Dhaka ০১:২৩ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় আহত দুই ভোলায় শব্দদূষণবিরোধী মোবাইল কোর্ট, ৩ যানবাহনকে জরিমানা নজিপুর বাসস্ট্যান্ডে গণস্বাক্ষর কর্মসূচি, জনসমর্থন আদায়ে জামায়াতে ইসলামী দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান -২০২৬” এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি: প্রধানমন্ত্রী অপহরণ মামলার পর সাংবাদিক ও তার ভাইকে হত্যার হুমকির অভিযোগ শাজাহানপুরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান কোদাল-ফগার-ঢোল হাতে ডেঙ্গু ঠেকাতে মাঠে এমপি মোশারফ হোসেন নদীর পাড় ধসে নিখোঁজ বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার কাউনিয়ায় ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচি ও পরিচ্ছন্নতা অভিযান

ডেঙ্গু প্রতিরোধে রাসিকের ৩ মাসব্যাপী কর্মসূচি: ফগার স্প্রে ও বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৪:১৮:৩২ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
  • ২৭ সময় দেখুন

মোঃ কামাল হোসেন, বাঘা রাজশাহী

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বাস্তবায়নে তিন মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) উদ্যোগে ফগার স্প্রে ও বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
​শনিবার দুপুর ১২টায় রাজশাহী সরকারি মহিলা কলেজ ছাত্রীনিবাস প্রাঙ্গণে পরিচ্ছন্নতা ও ফগার স্প্রে কার্যক্রমের উদ্বোধন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন রাজশাহী বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মোঃ ইউসুফ আলী।
​উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাধারণ মানুষের মাঝে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে মহানগরীর সোনাদিঘি মোড়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় ডেঙ্গু বিষয়ক লিফলেট বিতরণ করেন রাসিক প্রশাসক ও বিভাগীয় কমিশনার।
​কর্মসূচির বিষয়ে রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, “ডেঙ্গু পরিস্থিতি সফলভাবে মোকাবিলা ও সার্বিক পরিচ্ছন্নতা নিশ্চিত করার লক্ষ্যে সারাদেশে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর অনুশাসন বাস্তবায়নে রাজশাহী সিটি কর্পোরেশন মাঠপর্যায়ে নিবিড়ভাবে কাজ করে যাচ্ছে। আগামী তিন মাসব্যাপী নগরজুড়ে বিভিন্ন সচেতনতামূলক ও পরিচ্ছন্নতা কর্মসূচি পরিচালনা করা হবে। একটি ডেঙ্গুমুক্ত সুন্দর মহানগরী গঠনে আমরা সর্বস্তরের নগরবাসীর আন্তরিক সহযোগিতা কামনা করছি।”
​অভিযানকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মোঃ রেজাউল আলম সরকার, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোহাম্মদ হাবিবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাঃ সবুর আলী, রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল করিম, সচিব সোহেল রানা, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন, ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক প্রকৌশলী আহমদ আল মঈন পরাগ এবং প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এফ.এ.এম আঞ্জুমান আরা বেগম।
​এছাড়াও অনুষ্ঠানে রাসিকের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী, পরিচ্ছন্নতাকর্মী, সামাজিক সংগঠন ‘বিডি ক্লিন’-এর স্বেচ্ছাসেবী সদস্যবৃন্দ, মহানগর ছাত্রদলের আহ্বায়ক লিমনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন।

আরও পড়ুনঃ  পত্নীতলায় চুরির রহস্য উদঘাটন, চোরাই মালামাল সহ আটক ২
Tag :
জনপ্রিয় পোস্ট

নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় আহত দুই

ডেঙ্গু প্রতিরোধে রাসিকের ৩ মাসব্যাপী কর্মসূচি: ফগার স্প্রে ও বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন

আপডেটের সময়: ০৪:১৮:৩২ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

মোঃ কামাল হোসেন, বাঘা রাজশাহী

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বাস্তবায়নে তিন মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) উদ্যোগে ফগার স্প্রে ও বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
​শনিবার দুপুর ১২টায় রাজশাহী সরকারি মহিলা কলেজ ছাত্রীনিবাস প্রাঙ্গণে পরিচ্ছন্নতা ও ফগার স্প্রে কার্যক্রমের উদ্বোধন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন রাজশাহী বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মোঃ ইউসুফ আলী।
​উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাধারণ মানুষের মাঝে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে মহানগরীর সোনাদিঘি মোড়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় ডেঙ্গু বিষয়ক লিফলেট বিতরণ করেন রাসিক প্রশাসক ও বিভাগীয় কমিশনার।
​কর্মসূচির বিষয়ে রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, “ডেঙ্গু পরিস্থিতি সফলভাবে মোকাবিলা ও সার্বিক পরিচ্ছন্নতা নিশ্চিত করার লক্ষ্যে সারাদেশে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর অনুশাসন বাস্তবায়নে রাজশাহী সিটি কর্পোরেশন মাঠপর্যায়ে নিবিড়ভাবে কাজ করে যাচ্ছে। আগামী তিন মাসব্যাপী নগরজুড়ে বিভিন্ন সচেতনতামূলক ও পরিচ্ছন্নতা কর্মসূচি পরিচালনা করা হবে। একটি ডেঙ্গুমুক্ত সুন্দর মহানগরী গঠনে আমরা সর্বস্তরের নগরবাসীর আন্তরিক সহযোগিতা কামনা করছি।”
​অভিযানকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মোঃ রেজাউল আলম সরকার, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোহাম্মদ হাবিবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাঃ সবুর আলী, রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল করিম, সচিব সোহেল রানা, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন, ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক প্রকৌশলী আহমদ আল মঈন পরাগ এবং প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এফ.এ.এম আঞ্জুমান আরা বেগম।
​এছাড়াও অনুষ্ঠানে রাসিকের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী, পরিচ্ছন্নতাকর্মী, সামাজিক সংগঠন ‘বিডি ক্লিন’-এর স্বেচ্ছাসেবী সদস্যবৃন্দ, মহানগর ছাত্রদলের আহ্বায়ক লিমনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন।

আরও পড়ুনঃ  কোদাল-ফগার-ঢোল হাতে ডেঙ্গু ঠেকাতে মাঠে এমপি মোশারফ হোসেন