Dhaka ০৩:৫২ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ভাটারা থানার স্বেচ্ছাসেবক দলের নেতা শাহিন গ্রেপ্তার নগরকান্দায় বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রায় উদযাপিত জন্মাষ্টমী শরতের বিকেলে ব্যস্ত ধুনটের সোনাহাটা বাজার কুলিয়ারচরের গোবরিয়া আব্দুল্লাহপুর ইউপি নির্বাচনে আলোচনার শীর্ষে আলমগীর হোসেন পানছড়িতে “ওয়াদুদ গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬” উদ্বোধন পানছড়িতে জেলা পরিষদ সদস্য রুমেল মারমাকে সংবর্ধনা লংমার্চকে স্বাগত জানিয়ে গণমিছিল করেছে দক্ষিণ হালিশহর ওয়ার্ড জামায়াতে ইসলামী নাটোর বারনই নদীতে আচমকা ভেসে উঠছে বিপুল মাছ: বিষ নাকি গ্যাস ৫ দিন পর খুলছে হিলি স্থলবন্দর দীঘিনালায় যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যে শ্রীকৃষ্ণের ৫২৫৩তম জন্মাষ্টমী উদযাপিত

দক্ষিণ কেরানীগঞ্জে সাবান ফ্যাক্টরি মাঠের কোনা সংলগ্ন রাস্তা বেহাল: এসিল্যান্ড অফিসে আসা হাজারো মানুষের চরম দুর্ভোগ ​

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১২:৪৩:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
  • ৩৩ সময় দেখুন

স্টাফ রিপোর্টার, আব্দুর রহমান মোল্লা: আজ ৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখ সরেজমিনে দেখা যায়, ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ সাবান ফ্যাক্টরি মাঠের কোনা সংলগ্ন গুরুত্বপূর্ণ সড়কটির বেহাল দশার কারণে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষ ও সেবাগ্রহীতাদের। দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে রাস্তাটিতে বড় বড় খানাখন্দের সৃষ্টি হয়েছে, যা সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা ও কাদায় একাকার হয়ে মারাত্মক রূপ ধারণ করে। ​খোঁজ নিয়ে জানা যায়, দক্ষিণ কেরানীগঞ্জ অঞ্চলের অত্যন্ত গুরুত্বপূর্ণ এসিল্যান্ড অফিসে প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে হাজারো মানুষ জমি সংক্রান্ত নানা কাজ, বিশেষ করে খাজনা-খারিজ (নামজারি) ও মিস কেসসহ বিভিন্ন জরুরি সেবা নিতে আসেন। কিন্তু এই কার্যালয়ে যাতায়াতের প্রধান এই রাস্তাটির বর্তমান অবস্থা এতটাই নাজুক যে, সাধারণ মানুষের পক্ষে পায়ে হেঁটে চলাচল করাও প্রায় অসম্ভব হয়ে পড়েছে। সরেজমিন পরিদর্শনে আরও দেখা যায়, রাস্তার পিচ ও খোয়া সম্পূর্ণ উঠে গিয়ে ছোট-বড় অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে। বৃষ্টির পানি জমে এসব গর্তের গভীরতা ঢাকা পড়ে থাকায় প্রায়শই রিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা, ভ্যান ও মোটরসাইকেল উল্টে ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। বিশেষ করে বয়স্ক নারী, পুরুষ ও শিশুদের নিয়ে অফিসটিতে আসা সেবাগ্রহীতারা চরম বিপাকে পড়ছেন। এছাড়া এলাকার স্কুল-কলেজগামী শিক্ষার্থী এবং স্থানীয় ব্যবসায়ীদের দৈনন্দিন চলাচলও মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

আরও পড়ুনঃ  কেরানীগঞ্জে নজরুলবর্ষ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

​স্থানীয় ব্যবসায়ী ও ভুক্তভোগী পথচারীরা ক্ষোভ প্রকাশ করে জানান, প্রতিদিন এত গুরুত্বপূর্ণ একটি সরকারি দপ্তরে হাজার হাজার মানুষের সমাগম ঘটলেও দীর্ঘদিন ধরে রাস্তাটির এই বেহাল দশা নিরসনে কোনো কার্যকর উদ্যোগ দেখা যাচ্ছে না। সামান্য বৃষ্টিতেই খানাখন্দে পানি জমে যাওয়ার কারণে জনদুর্ভোগ চরমে পৌঁছেছে। জনসাধারণের এই দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবে এবং নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে অবিলম্বে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ ও দ্রুত রাস্তাটি সংস্কার বা পুনর্নির্মাণের জোরালো দাবি জানিয়েছেন এলাকাবাসী ও সেবাগ্রহীতারা।

আরও পড়ুনঃ  ভাটারা থানার স্বেচ্ছাসেবক দলের নেতা শাহিন গ্রেপ্তার
Tag :
জনপ্রিয় পোস্ট

ভাটারা থানার স্বেচ্ছাসেবক দলের নেতা শাহিন গ্রেপ্তার

দক্ষিণ কেরানীগঞ্জে সাবান ফ্যাক্টরি মাঠের কোনা সংলগ্ন রাস্তা বেহাল: এসিল্যান্ড অফিসে আসা হাজারো মানুষের চরম দুর্ভোগ ​

আপডেটের সময়: ১২:৪৩:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬

স্টাফ রিপোর্টার, আব্দুর রহমান মোল্লা: আজ ৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখ সরেজমিনে দেখা যায়, ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ সাবান ফ্যাক্টরি মাঠের কোনা সংলগ্ন গুরুত্বপূর্ণ সড়কটির বেহাল দশার কারণে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষ ও সেবাগ্রহীতাদের। দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে রাস্তাটিতে বড় বড় খানাখন্দের সৃষ্টি হয়েছে, যা সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা ও কাদায় একাকার হয়ে মারাত্মক রূপ ধারণ করে। ​খোঁজ নিয়ে জানা যায়, দক্ষিণ কেরানীগঞ্জ অঞ্চলের অত্যন্ত গুরুত্বপূর্ণ এসিল্যান্ড অফিসে প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে হাজারো মানুষ জমি সংক্রান্ত নানা কাজ, বিশেষ করে খাজনা-খারিজ (নামজারি) ও মিস কেসসহ বিভিন্ন জরুরি সেবা নিতে আসেন। কিন্তু এই কার্যালয়ে যাতায়াতের প্রধান এই রাস্তাটির বর্তমান অবস্থা এতটাই নাজুক যে, সাধারণ মানুষের পক্ষে পায়ে হেঁটে চলাচল করাও প্রায় অসম্ভব হয়ে পড়েছে। সরেজমিন পরিদর্শনে আরও দেখা যায়, রাস্তার পিচ ও খোয়া সম্পূর্ণ উঠে গিয়ে ছোট-বড় অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে। বৃষ্টির পানি জমে এসব গর্তের গভীরতা ঢাকা পড়ে থাকায় প্রায়শই রিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা, ভ্যান ও মোটরসাইকেল উল্টে ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। বিশেষ করে বয়স্ক নারী, পুরুষ ও শিশুদের নিয়ে অফিসটিতে আসা সেবাগ্রহীতারা চরম বিপাকে পড়ছেন। এছাড়া এলাকার স্কুল-কলেজগামী শিক্ষার্থী এবং স্থানীয় ব্যবসায়ীদের দৈনন্দিন চলাচলও মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

আরও পড়ুনঃ  হয়রানিমুক্ত ভূমি সেবা নিশ্চিতে কঠোর নির্দেশনা ডিসি ফরিদার