Dhaka ০৪:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দীঘিনালায় নাড়াইছড়ি বনবিভাগ ২২হাজার চারা বিতরণ রংপুরের তারাগঞ্জে শিক্ষার মানোন্নয়নে প্রশাসনের উদ্যোগ ফটিকছড়িতে ‘তাজকিয়া হেলথ ক্যাম্প-২০২৬’, প্রায় ৭০০ জনের স্বাস্থ্যসেবা প্রদান, নওগাঁ দয়ালের মোড়ে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল এক শিক্ষকের বৃ-কুষ্টিয়া দারুল হাদিস সালাফিয়া মাদ্রাসায় প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা ও অর্ধবার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ মাত্র ৩০ হাজার টাকার জন্য প্রেমিকের হাতে খুন তানজিলা, ২৪ ঘণ্টায় রহস্য উদঘাটন করল পিবিআই কাউনিয়ার টেপামধুপুরে দুর্যোগ প্রস্তুতি জোরদারে ইউডিএমসি সভা গণঅভ্যুত্থান দিবস ঘিরে তারাগঞ্জে নতুন পরিকল্পনা ডেভিড ইমনের বিরুদ্ধে ১০ দিনের রিমান্ড চাওয়া হবে : এসপি মাসুদ গাবতলীতে সড়ক সংস্কারে ট্রাফিক পুলিশ

ধামরাইয়ে তীব্র গ্যাস সংকট: আবাসিক, পরিবহন ও কলকারখানায় নাভিশ্বাস, চরম দুর্ভোগে সাধারণ মানুষ

ধামরাই উপজেলা প্রতিনিধি: সোহেল আমিন

ঢাকা জেলার ঐতিহ্যবাহী ধামরাই থানায় দেখা দিয়েছে তীব্র গ্যাস সংকট। গত কয়েক দিন ধরে হঠাৎ গ্যাস সরবরাহ অস্বাভাবিক কমে যাওয়া ও বহু এলাকায় পুরোপুরি বন্ধ থাকার কারণে নেমে এসেছে হাহাকার। ২৮/০৭/২৬ (রোজ মঙ্গলবার) আমরা সরজমিনে গিয়ে দেখতে পারি এই সংকট এখনো কাটিনি ফলে আবাসিক গ্রাহক, গ্যাসচালিত পরিবহনমালিক এবং গ্যাসনির্ভর মিল-কারখানার শ্রমিক ও মালিকেরা পড়েছেন চরম বিপাকে।

আরও পড়ুনঃ  ক্লিন সানডে’ কর্মসূচিতে ময়মনসিংহে স্কুল পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ

থমকে গেছে পরিবহন ও অর্থনীতি

সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন সিএনজি চালিত চালক ও পরিবহনমালিকেরা। পর্যাপ্ত গ্যাস না পাওয়ায় ঘণ্টার পর ঘণ্টা ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে গাড়িগুলোকে। এতে কমে গেছে আয়-রোজগার।

হতাশা ও ক্ষোভ প্রকাশ করে ধামরাইয়ের এক গ্যাসচালিত পরিবহনমালিক বলেন,

“গ্যাসের যে অবস্থা, গাড়ির চাকা ঘোরে না। আয়-রোজগার না থাকায় পরিবার চালানোই এখন দায় হয়ে পড়েছে। প্রতিদিন পেটের তাগিদে বের হয়ে খালি হাতে বাড়ি ফিরতে হচ্ছে। আমরা এখন কী করব, ভেবে পাচ্ছি না।”

আরও পড়ুনঃ  চক্রান্তের শিকার স্বপন ব্যাপ্যারীর মুক্তি ও মিথ্যা অস্ত্র মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

ভোগান্তির শেষ নেই বাসাবাড়ি ও কারখানায়

কেবল পরিবহনই নয়, গ্যাস সংকটের মারাত্মক প্রভাব পড়েছে ধামরাইয়ের আবাসিক এলাকাগুলোতেও। সকাল থেকেই চুলা না জ্বলায় চরম বিপাকে পড়েছেন গৃহিণীরা। রান্না বান্না বন্ধ থাকায় বিকল্প হিসেবে সিলিন্ডার গ্যাস বা লাকড়ির চুলা ব্যবহার করতে গিয়ে অতিরিক্ত অর্থ গুনতে হচ্ছে।

অন্যদিকে, ধামরাই উপজেলার শিল্পাঞ্চল ও গ্যাসনির্ভর মিল-কারখানাগুলোতে কাঙ্ক্ষিত চাপের (প্রেসার) অভাবে উৎপাদন নেমে এসেছে তলানিতে। এতে লোকসানের মুখে পড়ছেন ব্যবসায়ীরা, শঙ্কা দেখা দিয়েছে শ্রমিকদের কর্মসংস্থান নিয়েও।

আরও পড়ুনঃ  চট্টগ্রামে শুরু হচ্ছে চীনা অর্থনৈতিক অঞ্চল গড়ার কাজ, লাখো কর্মসংস্থানের আশা

দ্রুত সমাধানের আকুল আবেদন

এলাকাবাসী, পরিবহনমালিক ও স্থানীয় ব্যবসায়ীদের একটাই দাবি— কর্তৃপক্ষের উচিত দ্রুত এই সংকটের কারণ চিহ্নিত করে ধামরাইয়ে নিরবচ্ছিন্ন ও পর্যাপ্ত গ্যাস সরবরাহ নিশ্চিত করা। অনতিবিলম্বে সরকারি ও সংশ্লিষ্ট তিতাস গ্যাস কর্তৃপক্ষের কার্যকর হস্তক্ষেপ ছাড়া এই সংকট থেকে উত্তরণের অন্য কোনো উপায় দেখছেন না ধামরাইবাসী।

Tag :
জনপ্রিয় পোস্ট

দীঘিনালায় নাড়াইছড়ি বনবিভাগ ২২হাজার চারা বিতরণ

ধামরাইয়ে তীব্র গ্যাস সংকট: আবাসিক, পরিবহন ও কলকারখানায় নাভিশ্বাস, চরম দুর্ভোগে সাধারণ মানুষ

আপডেটের সময়: ১২:৪৩:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

ধামরাই উপজেলা প্রতিনিধি: সোহেল আমিন

ঢাকা জেলার ঐতিহ্যবাহী ধামরাই থানায় দেখা দিয়েছে তীব্র গ্যাস সংকট। গত কয়েক দিন ধরে হঠাৎ গ্যাস সরবরাহ অস্বাভাবিক কমে যাওয়া ও বহু এলাকায় পুরোপুরি বন্ধ থাকার কারণে নেমে এসেছে হাহাকার। ২৮/০৭/২৬ (রোজ মঙ্গলবার) আমরা সরজমিনে গিয়ে দেখতে পারি এই সংকট এখনো কাটিনি ফলে আবাসিক গ্রাহক, গ্যাসচালিত পরিবহনমালিক এবং গ্যাসনির্ভর মিল-কারখানার শ্রমিক ও মালিকেরা পড়েছেন চরম বিপাকে।

আরও পড়ুনঃ  ক্লিন সানডে’ কর্মসূচিতে ময়মনসিংহে স্কুল পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ

থমকে গেছে পরিবহন ও অর্থনীতি

সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন সিএনজি চালিত চালক ও পরিবহনমালিকেরা। পর্যাপ্ত গ্যাস না পাওয়ায় ঘণ্টার পর ঘণ্টা ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে গাড়িগুলোকে। এতে কমে গেছে আয়-রোজগার।

হতাশা ও ক্ষোভ প্রকাশ করে ধামরাইয়ের এক গ্যাসচালিত পরিবহনমালিক বলেন,

“গ্যাসের যে অবস্থা, গাড়ির চাকা ঘোরে না। আয়-রোজগার না থাকায় পরিবার চালানোই এখন দায় হয়ে পড়েছে। প্রতিদিন পেটের তাগিদে বের হয়ে খালি হাতে বাড়ি ফিরতে হচ্ছে। আমরা এখন কী করব, ভেবে পাচ্ছি না।”

আরও পড়ুনঃ  কৃষকের দ্বারপ্রান্তে উপ-সহকারী কৃষি কর্মকর্তা, আটোয়ারীর বলরামপুর ইউনিয়নে কৃষি কার্ডের জন্য তথ্য সংগ্রহে ব্যস্ত।

ভোগান্তির শেষ নেই বাসাবাড়ি ও কারখানায়

কেবল পরিবহনই নয়, গ্যাস সংকটের মারাত্মক প্রভাব পড়েছে ধামরাইয়ের আবাসিক এলাকাগুলোতেও। সকাল থেকেই চুলা না জ্বলায় চরম বিপাকে পড়েছেন গৃহিণীরা। রান্না বান্না বন্ধ থাকায় বিকল্প হিসেবে সিলিন্ডার গ্যাস বা লাকড়ির চুলা ব্যবহার করতে গিয়ে অতিরিক্ত অর্থ গুনতে হচ্ছে।

অন্যদিকে, ধামরাই উপজেলার শিল্পাঞ্চল ও গ্যাসনির্ভর মিল-কারখানাগুলোতে কাঙ্ক্ষিত চাপের (প্রেসার) অভাবে উৎপাদন নেমে এসেছে তলানিতে। এতে লোকসানের মুখে পড়ছেন ব্যবসায়ীরা, শঙ্কা দেখা দিয়েছে শ্রমিকদের কর্মসংস্থান নিয়েও।

আরও পড়ুনঃ  পাকা রাস্তা না থাকায় চরম ভোগান্তিতে বদলা পাড়াবাসী