
বিপুল চন্দ, জেলা প্রতিনিধি, ফরিদপুর: ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ফরিদপুর মেডিকেল কলেজে সচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে ফরিদপুর মেডিকেল কলেজের শিক্ষক, চিকিৎসক, শিক্ষার্থী ও কর্মচারীদের অংশগ্রহণে র্যালিটি কলেজ প্রাঙ্গণ প্রদক্ষিণ করে। র্যালিতে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. আসিফ উল আলম, উপাধ্যক্ষ ও মেডিসিন বিভাগের প্রধান ডা. খান মোহাম্মদ আরিফ, মেডিসিন বিশেষজ্ঞ ডা. মৃধা শাহীনুজ্জামান, ফিজিক্যাল মেডিসিন ও রিহ্যাবিলিটেশন বিশেষজ্ঞ ডা. মো. মাহবুবুল ইসলামসহ প্রতিষ্ঠানটির শিক্ষক, চিকিৎসক ও শিক্ষার্থী। এ সময় চিকিৎসকরা ডেঙ্গু প্রতিরোধে এডিস মশার প্রজননস্থল ধ্বংসের ওপর গুরুত্বারোপ করেন। বাড়ি, কর্মস্থল ও আশপাশে পানি জমতে না দেওয়া এবং নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার আহ্বান জানান। পাশাপাশি ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার জন্য সবাইকে সচেতন করা হয়।
প্রতিবেদকের নাম 



















