Dhaka ০৮:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ভাটারা থানার স্বেচ্ছাসেবক দলের নেতা শাহিন গ্রেপ্তার নগরকান্দায় বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রায় উদযাপিত জন্মাষ্টমী শরতের বিকেলে ব্যস্ত ধুনটের সোনাহাটা বাজার কুলিয়ারচরের গোবরিয়া আব্দুল্লাহপুর ইউপি নির্বাচনে আলোচনার শীর্ষে আলমগীর হোসেন পানছড়িতে “ওয়াদুদ গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬” উদ্বোধন পানছড়িতে জেলা পরিষদ সদস্য রুমেল মারমাকে সংবর্ধনা লংমার্চকে স্বাগত জানিয়ে গণমিছিল করেছে দক্ষিণ হালিশহর ওয়ার্ড জামায়াতে ইসলামী নাটোর বারনই নদীতে আচমকা ভেসে উঠছে বিপুল মাছ: বিষ নাকি গ্যাস ৫ দিন পর খুলছে হিলি স্থলবন্দর দীঘিনালায় যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যে শ্রীকৃষ্ণের ৫২৫৩তম জন্মাষ্টমী উদযাপিত

ঢামেক হাসপাতালের নার্সরা: আন্তর্জাতিক নার্সিং দিবস পালিত

জিহাদুল ইসলামস্টাফ রিপোর্টার: আমাদের নার্স’ আমাদের ভবিষ্যৎ: স্বাস্থ্যসেবার অর্থনৈতিক শক্তি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নার্সিং দিবস পালিত হয়েছে। আধুনিক নার্সিংয়ের প্রবর্তক ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্মবার্ষিকী উপলক্ষে প্রতিবছর এই দিনটি বিশ্বজুড়ে পালন করা হয়।মঙ্গলবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণে নার্সিং কর্মকর্তাদের অংশগ্রহণে এক বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা হয়। র‍্যালিটি হাসপাতালের বিভিন্ন ব্লক প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়। এরপর সংক্ষিপ্ত আলোচনা সভা ও কেক কাটার মাধ্যমে দিবসের কর্মসূচি পালন করা হয়।

আরও পড়ুনঃ  কেরানীগঞ্জে নজরুলবর্ষ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

আলোচনা সভায় বক্তারা বলেন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল দেশের সাধারণ মানুষের আস্থার শেষ ঠিকানা। আর এই আস্থার বড় একটি অংশ জুড়ে রয়েছেন নার্সরা। প্রতিদিন হাজার হাজার রোগীকে দিন-রাত নিরলসভাবে সেবা দিয়ে তারা সুস্থ করে তুলছেন। বিশেষ করে জরুরি বিভাগ, আইসিইউ এবং সিসিইউ-তে কর্মরত নার্সদের ধৈর্য ও দক্ষতা স্বাস্থ্যখাতের জন্য এক বড় সম্পদ।হাসপাতালের সেবা তত্ত্বাবধায়ক বলেন, “ঢামেক হাসপাতালে রোগীর চাপ সবসময়ই বেশি থাকে। জনবল সীমাবদ্ধতা সত্ত্বেও আমাদের নার্সরা ক্লান্তিহীনভাবে কাজ করে যাচ্ছেন। রোগীদের সঙ্গে ভালো ব্যবহার এবং সঠিক সময়ে ঔষধ নিশ্চিত করার মাধ্যমে তারা সেবার মানকে আরও উন্নত করছেন।”
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাসপাতালের পরিচালক, বিভিন্ন বিভাগের চিকিৎসক, নার্সিং নেতৃবৃন্দ এবং নার্সিং কলেজের শিক্ষার্থীবৃন্দ। দিবসটি উপলক্ষে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড আলোকসজ্জা করা হয় এবং রোগীদের মাঝে মিষ্টি ও উন্নত মানের খাবার পরিবেশন করা হয়।
উন্নত নার্সিং সেবা নিশ্চিত করতে নার্সদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং কর্মসংস্থান সৃষ্টির ওপর জোর দিয়ে অনুষ্ঠানটি সমাপ্ত হয়।

আরও পড়ুনঃ  ভাটারা থানার স্বেচ্ছাসেবক দলের নেতা শাহিন গ্রেপ্তার
Tag :
জনপ্রিয় পোস্ট

ভাটারা থানার স্বেচ্ছাসেবক দলের নেতা শাহিন গ্রেপ্তার

ঢামেক হাসপাতালের নার্সরা: আন্তর্জাতিক নার্সিং দিবস পালিত

আপডেটের সময়: ০৫:৩৫:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬

জিহাদুল ইসলামস্টাফ রিপোর্টার: আমাদের নার্স’ আমাদের ভবিষ্যৎ: স্বাস্থ্যসেবার অর্থনৈতিক শক্তি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নার্সিং দিবস পালিত হয়েছে। আধুনিক নার্সিংয়ের প্রবর্তক ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্মবার্ষিকী উপলক্ষে প্রতিবছর এই দিনটি বিশ্বজুড়ে পালন করা হয়।মঙ্গলবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণে নার্সিং কর্মকর্তাদের অংশগ্রহণে এক বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা হয়। র‍্যালিটি হাসপাতালের বিভিন্ন ব্লক প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়। এরপর সংক্ষিপ্ত আলোচনা সভা ও কেক কাটার মাধ্যমে দিবসের কর্মসূচি পালন করা হয়।

আরও পড়ুনঃ  স্বাস্থ্যখাত যে কোনো দেশের তুলনায় উন্নত জায়গায় নিতে আমরা বদ্ধপরিকর: স্বাস্থ্যমন্ত্রী

আলোচনা সভায় বক্তারা বলেন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল দেশের সাধারণ মানুষের আস্থার শেষ ঠিকানা। আর এই আস্থার বড় একটি অংশ জুড়ে রয়েছেন নার্সরা। প্রতিদিন হাজার হাজার রোগীকে দিন-রাত নিরলসভাবে সেবা দিয়ে তারা সুস্থ করে তুলছেন। বিশেষ করে জরুরি বিভাগ, আইসিইউ এবং সিসিইউ-তে কর্মরত নার্সদের ধৈর্য ও দক্ষতা স্বাস্থ্যখাতের জন্য এক বড় সম্পদ।হাসপাতালের সেবা তত্ত্বাবধায়ক বলেন, “ঢামেক হাসপাতালে রোগীর চাপ সবসময়ই বেশি থাকে। জনবল সীমাবদ্ধতা সত্ত্বেও আমাদের নার্সরা ক্লান্তিহীনভাবে কাজ করে যাচ্ছেন। রোগীদের সঙ্গে ভালো ব্যবহার এবং সঠিক সময়ে ঔষধ নিশ্চিত করার মাধ্যমে তারা সেবার মানকে আরও উন্নত করছেন।”
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাসপাতালের পরিচালক, বিভিন্ন বিভাগের চিকিৎসক, নার্সিং নেতৃবৃন্দ এবং নার্সিং কলেজের শিক্ষার্থীবৃন্দ। দিবসটি উপলক্ষে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড আলোকসজ্জা করা হয় এবং রোগীদের মাঝে মিষ্টি ও উন্নত মানের খাবার পরিবেশন করা হয়।
উন্নত নার্সিং সেবা নিশ্চিত করতে নার্সদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং কর্মসংস্থান সৃষ্টির ওপর জোর দিয়ে অনুষ্ঠানটি সমাপ্ত হয়।

আরও পড়ুনঃ  আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু