Dhaka ০৯:৫৭ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
তারাগঞ্জে জুয়ার আসরে অভিযান: গ্রেপ্তার ২ আন্তর্জাতিক জার্নালে গবেষণা প্রকাশ, গৌরবের স্বাক্ষর রাখলেন ডা. মোঃ আব্দুল গফুর দেশব্যাপী ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে সিরাজগঞ্জে বিএনপির সমাবেশ বগুড়ায় বিপদ বাড়াচ্ছে পুরোনো ব্যাটারি বাজার পূর্ব সুন্দরবনে মজনু বাহিনীর তাণ্ডব: পৃথক ঘটনায় ৪ জেলে অপহরণ সিংড়ায় দলীয় শৃঙ্খলা ও নির্বাচনী প্রস্তুতি নিয়ে বিএনপির কর্মীসভা মাদকবিরোধী অভিযানে চার মাদকসেবী গ্রেপ্তার,বিভিন্ন মেয়াদে কারাদণ্ড পরিকল্পিত সন্ত্রাস দেশকে অস্থিরতার অভিযোগে সালনায় যুবদল-স্বেচ্ছাসেবক দল-ছাত্রদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ চুরির অভিযোগে খুঁটিতে বাঁধা বাবা চা-রুটি নিয়ে ছুটে এলো শিশুকন্যা বাগান বাজার উচ্চ বিদ্যালয়ে এসএসসিতে ভালো ফলাফলের লক্ষ্যে মতবিনিময় সভা ও মডেল টেস্টের ফল প্রকাশ

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে বাসের ধাক্কায় ৩ জন নিহত, আহত ১৫

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৬:০০:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • ৩৮ সময় দেখুন

স্টপ রিপোর্টার আবদুর রহমান মোল্লা

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাদারীপুরের শিবচরে চাকা বিকল হয়ে দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী বাসকে পেছন থেকে অন্য একটি দ্রুতগামী বাস সজোরে ধাক্কা দেওয়ার ঘটনায় তিনজন নিহত ও অন্তত ১৫ জন আহত হয়েছেন।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ৩টার দিকে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাদারীপুরের শিবচর উপজেলার বাখরেরকান্দি এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে। গোপালগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকামুখী একটি বাস যান্ত্রিক ত্রুটির কারণে দাঁড়িয়ে থাকার সময় পেছন থেকে আরেকটি দ্রুতগতির বাস ধাক্কা দিলে এ হতাহতের ঘটনা ঘটে।
​ গোপালগঞ্জ থেকে যাত্রী নিয়ে ঢাকার দিকে আসছিল ‘পালকী পরিবহন’-এর একটি যাত্রীবাহী বাস। পথিমধ্যে এক্সপ্রেসওয়ের শিবচরের বাখরেরকান্দি এলাকায় পৌঁছালে বাসটির চাকা বিকল হয়ে যায় এবং সেটিকে লেনের ওপরই রাখা হয়। এ সময় পেছন দিক থেকে আসা দ্রুতগতির ‘হানিফ পরিবহন’-এর আরেকটি বাস দাঁড়িয়ে থাকা পালকী বাসটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয় এবং অন্তত ১৫ জন যাত্রী আহত হন।
​দুর্ঘটনার খবর পেয়ে ফরিদপুরের ভাঙ্গা ফায়ার সার্ভিস স্টেশন ও শিবচর হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে ভর্তি করে। এই দুর্ঘটনার কারণে ঢাকামুখী লেনে কিছু সময় যান চলাচল বন্ধ থাকে। পরবর্তীতে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের যৌথ প্রচেষ্টায় বিকেল ৫টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয় এবং যান চলাচল স্বাভাবিক হয়।
​ফরিদপুরের ভাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবু জাফর সরদার জানান, পালকী পরিবহনের বাসটি এক্সপ্রেসওয়েতে বিকল হয়ে অবস্থান করার সময় পেছন থেকে দ্রুতগতির হানিফ পরিবহন এটি সজোরে ধাক্কা দিলে হতাহতের এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
​মাদারীপুরের শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচ এম ইবনে মিজান জানান, দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসকে উদ্ধার কাজের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। বর্তমানে নিহতদের পরিচয় শনাক্তের প্রক্রিয়া চলছে।

আরও পড়ুনঃ  ভাদুরিয়া স্কুল অ্যান্ড কলেজে নবীন বরণ ও ক্লাস উদ্বোধন অনুষ্ঠিত
Tag :
জনপ্রিয় পোস্ট

তারাগঞ্জে জুয়ার আসরে অভিযান: গ্রেপ্তার ২

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে বাসের ধাক্কায় ৩ জন নিহত, আহত ১৫

আপডেটের সময়: ০৬:০০:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

স্টপ রিপোর্টার আবদুর রহমান মোল্লা

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাদারীপুরের শিবচরে চাকা বিকল হয়ে দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী বাসকে পেছন থেকে অন্য একটি দ্রুতগামী বাস সজোরে ধাক্কা দেওয়ার ঘটনায় তিনজন নিহত ও অন্তত ১৫ জন আহত হয়েছেন।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ৩টার দিকে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাদারীপুরের শিবচর উপজেলার বাখরেরকান্দি এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে। গোপালগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকামুখী একটি বাস যান্ত্রিক ত্রুটির কারণে দাঁড়িয়ে থাকার সময় পেছন থেকে আরেকটি দ্রুতগতির বাস ধাক্কা দিলে এ হতাহতের ঘটনা ঘটে।
​ গোপালগঞ্জ থেকে যাত্রী নিয়ে ঢাকার দিকে আসছিল ‘পালকী পরিবহন’-এর একটি যাত্রীবাহী বাস। পথিমধ্যে এক্সপ্রেসওয়ের শিবচরের বাখরেরকান্দি এলাকায় পৌঁছালে বাসটির চাকা বিকল হয়ে যায় এবং সেটিকে লেনের ওপরই রাখা হয়। এ সময় পেছন দিক থেকে আসা দ্রুতগতির ‘হানিফ পরিবহন’-এর আরেকটি বাস দাঁড়িয়ে থাকা পালকী বাসটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয় এবং অন্তত ১৫ জন যাত্রী আহত হন।
​দুর্ঘটনার খবর পেয়ে ফরিদপুরের ভাঙ্গা ফায়ার সার্ভিস স্টেশন ও শিবচর হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে ভর্তি করে। এই দুর্ঘটনার কারণে ঢাকামুখী লেনে কিছু সময় যান চলাচল বন্ধ থাকে। পরবর্তীতে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের যৌথ প্রচেষ্টায় বিকেল ৫টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয় এবং যান চলাচল স্বাভাবিক হয়।
​ফরিদপুরের ভাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবু জাফর সরদার জানান, পালকী পরিবহনের বাসটি এক্সপ্রেসওয়েতে বিকল হয়ে অবস্থান করার সময় পেছন থেকে দ্রুতগতির হানিফ পরিবহন এটি সজোরে ধাক্কা দিলে হতাহতের এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
​মাদারীপুরের শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচ এম ইবনে মিজান জানান, দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসকে উদ্ধার কাজের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। বর্তমানে নিহতদের পরিচয় শনাক্তের প্রক্রিয়া চলছে।

আরও পড়ুনঃ  পায়ু পথ বন্ধ, কৃত্রিম পথ দিয়ে মলত্যাগ সাদিয়া স্বাভাবিক জীবনে ফেরার আকুতি