Dhaka ০২:২১ পূর্বাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
জীবিকার সন্ধানে ঢাকায় গিয়ে ফিরলেন লাশ হয়ে, কাঁদছে নবাবগঞ্জ ১০৪ পিস ইয়াবা ট্যাবলেট সহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা ডিবি দক্ষিণ পুলিশ ভেদরগঞ্জে সচেতন মা, আপনি সেরা মা—শ্রেষ্ঠ অভিভাবক পুরস্কার ২০২৬ ধামইরহাটে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে চেয়ারম্যান প্রার্থীর সংবাদ সম্মেলন গণতন্ত্রের ভিত্তিতে রচিত আল-কুরআনবিরোধী সংবিধানই সমাজ ও রাষ্ট্রের মূল সমস্যা: ইসলামী সমাজ লক্ষ্মীপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত ভয়ে থমকে আছে গাজীপুরে বন উদ্ধার পত্নীতলায় মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে পুলিশ পলাশবাড়ীতে পুকুরে বিষ প্রয়োগে ৩ লক্ষ টাকার মাছ নিধনের অভিযোগ বাণিজ্যিক সম্পর্ক জোরদার ভারতের সহযোগিতা অব্যাহত থাকবে

দেবিদ্বারে ফসলি জমি রক্ষায় প্রশাসনের অভিযান, ড্রেজার ও ১ হাজার ফুট পাইপ ধ্বংস

জিএম মাকছুদুর রহমান, কুমিল্লা জেলা প্রতিনিধি:

কুমিল্লার দেবিদ্বারে ফসলি জমি রক্ষায় অবৈধ ড্রেজার বাণিজ্যের বিরুদ্ধে কঠোর অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে একটি মাটি কাটার ড্রেজার ও প্রায় ১ হাজার ফুট পাইপ গুড়িয়ে দিয়ে তা বিনষ্ট করা হয়। ৮ জুলাই (বুধবার) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার সুবিল ইউনিয়নের রাঘবপুর (পূর্বপাড়া) এলাকায় এই অভিযান পরিচালিত হয়। ​স্থানীয় ও প্রশাসন সূত্রে জানা গেছে, রাঘবপুর এলাকার একটি চক্র দীর্ঘদিন ধরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে কৃষি জমি থেকে অবৈধভাবে ড্রেজার দিয়ে মাটি কেটে আসছিল। এতে হুমকিতে পড়ছিল আশেপাশের বিস্তীর্ণ ফসলি জমি। এমন একটি সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আজ দুপুরে উপজেলা প্রশাসনের একটি ভ্রাম্যমাণ আদালত ওই এলাকায় আকস্মিক অভিযান চালায়।​ অভিযান চলাকালে মাটি কাটায় ব্যবহৃত একটি অবৈধ ড্রেজার মেশিন ও মাটির সরবরাহের কাজে ব্যবহৃত প্রায় ১ হাজার ফুট প্লাস্টিকের পাইপ ভেঙে বিনষ্ট করে দেওয়া হয়। তবে প্রশাসনের উপস্থিতি টের পেয়ে ঘটনার সাথে জড়িতরা আগেই পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।​ এ বিষয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ফসলি জমি দেশের সম্পদ। কোনোভাবেই কৃষি জমি নষ্ট করে অবৈধ বালু বা মাটি তুলতে দেওয়া হবে না। পরিবেশ ও কৃষিজমি রক্ষায় অবৈধ ড্রেজার বাণিজ্যের বিরুদ্ধে প্রশাসনের এ ধরনের কঠোর ও উচ্ছেদ অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

আরও পড়ুনঃ  দেবিদ্বারে “আমার গ্রাম- আমার দায়িত্ব” সংগঠনের উদ্যোগে ২টি টিউবওয়েল স্হাপন
Tag :
জনপ্রিয় পোস্ট

জীবিকার সন্ধানে ঢাকায় গিয়ে ফিরলেন লাশ হয়ে, কাঁদছে নবাবগঞ্জ

দেবিদ্বারে ফসলি জমি রক্ষায় প্রশাসনের অভিযান, ড্রেজার ও ১ হাজার ফুট পাইপ ধ্বংস

আপডেটের সময়: ০৫:১৮:৪৩ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬