Dhaka ০৯:৪৩ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
মৌলভীবাজারে রাস্তা সংক্রান্ত বিরোধের জেরে হামলা নারীসহ আহত ৩ ​সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসল প্রশাসন, নন্দীগ্রামে খাস জমি ও রাস্তা উদ্ধার ​ছোলমাইড উচ্চ বিদ্যালয়ে ডিএমপির উইমেন সাপোর্ট ডিভিশনের বিশেষ সচেতনতামূলক প্রোগ্রাম:’নীরবতা ভেঙে পুলিশের সহায়তা নিন সাহায্য চেয়ে কেমিক্যাল প্রয়োগ; শয়তানের নিঃশ্বাস চক্রের তিন সদস্য গ্রেফতার কিশোরগঞ্জে সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার চ্যানেল ওয়ানের রিপোর্টার, মামলা দায়ের সার্বভৌমত্ব ও দেশমাতৃকার সুরক্ষায় সর্বোচ্চ ত্যাগ স্বীকারের শপথ নিলেন নবীন নৌ কর্মকর্তারা রিফাত হত্যার রায়: ৫ জনের ফাঁসি, ৫ জনের ১০ বছর কারাদণ্ড, ২ লাখ টাকা করে অর্থদণ্ড তরুণদের হাত ধরেই আসবে মাদকমুক্ত বাংলাদেশ হারাগাছ ইউনিয়নের ৫নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সভা সিলেটের জেলা প্রশাসক (ডিসি) মোঃ সারওয়ার আলমকে প্রত্যাহার

দেবিদ্বারে ফতেহাবাদ প্রবাসী কল্যাণ সংগঠনের উদ্যোগে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত

​জিএম মাকছুদুর রহমান, সিনিয়র স্টাফ রিপোর্টার:

তরতাজা তরুণ প্রাণগুলো যখন মাদকের মরণনেশায় এক অন্ধকার অতল গহ্বরে হারিয়ে যাচ্ছে, একটির পর একটি পরিবার যখন নিঃশব্দে ধ্বংস হয়ে যাচ্ছে—ঠিক তখনই নিজ জন্মভূমির প্রতি গভীর দায়বদ্ধতা থেকে এক অনন্য ও মানবিক উদ্যোগের সাক্ষী হলো কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার ৬নং ফতেহাবাদ ইউনিয়নের ফতেহাবাদ গ্রামের “ফতেহাবাদ প্রবাসী কল্যাণ সংগঠন”। যুবসমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে এবং একটি সুস্থ, সুন্দর ও মাদকমুক্ত আলোকিত সমাজ গড়ার ব্যাকুল প্রত্যয়ে বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়ে গেলো এক ঐতিহাসিক মাদকবিরোধী আলোচনা সভা। ‘মাদককে না বলি, মাদক মুক্ত সমাজ গড়ি’—এই হৃদয়স্পর্শী প্রতিপাদ্যকে বুকে ধারণ করে ২০ জুন (শনিবার) সকাল ১০ ঘটিকায় ফতেহাবাদ নায়েব আলী কলেজে এই বিশাল সভার আয়োজন করা হয়। প্রবাসের মাটিতে থেকেও যাদের মন সারাক্ষণ পড়ে থাকে দেশের মাটিতে, সেই রেমিট্যান্স যোদ্ধা ও এলাকার সূর্যসন্তানদের প্রিয় সামাজিক ও জনকল্যাণমূলক সংগঠন ‘ফতেহাবাদ প্রবাসী কল্যাণ সংগঠন’ এই মহতী ও সময়োপযোগী অনুষ্ঠানের আয়োজন করে। ​উক্ত আবেগঘন ও জাগ্রত আলোচনা সভায় সভাপতিত্ব করেন এলাকার বিশিষ্ট সমাজসেবক ও সমাজ সংস্কারক আলহাজ্ব মোঃ আলী হায়দার হেলাল মুন্সী। প্রাণের টানে ও সমাজকে বাঁচানোর তাগিদে তীব্র গরম উপেক্ষা করে ফতেহাবাদ গ্রামের সর্বস্তরের সাধারণ জনগণ, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, অবুঝ শিক্ষার্থী, সুশীল সমাজের প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ দলে দলে এসে উপস্থিত হন। অনুষ্ঠানে বক্তারা বলেন, মাদক কেবল একটি জীবনকে কেড়ে নেয় না, বরং একটি সাজানো পরিবারকে ছারখার করে দেয় এবং পুরো সমাজ ও রাষ্ট্রকে পঙ্গু করে দেয়। প্রবাসের হাড়ভাঙা খাটুনির মাঝেও নিজ জন্মভূমির ভাই ও সন্তানদের মাদকের করাল গ্রাস থেকে বাঁচাতে ফতেহাবাদ প্রবাসী কল্যাণ সংগঠনের এই নিঃস্বার্থ উদ্যোগ আজ সর্বমহলে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। বক্তারা অশ্রুসজল চোখে আকুল আবেদন জানিয়ে বলেন, আমাদের সন্তানদের এভাবে আমরা ধ্বংস হতে দিতে পারি না।

আরও পড়ুনঃ  তারাগঞ্জে আগুনে পুড়ল ৭ বসতঘর, লাখ লাখ টাকার ক্ষয়ক্ষতি

ফতেহাবাদ গ্রামকে সম্পূর্ণ মাদকমুক্ত করতে হলে প্রশাসনের পাশাপাশি ফতেহাবাদ গ্রামের প্রতিটি মা-বাবা এবং সকল শ্রেণী-পেশার নাগরিকদের আজ বুক দিয়ে দেয়াল তুলে দাঁড়াতে হবে, ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে মাদকের এই মরণ ছোবল। ​আলোচনা সভার শেষের দিকে এক আবেগঘন পরিবেশ তৈরি হয়। তখন উপস্থিত তরুণ ও এলাকাবাসী হাত তুলে প্রতিজ্ঞা করেন যে, তারা মাদককে চিরতরে ‘না’ বলবেন এবং ফতেহাবাদ গ্রামকে একটি আদর্শ মাদকমুক্ত সমাজ হিসেবে গড়ে তুলবেন। বিপুল সংখ্যক মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এই সমাবেশটি শুধু একটি অনুষ্ঠান হিসেবে শেষ হয়নি, বরং মাদকের বিরুদ্ধে এক সামাজিক আন্দোলনে রূপ নিয়েছে। ​উক্ত মাদকবিরোধী সমাবেশে ফতেহাবাদের মহল্লা ভিত্তিক আমন্ত্রিত ১২টি সামাজিক সংগঠন সশরীরে উপস্থিত হয়ে মাদক নির্মূলের বিষয়ে ফতেহাবাদ প্রবাসী কল্যাণ সংগঠনের সাথে একাত্বতা ঘোষনা করেন।

আরও পড়ুনঃ  ভাঙ্গায় মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত

এই মহতী আন্দোলনে সংহতি প্রকাশকারী সংগঠনগুলো হলো— ফতেহাবাদ দক্ষিণ পাড়া তরুণ যুব সংঘ, স্টার যুব সংঘ ফতেহাবাদ কোরালপাড়া, স্বপ্ন সিঁড়ি ক্লাব ফতেহাবাদ উত্তর পাড়া, বয়েজ ক্লাব ফতেহাবাদ উত্তর পাড়া, ইউনাইটেড ফতেয়াবাদ, গরিব দুঃখী কল্যাণ ফাউন্ডেশন, ফাতেহাবাদ সমাজ কল্যাণ পরিষদ, ফাতেহাবাদ তরুণ যুব সংঘ, ফতেহাবাদ সামাজিক উন্নয়ন ফোরাম, ফাতেহাবাদ আলোর দিশারী, ফতেহাবাদ পশ্চিম পাড়া খিদমাতুল উম্মা সংগঠন (লোহারপুল) এবং ফতেহাবাদ মানবিক ও তরুণ যুব সংগঠন। স্থানীয় সচেতন মহল মনে করছেন, সকল সংগঠনের এই অভূতপূর্ব ঐক্যবদ্ধ প্রয়াস ফতেহাবাদ ইউনিয়ন থেকে মাদক চিরতরে নির্মূল করতে এক সুদূরপ্রসারী ও যুগান্তকারী ভূমিকা রাখবে।

আরও পড়ুনঃ  গাইবান্ধার হাশেমবাজারে মাদক ও জুয়ার বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
Tag :
জনপ্রিয় পোস্ট

মৌলভীবাজারে রাস্তা সংক্রান্ত বিরোধের জেরে হামলা নারীসহ আহত ৩

দেবিদ্বারে ফতেহাবাদ প্রবাসী কল্যাণ সংগঠনের উদ্যোগে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত

আপডেটের সময়: ০৪:৩৮:০৭ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬

​জিএম মাকছুদুর রহমান, সিনিয়র স্টাফ রিপোর্টার:

তরতাজা তরুণ প্রাণগুলো যখন মাদকের মরণনেশায় এক অন্ধকার অতল গহ্বরে হারিয়ে যাচ্ছে, একটির পর একটি পরিবার যখন নিঃশব্দে ধ্বংস হয়ে যাচ্ছে—ঠিক তখনই নিজ জন্মভূমির প্রতি গভীর দায়বদ্ধতা থেকে এক অনন্য ও মানবিক উদ্যোগের সাক্ষী হলো কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার ৬নং ফতেহাবাদ ইউনিয়নের ফতেহাবাদ গ্রামের “ফতেহাবাদ প্রবাসী কল্যাণ সংগঠন”। যুবসমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে এবং একটি সুস্থ, সুন্দর ও মাদকমুক্ত আলোকিত সমাজ গড়ার ব্যাকুল প্রত্যয়ে বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়ে গেলো এক ঐতিহাসিক মাদকবিরোধী আলোচনা সভা। ‘মাদককে না বলি, মাদক মুক্ত সমাজ গড়ি’—এই হৃদয়স্পর্শী প্রতিপাদ্যকে বুকে ধারণ করে ২০ জুন (শনিবার) সকাল ১০ ঘটিকায় ফতেহাবাদ নায়েব আলী কলেজে এই বিশাল সভার আয়োজন করা হয়। প্রবাসের মাটিতে থেকেও যাদের মন সারাক্ষণ পড়ে থাকে দেশের মাটিতে, সেই রেমিট্যান্স যোদ্ধা ও এলাকার সূর্যসন্তানদের প্রিয় সামাজিক ও জনকল্যাণমূলক সংগঠন ‘ফতেহাবাদ প্রবাসী কল্যাণ সংগঠন’ এই মহতী ও সময়োপযোগী অনুষ্ঠানের আয়োজন করে। ​উক্ত আবেগঘন ও জাগ্রত আলোচনা সভায় সভাপতিত্ব করেন এলাকার বিশিষ্ট সমাজসেবক ও সমাজ সংস্কারক আলহাজ্ব মোঃ আলী হায়দার হেলাল মুন্সী। প্রাণের টানে ও সমাজকে বাঁচানোর তাগিদে তীব্র গরম উপেক্ষা করে ফতেহাবাদ গ্রামের সর্বস্তরের সাধারণ জনগণ, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, অবুঝ শিক্ষার্থী, সুশীল সমাজের প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ দলে দলে এসে উপস্থিত হন। অনুষ্ঠানে বক্তারা বলেন, মাদক কেবল একটি জীবনকে কেড়ে নেয় না, বরং একটি সাজানো পরিবারকে ছারখার করে দেয় এবং পুরো সমাজ ও রাষ্ট্রকে পঙ্গু করে দেয়। প্রবাসের হাড়ভাঙা খাটুনির মাঝেও নিজ জন্মভূমির ভাই ও সন্তানদের মাদকের করাল গ্রাস থেকে বাঁচাতে ফতেহাবাদ প্রবাসী কল্যাণ সংগঠনের এই নিঃস্বার্থ উদ্যোগ আজ সর্বমহলে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। বক্তারা অশ্রুসজল চোখে আকুল আবেদন জানিয়ে বলেন, আমাদের সন্তানদের এভাবে আমরা ধ্বংস হতে দিতে পারি না।

আরও পড়ুনঃ  ভাঙ্গায় মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ফতেহাবাদ গ্রামকে সম্পূর্ণ মাদকমুক্ত করতে হলে প্রশাসনের পাশাপাশি ফতেহাবাদ গ্রামের প্রতিটি মা-বাবা এবং সকল শ্রেণী-পেশার নাগরিকদের আজ বুক দিয়ে দেয়াল তুলে দাঁড়াতে হবে, ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে মাদকের এই মরণ ছোবল। ​আলোচনা সভার শেষের দিকে এক আবেগঘন পরিবেশ তৈরি হয়। তখন উপস্থিত তরুণ ও এলাকাবাসী হাত তুলে প্রতিজ্ঞা করেন যে, তারা মাদককে চিরতরে ‘না’ বলবেন এবং ফতেহাবাদ গ্রামকে একটি আদর্শ মাদকমুক্ত সমাজ হিসেবে গড়ে তুলবেন। বিপুল সংখ্যক মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এই সমাবেশটি শুধু একটি অনুষ্ঠান হিসেবে শেষ হয়নি, বরং মাদকের বিরুদ্ধে এক সামাজিক আন্দোলনে রূপ নিয়েছে। ​উক্ত মাদকবিরোধী সমাবেশে ফতেহাবাদের মহল্লা ভিত্তিক আমন্ত্রিত ১২টি সামাজিক সংগঠন সশরীরে উপস্থিত হয়ে মাদক নির্মূলের বিষয়ে ফতেহাবাদ প্রবাসী কল্যাণ সংগঠনের সাথে একাত্বতা ঘোষনা করেন।

আরও পড়ুনঃ  এখনো উদঘাটন হয়নি ব্যবসায়ী সোহেল রানার মৃত্যুর রহস্য: পরিকল্পিত হত্যার অভিযোগে আদালতে মামলা

এই মহতী আন্দোলনে সংহতি প্রকাশকারী সংগঠনগুলো হলো— ফতেহাবাদ দক্ষিণ পাড়া তরুণ যুব সংঘ, স্টার যুব সংঘ ফতেহাবাদ কোরালপাড়া, স্বপ্ন সিঁড়ি ক্লাব ফতেহাবাদ উত্তর পাড়া, বয়েজ ক্লাব ফতেহাবাদ উত্তর পাড়া, ইউনাইটেড ফতেয়াবাদ, গরিব দুঃখী কল্যাণ ফাউন্ডেশন, ফাতেহাবাদ সমাজ কল্যাণ পরিষদ, ফাতেহাবাদ তরুণ যুব সংঘ, ফতেহাবাদ সামাজিক উন্নয়ন ফোরাম, ফাতেহাবাদ আলোর দিশারী, ফতেহাবাদ পশ্চিম পাড়া খিদমাতুল উম্মা সংগঠন (লোহারপুল) এবং ফতেহাবাদ মানবিক ও তরুণ যুব সংগঠন। স্থানীয় সচেতন মহল মনে করছেন, সকল সংগঠনের এই অভূতপূর্ব ঐক্যবদ্ধ প্রয়াস ফতেহাবাদ ইউনিয়ন থেকে মাদক চিরতরে নির্মূল করতে এক সুদূরপ্রসারী ও যুগান্তকারী ভূমিকা রাখবে।

আরও পড়ুনঃ  ২২০, পকেটে ২৫০: রুমা উপজেলায় ভিডব্লিউবি সঞ্চয়ের টাকা গায়েবের অভিযোগ