Dhaka ০৯:৩৮ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সন্ত্রাসী হামলার বিচার দাবিতে মান্দায় বিএনপির মানববন্ধন বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে রাঙ্গুনিয়ায় র‍্যালি ও আলোচনা সভা শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় আকস্মিক পরিদর্শন ও অভিযান পরিচালনা করেছেন স্বাস্থ্য মন্ত্রী সরদার শাখাওয়াত হোসেন ফরিদপুর জুলাই দ্বিতীয় বার্ষিকীতে জামায়াতের গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত গণতন্ত্র শক্তিশালী হলে সাম্প্রদায়িক সম্প্রীতিও শক্তিশালী হবে: নাহিদ ইসলাম বাউফলে হানিট্র্যাপ চক্রের মূলহোতার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ফটিকছড়িতে হতদরিদ্রদের মাঝে সবজি বীজ ও শুকনা খাবার বিতরণ টঙ্গীবাড়ি মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের পেছনের সরকারি জমি দখল হতে দেব নাঃ অ্যাডভোকেট মহসিন মিয়া বগুড়ায় গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে জামায়াতের গণমিছিল ও সমাবেশ দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়া মুসলিমনগর এলাকায় চরম জলাবদ্ধতা ও ড্রেনেজ অব্যবস্থাপনা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা অংশে সড়ক দুর্ঘটনায় নিহত ১

জিএম মাকছুদুর রহমান, কুমিল্লা প্রতিনিধি:

কুমিল্লার চান্দিনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় শান্ত চন্দ্র শীল (৩২) নামে এক চিকিৎসক নিহত হয়েছেন। এ ঘটনায় তার স্ত্রী আহত হয়েছেন।​শুক্রবার (৩১ জুলাই) দুপুর পৌনে ১২টার দিকে মহাসড়কের চান্দিনা উপজেলার হাড়িখোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ​নিহত শান্ত চন্দ্র শীল লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নের চৌপল্লী গ্রামের কৃষ্ণ চন্দ্র শীলের ছেলে। তিনি পেশায় একজন চিকিৎসক ছিলেন। ​প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নিহত শান্ত চন্দ্র শীল তার স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলযোগে রাজধানী ঢাকা থেকে নিজ বাড়ি লক্ষ্মীপুরের উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথিমধ্যে হাড়িখোলা এলাকায় পৌঁছালে চট্টগ্রামমুখী একটি লরি একই দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে শান্তর মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে স্বামী-স্ত্রী দুজনই মহাসড়কে ছিটকে পড়েন। ​পরে স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় তাদের উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শান্ত চন্দ্র শীলকে মৃত ঘোষণা করেন। ​ঘটনার সত্যতা নিশ্চিত করে ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির কর্মকর্তা (ওসি) জাকির সিকদার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শনের পাশাপাশি মরদেহ উদ্ধার করেছে। দুর্ঘটনাকবলিত যানবাহনগুলো চিহ্নিত করার চেষ্টা চলছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

আরও পড়ুনঃ  ভেদরগঞ্জে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
Tag :
জনপ্রিয় পোস্ট

সন্ত্রাসী হামলার বিচার দাবিতে মান্দায় বিএনপির মানববন্ধন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা অংশে সড়ক দুর্ঘটনায় নিহত ১

আপডেটের সময়: ০৬:০১:৫০ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

জিএম মাকছুদুর রহমান, কুমিল্লা প্রতিনিধি:

কুমিল্লার চান্দিনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় শান্ত চন্দ্র শীল (৩২) নামে এক চিকিৎসক নিহত হয়েছেন। এ ঘটনায় তার স্ত্রী আহত হয়েছেন।​শুক্রবার (৩১ জুলাই) দুপুর পৌনে ১২টার দিকে মহাসড়কের চান্দিনা উপজেলার হাড়িখোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ​নিহত শান্ত চন্দ্র শীল লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নের চৌপল্লী গ্রামের কৃষ্ণ চন্দ্র শীলের ছেলে। তিনি পেশায় একজন চিকিৎসক ছিলেন। ​প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নিহত শান্ত চন্দ্র শীল তার স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলযোগে রাজধানী ঢাকা থেকে নিজ বাড়ি লক্ষ্মীপুরের উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথিমধ্যে হাড়িখোলা এলাকায় পৌঁছালে চট্টগ্রামমুখী একটি লরি একই দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে শান্তর মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে স্বামী-স্ত্রী দুজনই মহাসড়কে ছিটকে পড়েন। ​পরে স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় তাদের উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শান্ত চন্দ্র শীলকে মৃত ঘোষণা করেন। ​ঘটনার সত্যতা নিশ্চিত করে ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির কর্মকর্তা (ওসি) জাকির সিকদার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শনের পাশাপাশি মরদেহ উদ্ধার করেছে। দুর্ঘটনাকবলিত যানবাহনগুলো চিহ্নিত করার চেষ্টা চলছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

আরও পড়ুনঃ  দেবিদ্বারে মোবাইল কোর্টের অভিযানে ৮ ব্যবসায়ীকে ২৭ হাজার টাকা জরিমানা