Dhaka ০৮:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
মাদকবিরোধী সামাজিক আন্দোলনে ফুটবলকে হাতিয়ার করলেন চেয়ারম্যান অধ্যক্ষ আব্দুল মতিন মন্ডল পত্নীতলায় শহীদ জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন ধুনটে আদালতের তোয়াক্কা না করে দোকানের সামনে বেড়া, বন্ধ বেচাকেনা নাটোরের বড়াইগ্রামে বাস দুটির মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১৫ ধুনটে পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু, ৫ ঘণ্টা পর মরদেহ উদ্ধার এক তরকারিতেই সীমাবদ্ধ জীবন একাধিক কেনার সামর্থ্য নাই আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল বাপুস বিভাগীয় নীতিমালা পর্যবেক্ষন কমিটির সভা সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত শাহেদের মরদেহ বাড়িতে, জানাজায় মানুষের ঢল ‎ এনসিপি পুনর্গঠন, নতুন দায়িত্বে হাসনাত-সারজিস-আসিফ-পাটওয়ারী

দেবিদ্বারে অবৈধ ড্রেজারের বিরুদ্ধে যৌথ অভিযান: ৪টি ড্রেজার ও ১ হাজার ফুট পাইপ ধ্বংস

জিএম মাকছুদুর রহমান, কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার দেবিদ্বারে কৃষিজমি, ফসলি জমি ও পরিবেশ রক্ষায় অবৈধ ড্রেজারের বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

বুধবার (২১ অক্টোবর) উপজেলার ইউসুফপুর ও বড়শালঘর ইউনিয়নে এই যৌথ অভিযান চালানো হয়। ​অভিযান পরিচালনা করেন দেবিদ্বার উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অশোক বিক্রম চাকমা এবং সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ ফয়সল উদ্দিন।​

আরও পড়ুনঃ  রাজশাহীতে চিকিৎসাধীন ডেসটিনির কুষ্টিয়া প্রতিনিধি আসমান আলী, শারীরিক খোঁজ নিলেন সহকর্মীরা ​

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ইউসুফপুর ইউনিয়নের পীরমহেশপুর এলাকায় অবৈধভাবে মাটি উত্তোলনের খবর পেয়ে অভিযান চালানো হয়। এ সময় মাটি কাটায় ব্যবহৃত ২টি ড্রেজার ও প্রায় ৫০০ ফুট পাইপ বিনষ্ট করা হয়। একই দিনে বড়শালঘর ইউনিয়নে পরিচালিত অপর এক অভিযানে আরও ২টি ড্রেজার এবং ৫০০ ফুট পাইপ বিনষ্ট করা হয়। অভিযানে মোট ৪টি ড্রেজার এবং ১ হাজার ফুট পাইপ ধ্বংস করা হয়। ​

আরও পড়ুনঃ  ঈশ্বরদীতে স্টপেজ পাবে ঢাকা-পাবনা ট্রেন, নির্মিত হবে নতুন হার্ডিঞ্জ ব্রিজ: রেল সচিব

উপজেলা নির্বাহী অফিসার অশোক বিক্রম চাকমা জানান, অসাধু চক্র দীর্ঘদিন ধরে কৃষিজমি বিনষ্ট করে অবৈধভাবে ড্রেজার দিয়ে মাটি উত্তোলন করে আসছিল। এতে একদিকে পরিবেশ বিপর্যয়ের ঝুঁকি তৈরি হচ্ছিল, অন্যদিকে সংলগ্ন ফসলি জমি ধসে পড়ার আশঙ্কা দেখা দিচ্ছিল। ​

আরও পড়ুনঃ  ধুনটে পূজা মণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা দিল ইউনিয়ন বিএনপি

তিনি আরও জানান, কৃষিজমি ও পরিবেশের সুরক্ষা নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অবৈধ মাটি উত্তোলন ও ড্রেজার ব্যবহারের বিরুদ্ধে এ ধরনের মোবাইল কোর্ট অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

Tag :
জনপ্রিয় পোস্ট

মাদকবিরোধী সামাজিক আন্দোলনে ফুটবলকে হাতিয়ার করলেন চেয়ারম্যান অধ্যক্ষ আব্দুল মতিন মন্ডল

দেবিদ্বারে অবৈধ ড্রেজারের বিরুদ্ধে যৌথ অভিযান: ৪টি ড্রেজার ও ১ হাজার ফুট পাইপ ধ্বংস

আপডেটের সময়: ০৪:৪৬:৩১ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬

জিএম মাকছুদুর রহমান, কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার দেবিদ্বারে কৃষিজমি, ফসলি জমি ও পরিবেশ রক্ষায় অবৈধ ড্রেজারের বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

বুধবার (২১ অক্টোবর) উপজেলার ইউসুফপুর ও বড়শালঘর ইউনিয়নে এই যৌথ অভিযান চালানো হয়। ​অভিযান পরিচালনা করেন দেবিদ্বার উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অশোক বিক্রম চাকমা এবং সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ ফয়সল উদ্দিন।​

আরও পড়ুনঃ  ধুনটে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ইউসুফপুর ইউনিয়নের পীরমহেশপুর এলাকায় অবৈধভাবে মাটি উত্তোলনের খবর পেয়ে অভিযান চালানো হয়। এ সময় মাটি কাটায় ব্যবহৃত ২টি ড্রেজার ও প্রায় ৫০০ ফুট পাইপ বিনষ্ট করা হয়। একই দিনে বড়শালঘর ইউনিয়নে পরিচালিত অপর এক অভিযানে আরও ২টি ড্রেজার এবং ৫০০ ফুট পাইপ বিনষ্ট করা হয়। অভিযানে মোট ৪টি ড্রেজার এবং ১ হাজার ফুট পাইপ ধ্বংস করা হয়। ​

আরও পড়ুনঃ  দক্ষিণ গফরগাঁও কান্দিপাড়ায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত