Dhaka ০৭:১৫ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
স্বাধীন জাতীয় মানবাধিকার কমিশনকে গুম তদন্তের পূর্ণ ক্ষমতা দেওয়ার অধিকার লক্ষ্মীপুরে জমি নিয়ে বিরোধ আদালতে পাল্টাপাল্টি মামলা মনপুরায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেফতার, পাঠানো হলো শিশু আদালতে বিস্ফোরক মামলায় ভাঙ্গুড়া পৌরসভার কর্মকর্তা ও আ.লীগ নেতা কালু গ্রেপ্তার নন্দীগ্রামে পানিতে ভেসে উঠল শিশুর নিথর দেহ পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে তাজকিয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার মিষ্টান্ন বিতরণ লালপুরে পৃথক অভিযানে ১০টি স্মার্ট ফোন ও ৪০ হাজার টাকাসহ ৫ হ্যাকার আটক বগুড়ায় ড্রেন নির্মাণকাজের সময় মাটির নিচে মিলল এসএমজির ৩৩৪ রাউন্ড গুলি খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে ধামরাই খাদ্য গোডাউন পরিদর্শনে খাদ্যমন্ত্রী গুমের পুনরাবৃত্তি চিরতরে বন্ধ করাই আমাদের দায়িত্ব: ইশরাক

ধুনট-সোনামুখী সড়কে ড্রেনেজ নির্মাণে অব্যবস্থাপনা মাটি স্তূপ করে রাখায় ট্রাক দুর্ঘটনা

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০১:০৭:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬
  • ৫৮ সময় দেখুন

ধুনট (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার ধুনট-সোনামুখী সড়কের ধুনট এলাকায় ড্রেনেজ নির্মাণ কাজের চরম অব্যবস্থাপনার কারণে একটি পণ্যবাহী ট্রাক দুর্ঘটনার শিকার হয়েছে। সড়কের একাংশ জুড়ে ড্রেনের মাটি খুঁড়ে উঁচু স্তূপ করে রাখার ফলে রাস্তা সরু হয়ে যাওয়ায় এ দুর্ঘটনা ঘটে। এতে সড়কের একপাশে যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে এবং তীব্র ঝুঁকিতে রয়েছে সাধারণ মানুষ ও যানবাহন। সরেজমিনে দেখা যায়, ধুনট-সোনামুখী সড়কের পাশে পানি নিষ্কাশনের জন্য একটি ড্রেন নির্মাণের কাজ চলছে। ড্রেন খননের পর উত্তোলিত সমস্ত কাদা-মাটি রাস্তার ওপরই স্তূপ আকারে (উঁচু ঢিবি করে) ফেলে রাখা হয়েছে। এর ফলে মূল সড়কটি অত্যন্ত সরু ও সংকুচিত হয়ে পড়েছে। আজ (২৮ আগস্ট), শুক্রবার সকাল আনুমানিক ৭:৩০ মিনিটের দিকে ধুনট অভিমুখী একটি পণ্যবাহী হলুদ রঙের টাটা ট্রাক (ঢাকা মেট্রো-ট ১২-২৯৬১) এই সরু পথ পার হওয়ার সময় চাকা পিছলে সড়কের ধারে ডোবার দিকে ঝুকে পড়ে। ট্রাকটির পেছনের চাকা কাদায় গভীরভাবে আটকে পড়ায় গাড়িটি বিপজ্জনকভাবে কাত হয়ে পড়ে।

আরও পড়ুনঃ  গাইবান্ধায় ৩২৫ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ীর স্ত্রী গ্রেপ্তার

মাটি খুঁড়ে রাখার কারণে সড়কের একপাশে গভীর খাদের সৃষ্টি হয়েছে, যেখানে পানি জমে রয়েছে। অন্যপাশে মাটির বিশাল স্তূপ থাকায় পথচারী এবং অন্যান্য যানবাহনের যাতায়াতের জন্য ন্যূনতম জায়গা অবশিষ্ট নেই। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, ঠিকাদারি প্রতিষ্ঠান বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মাটি সরানোর কোনো ব্যবস্থা না করেই দীর্ঘদিন ধরে এভাবে কাজ ধীরগতিতে কাজ করছে। স্থানীয় জনগণের দাবি, দ্রুত রাস্তা থেকে মাটির স্তূপ অপসারণ করে যাতায়াত উপযোগী করা হোক এবং ড্রেন নির্মাণের জায়গায় পর্যাপ্ত নিরাপত্তা বেষ্টনী বা সতর্কীকরণ চিহ্ন দেওয়া হোক। অনতিবিলম্বে আটকে পড়া ট্রাকটি উদ্ধার করে সড়কের স্বাভাবিক যান চলাচল ফিরিয়ে আনার জন্য তারা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

আরও পড়ুনঃ  স্বাধীন জাতীয় মানবাধিকার কমিশনকে গুম তদন্তের পূর্ণ ক্ষমতা দেওয়ার অধিকার
Tag :
জনপ্রিয় পোস্ট

স্বাধীন জাতীয় মানবাধিকার কমিশনকে গুম তদন্তের পূর্ণ ক্ষমতা দেওয়ার অধিকার

ধুনট-সোনামুখী সড়কে ড্রেনেজ নির্মাণে অব্যবস্থাপনা মাটি স্তূপ করে রাখায় ট্রাক দুর্ঘটনা

আপডেটের সময়: ০১:০৭:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬

ধুনট (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার ধুনট-সোনামুখী সড়কের ধুনট এলাকায় ড্রেনেজ নির্মাণ কাজের চরম অব্যবস্থাপনার কারণে একটি পণ্যবাহী ট্রাক দুর্ঘটনার শিকার হয়েছে। সড়কের একাংশ জুড়ে ড্রেনের মাটি খুঁড়ে উঁচু স্তূপ করে রাখার ফলে রাস্তা সরু হয়ে যাওয়ায় এ দুর্ঘটনা ঘটে। এতে সড়কের একপাশে যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে এবং তীব্র ঝুঁকিতে রয়েছে সাধারণ মানুষ ও যানবাহন। সরেজমিনে দেখা যায়, ধুনট-সোনামুখী সড়কের পাশে পানি নিষ্কাশনের জন্য একটি ড্রেন নির্মাণের কাজ চলছে। ড্রেন খননের পর উত্তোলিত সমস্ত কাদা-মাটি রাস্তার ওপরই স্তূপ আকারে (উঁচু ঢিবি করে) ফেলে রাখা হয়েছে। এর ফলে মূল সড়কটি অত্যন্ত সরু ও সংকুচিত হয়ে পড়েছে। আজ (২৮ আগস্ট), শুক্রবার সকাল আনুমানিক ৭:৩০ মিনিটের দিকে ধুনট অভিমুখী একটি পণ্যবাহী হলুদ রঙের টাটা ট্রাক (ঢাকা মেট্রো-ট ১২-২৯৬১) এই সরু পথ পার হওয়ার সময় চাকা পিছলে সড়কের ধারে ডোবার দিকে ঝুকে পড়ে। ট্রাকটির পেছনের চাকা কাদায় গভীরভাবে আটকে পড়ায় গাড়িটি বিপজ্জনকভাবে কাত হয়ে পড়ে।

আরও পড়ুনঃ  কুমিল্লায় এসএসসি পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষণে রেকর্ড আবেদন

মাটি খুঁড়ে রাখার কারণে সড়কের একপাশে গভীর খাদের সৃষ্টি হয়েছে, যেখানে পানি জমে রয়েছে। অন্যপাশে মাটির বিশাল স্তূপ থাকায় পথচারী এবং অন্যান্য যানবাহনের যাতায়াতের জন্য ন্যূনতম জায়গা অবশিষ্ট নেই। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, ঠিকাদারি প্রতিষ্ঠান বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মাটি সরানোর কোনো ব্যবস্থা না করেই দীর্ঘদিন ধরে এভাবে কাজ ধীরগতিতে কাজ করছে। স্থানীয় জনগণের দাবি, দ্রুত রাস্তা থেকে মাটির স্তূপ অপসারণ করে যাতায়াত উপযোগী করা হোক এবং ড্রেন নির্মাণের জায়গায় পর্যাপ্ত নিরাপত্তা বেষ্টনী বা সতর্কীকরণ চিহ্ন দেওয়া হোক। অনতিবিলম্বে আটকে পড়া ট্রাকটি উদ্ধার করে সড়কের স্বাভাবিক যান চলাচল ফিরিয়ে আনার জন্য তারা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

আরও পড়ুনঃ  চকরিয়া থানায় চাঞ্চল্যকর ডাকাতি ও ধর্ষণ মামলার আসামির তথ দেশীয় অস্ত্র উদ্ধার