
কাজী আন্নিল তানভীর, স্টাফ রিপোর্টার: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) লোকপ্রশাসন বিভাগের দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী দিদারুল ইসলামের পাশে দাঁড়িয়েছেন ঢাকা জেলা প্রশাসক (ডিসি) মিজ ফরিদা খানম। আর্থিক ও শারীরিক সীমাবদ্ধতা যেন তার উচ্চশিক্ষার পথে বাধা হয়ে না দাঁড়ায়, সেজন্য এই শিক্ষার্থীর প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তিনি। আজ বৃহস্পতিবার (২ জুলাই) জেলা প্রশাসকের কার্যালয়ে দিদারুল ইসলামের হাতে ব্যক্তিগতভাবে আর্থিক সহায়তা তুলে দেন জেলা প্রশাসক মিজ ফরিদা খানম। সহায়তা প্রদানকালে জেলা প্রশাসক বলেন: সমাজের সুবিধাবঞ্চিত ও বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো শুধু মানবিক দায়িত্বই নয়, তাদের এগিয়ে যাওয়ার পথকে আরও সুগম করার একটি প্রয়াস। শিক্ষা অর্জনের ক্ষেত্রে কোনো শিক্ষার্থী যেন আর্থিক বা শারীরিক সীমাবদ্ধতার কারণে পিছিয়ে না পড়ে, সে বিষয়ে সরকার ও জেলা প্রশাসন আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।
তিনি ভবিষ্যতে দিদারুল ইসলামের লেখাপড়া অব্যাহত রাখতে জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দেওয়ার আশ্বাস দেন এবং তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। জেলা প্রশাসকের কাছ থেকে এই মানবিক সহায়তা পেয়ে দিদারুল ইসলাম গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বলেন, এই সহযোগিতা ও সান্ত্বনা তার উচ্চশিক্ষা এবং ভবিষ্যৎ শিক্ষা কার্যক্রম চালিয়ে যেতে অনেক বড় অনুপ্রেরণা জোগাবে। অনুষ্ঠানে দিদারুল ইসলাম ও জেলা প্রশাসক ছাড়াও ঢাকা জেলা প্রশাসনের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রতিবেদকের নাম 























