Dhaka ০২:২৬ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দাম বেড়ে অকটেন ১৪০, পেট্রোল ১৩৫, ডিজেল ১১৫ টাকা ২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা চলাকালীন যানচলাচল সম্পর্কিত ডিএমপির নির্দেশনাবলী প্রকাশ চিলমারীতে বাড়ির পাশেই মিলল শিশু আয়শার ক্ষতবিক্ষত নিথর মৃত দেহ যোগ্যদের স্বীকৃতি দিতে পেরে গর্বিত” চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন লক্ষ্মীপুরে ফোর লেন সড়ক প্রকল্পের কাজ ২০২৯ সালে শেষ হবে: পানিসম্পদ মন্ত্রী আফমি প্লাজা ঈদ বিক্রয় উৎসব, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক সন্ধ্যা সম্পন্ন বায়েজিদে প্রবাসীর বাড়িতে ঢুকে চেক ছিনতাই, উল্টো মামলা ও হয়রানির শিকার রেমিটেন্স যোদ্ধা নাগরপুরে তিন দিনব্যাপী বর্ণিল আয়োজনে বর্ষবরণ উৎসব ৮ দলীয় ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন জয়মনি উইনার্স ক্লাব থানারহাট মডেল মাদরাসার দোয়া ও বিদায় অনুষ্ঠান

দুমকীতে ফাল্গুনের আগাম বার্তা

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৭:১২:২৮ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬
  • ৯৯ সময় দেখুন

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর দুমকি উপজেলার বিভিন্ন ইউনিয়নের গ্রামের  গাছে গাছে উঁকি দিচ্ছে আমের মুকুল। উত্তরের হিমেল হাওয়ায় আমের মুকুলের সুগন্ধ ছড়াচ্ছে। মুকুলের মিষ্টি সুবাসে উদ্ববেলিত করে তুলছে মানুষের মনও। সেই সাথে আম মুকুল যেন প্রকৃতিকে সাজিয়েছে এক অপুরুপ সাজে। হলুদ আর সবুজের সমারোহ যেন এক মহামিলনের মোহনা হয়ে আছে। মৌমাছিরা দল বেঁধে গুনগুন শব্দে মনের আনন্দে আমের মুকুলের মধু সংগ্রহ করতে শুরু করেছে। গাছে গাছে আমের মুকুল দেখা যাওয়ায় মালিকদের মধ্যে আনন্দ লক্ষ্য করা যায়। আবহাওয়া অনুকূলে থাকলে এবছর আমের বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুনঃ  অবৈধ ড্রেজারে বালু উত্তোলন: রাস্তাঘাট ধ্বংস ও পরিবেশ বিপর্যয়ে জনজীবন বিপর্যস্ত 

মৌসুমের শুরুতে আবহাওয়া অনুকূলে থাকায় মুকুলে ভরে গেছে বাগানের আম গাছগুলো। তবে বড় আকারের চেয়ে ছোট ও মাঝারি আকারের গাছে বেশি মুকুল ফুটেছে। সেই মুকুলের মৌ, মৌ গন্ধে বাগান মালিকরা দেখছেন আর্থিক লাভের স্বপ্ন।

আম বাগান গুলোতে দেশি-বিদেশি আম্রপালি, গোপালভোগ, ল্যাংড়া, ফজলি, ক্ষীর সাপাত অন্যতম আম গাছ। দুমকি উপজেলার শ্রীরামপুর,পাঙ্গাশিয়া, লেবুখালী, আঙ্গারিয়া ও মুরাদিয়া ইউনিয়নের বিভিন্ন গ্রাম ঘুরে ও বাগান মালিকদের সাথে কথা বলে জানা যায়, প্রায় এক মাস আগে থেকে তাদের বাগানে  আম গাছে মুকুল আসা শুরু হয়েছে। বেশিরভাগ গাছ মুকুলে ছেয়ে গেছে। তারা জানান, মুকুল আসার পর থেকেই তারা গাছের প্রাথমিক পরিচর্যা শুরু করেছেন। মুকুল রোগ বালাইয়ের আক্রমন থেকে রক্ষা করতে স্থানীয় কৃষি অফিসের পরামর্শ পরামর্শ নিচ্ছেন।

আরও পড়ুনঃ  বর্ণাঢ্য আয়োজনে ​মাধবপুরে উপজেলায় বাংলা নববর্ষ উদযাপিত

এব্যাপারে দুমকি উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ ইমরান হোসেন দৈনিক আজকের জনবনীন কে বলেন, দুমকি উপজেলায় বাণিজ্যিকভাবে আম চাষি কম। কিন্তু এ উপজেলায় প্রতিটি বাড়িতে ও রাস্তার পাশে পরিত্যক্ত জমিতে প্রচুর আম গাছ রয়েছে। চলতি মৌসুমে শীত কম পড়ায়  আম গাছে আগাম মুকুল এসেছে। আমরা কৃষকদের পরামর্শ দিচ্ছি। আবহাওয়া অনুকূলে  থাকলে এবার আমের বাম্পার ফলন হ‌ওয়ার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুনঃ  ফটিকছড়ি উপজেলা “ক”জোনের আওতাধীন সকল শাখা কমিটির সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত
Tag :
জনপ্রিয় পোস্ট

দাম বেড়ে অকটেন ১৪০, পেট্রোল ১৩৫, ডিজেল ১১৫ টাকা

দুমকীতে ফাল্গুনের আগাম বার্তা

আপডেটের সময়: ০৭:১২:২৮ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর দুমকি উপজেলার বিভিন্ন ইউনিয়নের গ্রামের  গাছে গাছে উঁকি দিচ্ছে আমের মুকুল। উত্তরের হিমেল হাওয়ায় আমের মুকুলের সুগন্ধ ছড়াচ্ছে। মুকুলের মিষ্টি সুবাসে উদ্ববেলিত করে তুলছে মানুষের মনও। সেই সাথে আম মুকুল যেন প্রকৃতিকে সাজিয়েছে এক অপুরুপ সাজে। হলুদ আর সবুজের সমারোহ যেন এক মহামিলনের মোহনা হয়ে আছে। মৌমাছিরা দল বেঁধে গুনগুন শব্দে মনের আনন্দে আমের মুকুলের মধু সংগ্রহ করতে শুরু করেছে। গাছে গাছে আমের মুকুল দেখা যাওয়ায় মালিকদের মধ্যে আনন্দ লক্ষ্য করা যায়। আবহাওয়া অনুকূলে থাকলে এবছর আমের বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুনঃ  বান্দরবান এলজিইডি’তে লুটপাটের ‘হরিলুট নিশ্চুপ নির্বাহী প্রকৌশলী,

মৌসুমের শুরুতে আবহাওয়া অনুকূলে থাকায় মুকুলে ভরে গেছে বাগানের আম গাছগুলো। তবে বড় আকারের চেয়ে ছোট ও মাঝারি আকারের গাছে বেশি মুকুল ফুটেছে। সেই মুকুলের মৌ, মৌ গন্ধে বাগান মালিকরা দেখছেন আর্থিক লাভের স্বপ্ন।

আম বাগান গুলোতে দেশি-বিদেশি আম্রপালি, গোপালভোগ, ল্যাংড়া, ফজলি, ক্ষীর সাপাত অন্যতম আম গাছ। দুমকি উপজেলার শ্রীরামপুর,পাঙ্গাশিয়া, লেবুখালী, আঙ্গারিয়া ও মুরাদিয়া ইউনিয়নের বিভিন্ন গ্রাম ঘুরে ও বাগান মালিকদের সাথে কথা বলে জানা যায়, প্রায় এক মাস আগে থেকে তাদের বাগানে  আম গাছে মুকুল আসা শুরু হয়েছে। বেশিরভাগ গাছ মুকুলে ছেয়ে গেছে। তারা জানান, মুকুল আসার পর থেকেই তারা গাছের প্রাথমিক পরিচর্যা শুরু করেছেন। মুকুল রোগ বালাইয়ের আক্রমন থেকে রক্ষা করতে স্থানীয় কৃষি অফিসের পরামর্শ পরামর্শ নিচ্ছেন।

আরও পড়ুনঃ  বর্ণাঢ্য আয়োজনে ​মাধবপুরে উপজেলায় বাংলা নববর্ষ উদযাপিত

এব্যাপারে দুমকি উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ ইমরান হোসেন দৈনিক আজকের জনবনীন কে বলেন, দুমকি উপজেলায় বাণিজ্যিকভাবে আম চাষি কম। কিন্তু এ উপজেলায় প্রতিটি বাড়িতে ও রাস্তার পাশে পরিত্যক্ত জমিতে প্রচুর আম গাছ রয়েছে। চলতি মৌসুমে শীত কম পড়ায়  আম গাছে আগাম মুকুল এসেছে। আমরা কৃষকদের পরামর্শ দিচ্ছি। আবহাওয়া অনুকূলে  থাকলে এবার আমের বাম্পার ফলন হ‌ওয়ার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুনঃ  বর্ণাঢ্য আয়োজনে কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাব'র পহেলা বৈশাখ উদযাপন