
ধামরাই প্রতিনিধি: সোহেল আমিন: নিজ স্বামীর বাড়িতে জাকিয়া নামক আড়াই বছরের বাচ্চাটি রেখে তার মা অন্য ছেলের সাথে পালিয়ে যায় এরপর থেকে বাচ্চাটির বাবা বাচ্চাটিকে লালন পালন করতে থাকে। দীর্ঘ এক বৎসর পর উদ্দেশ্যমূলকভাবে বাচ্চাটির মা বাচ্চাটিকে নেওয়ার জন্য আসে এবং আদালতে একটি ১০০ ধারার ওয়ারেন করে আদালতের মাধ্যমে বাচ্চাটি নিয়ে যায় ছোট বাচ্চাটি না যেতে চাইলেও আদালতের আদেশে বাচ্চাটিকে তার মায়ের কাছে যেতে হয়। বাচ্চাটি দীর্ঘ এক বছর পর তার মাকে দেখে আর
আগের মত চিনেনা বাচ্চাটি তার বাবার কাছে থাকতে চায়, বাচ্চাটি আদালত প্রাঙ্গনে চিৎকার করে বলে আমি বাবার কাছে থাকবো আমি বাবার কাছে যাব বাবা আমাকে বাঁচাও আমাকে নিয়ে গেল এই দৃশ্য দেখে আদালত প্রাঙ্গণে হৃদয়বিদারক ঘটনা সৃষ্টি হয় যার সাক্ষী ছিল আদালত প্রাঙ্গণে উপস্থিত আইনজীবী এবং সাধারণ মানুষ। সাংবাদিকরা সরজমিনের দেখতে পাই বাচ্চাটি মায়ের কাছে ভালো নাই বাচ্চাটির নানা এবং নানীর বিরুদ্ধে অপহরণ মাদক মামলা আরো একাধিক মামলা রয়েছে। সাংবাদিকরা এলাকার মানুষের কাছে জিজ্ঞেস করলে তারা বলে বাচ্চাটি বাবার কাছে ভালো থাকবে এবং বাচ্চাটির ভবিষ্যৎ ভালো এটা মনে করা হচ্ছে
প্রতিবেদকের নাম 



















