Dhaka ০৭:১৪ পূর্বাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
শাজাহানপুরে সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিক সজিবের ওপর হামলা, মামলা দায়েরের পর স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ চরসামাইয়া: কঠোর পদক্ষেপের দাবিতে মানববন্ধন, নতুন কমিটি গঠন তারাগঞ্জে তিস্তা ক্যানেলের পাশে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার সমবায়ের ‘কাগুজে’ উন্নয়ন ও আমলাতান্ত্রিক গোলকধাঁধা নাগরপুরে বাপুসের নতুন কমিটি ঘোষণা, সভাপতি বকুল ও সম্পাদক আলমগীর কুলাউড়া থানা পুলিশের অভিযানে আন্ত জেলা ০৫ ডাকাত গ্রেফতার বদলগাছীতে উৎসবমুখর পরিবেশে পালিত হলো এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী বাঘা থানা পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তার ৮ চকরিয়া-বেতুয়াবাজার সড়কে সংঘবদ্ধ চুরি ডাকাতির প্রতিবাদে স্থানীয়দের মানববন্ধন ক্ষেতলালে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

দেবিদ্বারে কৃষি জমি রক্ষায় টাস্কফোর্সের হানা: ৩ ড্রেজার ও ১৫০০ ফুট পাইপ ধ্বংস

জিএম মাকছুদুর রহমান, কুমিল্লা জেলা প্রতিনিধি:

কুমিল্লার দেবিদ্বারে অবৈধ ড্রেজার দিয়ে ফসলি জমির মাটি কাটার বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে উপজেলা প্রশাসন। ০৩ জুলাই (শুক্রবার) উপজেলার বিভিন্ন এলাকায় একটি সফল অবৈধ ড্রেজার বিরোধী অভিযান পরিচালনা করা হয়। ​অভিযানটি যৌথভাবে নেতৃত্ব দেন দেবিদ্বার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব অশোক বিক্রম চাকমা এবং সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোঃ ফয়সল উদ্দিন। ​উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সুবিল ইউনিয়নের রাঘবপুর এবং সুবিল পূর্বপাড়া গ্রামে এই ঝটিকা অভিযান চালানো হয়। অভিযানে ফসলি জমি ও পরিবেশের মারাত্মক ক্ষতিসাধনকারী ৩টি অবৈধ ড্রেজার মেশিন জব্দ করে সঙ্গে সঙ্গেই বিনষ্ট করা হয়। একই সাথে ড্রেজার পরিচালনায় ব্যবহৃত প্রায় ১৫০০ ফুট পাইপ ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। ​অভিযান শেষে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব অশোক বিক্রম চাকমা বলেন, “অবৈধ ড্রেজারের কারণে আমাদের তিন ফসলি কৃষি জমি ও চারপাশের পরিবেশ হুমকির মুখে পড়ছে। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ফসলি জমি রক্ষায় আমরা শূন্য সহনশীলতা (জিরো টলারেন্স) নীতি গ্রহণ করেছি।​ সহকারী কমিশনার (ভূমি) জনাব মোঃ ফয়সল উদ্দিন জানান, পরিবেশ ও কৃষকের ভাগ্য নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না। ড্রেজার সিন্ডিকেটের বিরুদ্ধে দেবিদ্বার উপজেলা প্রশাসনের এ ধরণের কঠোর অভিযান আগামীতেও অব্যাহত থাকবে। ​এদিকে প্রশাসনের এই ঝটিকা ও সাহসী অভিযানকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় কৃষক ও সচেতন মহল। তারা আশা প্রকাশ করেন, নিয়মিত এমন অভিযানের ফলে এলাকার ফসলি জমিগুলো রক্ষা পাবে।

আরও পড়ুনঃ  চট্টগ্রাম চেম্বার অব কমার্সে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল
Tag :
জনপ্রিয় পোস্ট

শাজাহানপুরে সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিক সজিবের ওপর হামলা, মামলা দায়েরের পর স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

দেবিদ্বারে কৃষি জমি রক্ষায় টাস্কফোর্সের হানা: ৩ ড্রেজার ও ১৫০০ ফুট পাইপ ধ্বংস

আপডেটের সময়: ০২:৩৮:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬

জিএম মাকছুদুর রহমান, কুমিল্লা জেলা প্রতিনিধি:

কুমিল্লার দেবিদ্বারে অবৈধ ড্রেজার দিয়ে ফসলি জমির মাটি কাটার বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে উপজেলা প্রশাসন। ০৩ জুলাই (শুক্রবার) উপজেলার বিভিন্ন এলাকায় একটি সফল অবৈধ ড্রেজার বিরোধী অভিযান পরিচালনা করা হয়। ​অভিযানটি যৌথভাবে নেতৃত্ব দেন দেবিদ্বার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব অশোক বিক্রম চাকমা এবং সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোঃ ফয়সল উদ্দিন। ​উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সুবিল ইউনিয়নের রাঘবপুর এবং সুবিল পূর্বপাড়া গ্রামে এই ঝটিকা অভিযান চালানো হয়। অভিযানে ফসলি জমি ও পরিবেশের মারাত্মক ক্ষতিসাধনকারী ৩টি অবৈধ ড্রেজার মেশিন জব্দ করে সঙ্গে সঙ্গেই বিনষ্ট করা হয়। একই সাথে ড্রেজার পরিচালনায় ব্যবহৃত প্রায় ১৫০০ ফুট পাইপ ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। ​অভিযান শেষে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব অশোক বিক্রম চাকমা বলেন, “অবৈধ ড্রেজারের কারণে আমাদের তিন ফসলি কৃষি জমি ও চারপাশের পরিবেশ হুমকির মুখে পড়ছে। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ফসলি জমি রক্ষায় আমরা শূন্য সহনশীলতা (জিরো টলারেন্স) নীতি গ্রহণ করেছি।​ সহকারী কমিশনার (ভূমি) জনাব মোঃ ফয়সল উদ্দিন জানান, পরিবেশ ও কৃষকের ভাগ্য নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না। ড্রেজার সিন্ডিকেটের বিরুদ্ধে দেবিদ্বার উপজেলা প্রশাসনের এ ধরণের কঠোর অভিযান আগামীতেও অব্যাহত থাকবে। ​এদিকে প্রশাসনের এই ঝটিকা ও সাহসী অভিযানকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় কৃষক ও সচেতন মহল। তারা আশা প্রকাশ করেন, নিয়মিত এমন অভিযানের ফলে এলাকার ফসলি জমিগুলো রক্ষা পাবে।

আরও পড়ুনঃ  "টাকা নয়, সেবাই আমাদের মূল লক্ষ্য" — আল-হেরা হাসপাতালের ব্যতিক্রমী মানবিক উদ্যোগ।