয়, যা প্রাকৃতিক জীববৈচিত্র্যের জন্য হুমকি। তাই মৎস্যসম্পদ সংরক্ষণে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে। তিনি জেলেদের বৈধ জাল ব্যবহার এবং প্রচলিত আইন মেনে মাছ আহরণের আহ্বান জানান।

আরও পড়ুনঃ  ফরিদপুর সদরপুরে নদীভাঙন কবলিত পরিদর্শন করলেন এমপি শহিদুল ইসলাম বাবুল