
মাহাদী হাসান অন্তর, মোড়েলগঞ্জ উপজেলা প্রতিনিধি (বাগেরহাট: বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুল আলিম আজ সোমবার (৬ জুলাই ২০২৬) মোড়েলগঞ্জ উপজেলার ১০টি মসজিদের জন্য মোট ৩০ লাখ টাকার সরকারি অনুদানের চিঠি আনুষ্ঠানিকভাবে বিতরণ করেন। এ সময় তিনি সংশ্লিষ্ট মসজিদ কমিটিগুলোকে উপজেলা এলজিইডি (LGED) অফিসে যোগাযোগ করে দ্রুত উন্নয়নমূলক কাজ শুরু করার নির্দেশনা দেন। অনুদানের চিঠি বিতরণকালে সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুল আলিম বলেন, সরকারের দেওয়া অনুদানের পাশাপাশি আপনাদেরও নিজ নিজ সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করতে হবে। সরকারি অর্থের সঙ্গে স্থানীয়ভাবে কিছু অর্থ যোগ করলে কাজ আরও সুন্দর, মানসম্মত ও টেকসই হবে। আমরা সাধারণত সেসব প্রতিষ্ঠানেই বরাদ্দ দিই, যেখানে উন্নয়নের জন্য কমিটি ও এলাকাবাসীর আন্তরিকতা এবং অংশগ্রহণ থাকে। তিনি আরও বলেন, “আমার সর্বোচ্চ চেষ্টা থাকবে বাগেরহাট-৪ আসনের জন্য আরও বেশি সরকারি অনুদান ও উন্নয়ন প্রকল্প নিয়ে আসার, যাতে ধর্মীয় প্রতিষ্ঠানসহ এলাকার সার্বিক উন্নয়ন নিশ্চিত করা যায়। এদিন যেসব মসজিদের অনুকূলে অনুদানের চিঠি প্রদান করা হয়, সেগুলো হলো আব্দুর রশিদ ফরাজি বাড়ি জামে মসজিদ” (নিশানবাড়িয়া), “বাইতুল মামুর জামে মসজিদ” (বারইখালী),
পশ্চিম পায়রাতলা জামে মসজিদ”, “আজিজিয়া জামে মসজিদ”, “বাদুরতলা বিষারীঘাটা জামে মসজিদ”, উত্তর কাঠালতলা বাইতুন নূর জামে মসজিদ”, “আবু হুরায়রা জামে মসজিদ” (মোড়েলগঞ্জ), “বাইতুল মামুর জামে মসজিদ” (খাউলিয়া), দৈবককাটি ইউনিয়নের একটি মসজিদ এবং হোগলাবাসা ইউনিয়নের একটি মসজিদ। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মোড়েলগঞ্জ উপজেলা আমির মাওলানা শাহাদাত হোসেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন মোড়েলগঞ্জ উপজেলা সভাপতি অধ্যাপক আব্দুল মান্নান, বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ, মসজিদ পরিচালনা কমিটির সদস্যবৃন্দ এবং সুধীজন।
প্রতিবেদকের নাম 


















