Dhaka ০৬:২২ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
মারিয়াম রামলা পুরান ঢাকার লেখিকা ভারতের জনপ্রিয় ম্যাগাজিনে স্থান পেলেন ময়লার ভাগাড় থেকে প্রাণ ফিরছে আদি বুড়িগঙ্গা চ্যানেলে নাটোরে জুয়ার আসর থেকে ৩৯ হাজার টাকাসহ চারজন আটক নারায়ণগঞ্জে ইজিবাইক গ্যারেজ ও ঝুটের গুদামে ভয়াবহ আগুন, পুড়ে ছাই ৭টি প্রতিষ্ঠান নাটোরের বড়াইগ্রামের ভরতপুরে পুকুরের পানিতে ডুবে আড়াই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু চিকিৎসা অবহেলায় মায়ের মৃত্যু মেনে নেওয়া যায় না : স্বাস্থ্যমন্ত্রী ক্যান্সার আক্রান্ত শিশুর চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতা করলেন এম পি পুত্র আসিফ সিরাজ রব্বানী গোপালগঞ্জ জেলার বাটিকামারী গ্রামে ভুয়া আমিন বানিয়ে জমি দখলের চেষ্টা ও গাছ কেটে ফেলার অভিযোগ উপবন এক্সপ্রেসে হঠাৎ অসুস্থ হয়ে বরমচালের যাত্রীর মৃত্যু তাহিরপুরে প্রতিপক্ষের হামলায় বাড়িঘর ভাঙচুর,লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দক্ষিণ কেরানীগঞ্জে ঝিলমিল হাসপাতালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ২ লাখ টাকা জরিমানা

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০২:১৩:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬
  • ২৩ সময় দেখুন

​আব্দুর রহমান মোল্লা স্টাফ রিপোর্টার

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়া চৌরাস্তা এলাকায় অবস্থিত ‘ঝিলমিল হাসপাতাল’-এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। বিভিন্ন অনিয়ম, অব্যবস্থাপনা এবং স্বাস্থ্যসেবা আইন লঙ্ঘনের অভিযোগে হাসপাতাল কর্তৃপক্ষকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
​জানা গেছে, ২০ আগস্ট ২০২৬ স্থানীয় প্রশাসনের উদ্যোগে চুনকুটিয়া চৌরাস্তা সংলগ্ন ঝিলমিল হাসপাতালে এই অভিযান চালানো হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় হাসপাতালের অপারেশন থিয়েটার (OT), ওয়ার্ড ও সামগ্রিক স্বাস্থ্যসেবার পরিবেশ খতিয়ে দেখা হয়। এ সময় হাসপাতালে নানা ত্রুটি, নিয়মবহির্ভূত কার্যক্রম এবং অব্যবস্থাপনার সত্যতা পাওয়া গেলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই জরিমানা ধার্য ও আদায় করা হয়।
​অভিযানের সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। স্থানীয় সচেতন মহল মনে করছেন, সাধারণ মানুষের জীবন ও স্বাস্থ্য নিয়ে যাতে কেউ ছিনিমিনি খেলতে না পারে, সেজন্য প্রশাসনের এমন কঠোর নজরদারি ও অভিযান অত্যন্ত সময়োপযোগী। স্বাস্থ্যসেবার মান নিশ্চিত করতে এবং অনিয়ম রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

আরও পড়ুনঃ  সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে পোশাক বাণিজ্য ও অনিয়মের গুরুতর অভিযোগ
Tag :
জনপ্রিয় পোস্ট

মারিয়াম রামলা পুরান ঢাকার লেখিকা ভারতের জনপ্রিয় ম্যাগাজিনে স্থান পেলেন

দক্ষিণ কেরানীগঞ্জে ঝিলমিল হাসপাতালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ২ লাখ টাকা জরিমানা

আপডেটের সময়: ০২:১৩:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬

​আব্দুর রহমান মোল্লা স্টাফ রিপোর্টার

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়া চৌরাস্তা এলাকায় অবস্থিত ‘ঝিলমিল হাসপাতাল’-এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। বিভিন্ন অনিয়ম, অব্যবস্থাপনা এবং স্বাস্থ্যসেবা আইন লঙ্ঘনের অভিযোগে হাসপাতাল কর্তৃপক্ষকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
​জানা গেছে, ২০ আগস্ট ২০২৬ স্থানীয় প্রশাসনের উদ্যোগে চুনকুটিয়া চৌরাস্তা সংলগ্ন ঝিলমিল হাসপাতালে এই অভিযান চালানো হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় হাসপাতালের অপারেশন থিয়েটার (OT), ওয়ার্ড ও সামগ্রিক স্বাস্থ্যসেবার পরিবেশ খতিয়ে দেখা হয়। এ সময় হাসপাতালে নানা ত্রুটি, নিয়মবহির্ভূত কার্যক্রম এবং অব্যবস্থাপনার সত্যতা পাওয়া গেলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই জরিমানা ধার্য ও আদায় করা হয়।
​অভিযানের সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। স্থানীয় সচেতন মহল মনে করছেন, সাধারণ মানুষের জীবন ও স্বাস্থ্য নিয়ে যাতে কেউ ছিনিমিনি খেলতে না পারে, সেজন্য প্রশাসনের এমন কঠোর নজরদারি ও অভিযান অত্যন্ত সময়োপযোগী। স্বাস্থ্যসেবার মান নিশ্চিত করতে এবং অনিয়ম রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

আরও পড়ুনঃ  সিরাজগঞ্জে লাশ নিয়ে মহাসড়ক অবরোধ,তীব্র যানজট