Dhaka ০২:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বিদায় নিলেন ইতিহাসের এক জীবন্ত অধ্যায় বীর বীরাঙ্গনা টেপরী রানী কুলিয়ারচরে সংবর্ধিত ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আদিল মিয়া নোয়াপাড়া মডেল ইউনিয়নে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত আগামী কাল সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি)-এর কার্যনির্বাহী পরিষদ নির্বাচন সরকারি চলাচলের সড়ক দখল করে অবৈধভাবে বাউন্ডারি ওয়াল ও বাড়ি নির্মাণের অভিযোগ বন্দর থানা এলাকায় আত্মসাথের ৫০ কার্টুন ক্রোকারিজ পণ্য ও গাড়ি উদ্ধার: আটক -২ মাগুরায় জেলা তথ্য অফিসের ভূমিকা নিয়ে প্রশ্ন, উন্নয়ন বিষয়ক প্রেস ব্রিফিংয়ে উপেক্ষিত ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নানা অনিয়ম-অব্যবস্থাপনা,উপজেলা ছাত্রসেনার স্মারকলিপি পেশ রাসিক প্রশাসকের নির্দেশে রাজশাহী মেডিকেল কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীবান্ধব বেঞ্চ স্থাপন মনপুরায় সাবমেরিন ক্যাবলে বিদ্যুতের জন্য ওয়েস্ট জোন পাওয়ার ডিসট্রিবিউশন এর মহাপরিকল্পনা

ডা. জাফরুল্লাহ জীবিত থাকলে রাষ্ট্র সংস্কারে আরো দৃঢ় ভূমিকা রাখতেন – প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী

চট্টগ্রাম প্রতিনিধি:প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর বলেছেন, ডা. জাফরুল্লাহ চৌধুরী ছিলেন একজন সাহসী, চিন্তাশীল ও মানবিক মানুষ। দেশের সংকটময় সময়ে তিনি সবসময় সাধারণ মানুষের পক্ষে অবস্থান নিয়েছেন।আজ তিঁনি জীবিত থাকলে রাষ্ট্র সংস্কারে আরো দৃঢ় ভূমিকা রাখতেন।৯ মে ( শনিবার) চট্টগ্রাম প্রেসক্লাব জুলাই স্মৃতি বিপ্লব হলে বীর মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ’র তৃতীয় মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রীএসব কথা বলেন।

আরও পড়ুনঃ  বোরহানউদ্দিনে মাদকসহ কারবারি গ্রেপ্তার: ইয়াবা, গাঁজা ও নগদ টাকা উদ্ধার

প্রতিমন্ত্রী বলেন, ইতিহাস চর্চার মূল উদ্দেশ্য ভবিষ্যৎ নির্মাণ। সংকটের সময় মানুষ ইতিহাস থেকে শিক্ষা নেয় এবং অনুপ্রেরণা খুঁজে পায়। ডা. জাফরুল্লাহ চৌধুরীর জীবন ও কর্ম ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বড় প্রেরণা হয়ে থাকবে।প্রতিমন্ত্রী আরো বলেন বলেন, কোভিড-১৯ মহামারির সময় গণস্বাস্থ্যের মাধ্যমে ডা. জাফরুল্লাহ যেভাবে মানুষের পাশে দাঁড়িয়েছেন, তা ছিল অনুকরণীয়। লোক দেখানো সহায়তার পরিবর্তে তিনি বাস্তব ও কার্যকর ত্রাণ সহায়তা দিয়েছেন। বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের তরুণদের তিনি সম্পৃক্ত করেছিলেন এবং তাদেরকে সমাজ পরিবর্তনের কাজে উৎসাহ দিয়েছেন। জাতি তাঁর অবদান চিরদিন স্মরণ করবে।বীর মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ পরিষদের প্রতিষ্ঠাতা শেখ মোজাফফর আহমদের সভাপতিত্বে সম্মানিত অতিথি ছিলেন চট্টগ্রাম ৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান বিশেষ অতিথি ছিলেন কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবুল কাসেম, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহীত উল আলম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দর্শন বিভাগের সাবেক অধ্যাপক ড. মোজাফফর আহমদ চৌধুরী, সিরাজুল ইসলাম চৌধুরী ডিগ্রী কলেজের সাবেক অধ্যাপক আলেয়া চৌধুরী, চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি জাহিদুল করিম কচি, আবদুল্লাহ আল নোমান স্মৃতি পরিষদের আহবায়ক এডভোকেট জাহাঙ্গীর আলম চৌধুরী, চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালের রেজিস্ট্রার ডা. মনিরুল হক প্রমুখ।

আরও পড়ুনঃ  লামায় নুনারবিল মডেল প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
Tag :
জনপ্রিয় পোস্ট

বিদায় নিলেন ইতিহাসের এক জীবন্ত অধ্যায় বীর বীরাঙ্গনা টেপরী রানী

ডা. জাফরুল্লাহ জীবিত থাকলে রাষ্ট্র সংস্কারে আরো দৃঢ় ভূমিকা রাখতেন – প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী

আপডেটের সময়: ১০:২৪:৪৬ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬

চট্টগ্রাম প্রতিনিধি:প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর বলেছেন, ডা. জাফরুল্লাহ চৌধুরী ছিলেন একজন সাহসী, চিন্তাশীল ও মানবিক মানুষ। দেশের সংকটময় সময়ে তিনি সবসময় সাধারণ মানুষের পক্ষে অবস্থান নিয়েছেন।আজ তিঁনি জীবিত থাকলে রাষ্ট্র সংস্কারে আরো দৃঢ় ভূমিকা রাখতেন।৯ মে ( শনিবার) চট্টগ্রাম প্রেসক্লাব জুলাই স্মৃতি বিপ্লব হলে বীর মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ’র তৃতীয় মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রীএসব কথা বলেন।

আরও পড়ুনঃ  চট্টগ্রাম প্রেস ক্লাবের উদ্যোগে জলাবদ্ধতা শীর্ষক সেমিনারে ডা. শাহাদাত হোসেন

প্রতিমন্ত্রী বলেন, ইতিহাস চর্চার মূল উদ্দেশ্য ভবিষ্যৎ নির্মাণ। সংকটের সময় মানুষ ইতিহাস থেকে শিক্ষা নেয় এবং অনুপ্রেরণা খুঁজে পায়। ডা. জাফরুল্লাহ চৌধুরীর জীবন ও কর্ম ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বড় প্রেরণা হয়ে থাকবে।প্রতিমন্ত্রী আরো বলেন বলেন, কোভিড-১৯ মহামারির সময় গণস্বাস্থ্যের মাধ্যমে ডা. জাফরুল্লাহ যেভাবে মানুষের পাশে দাঁড়িয়েছেন, তা ছিল অনুকরণীয়। লোক দেখানো সহায়তার পরিবর্তে তিনি বাস্তব ও কার্যকর ত্রাণ সহায়তা দিয়েছেন। বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের তরুণদের তিনি সম্পৃক্ত করেছিলেন এবং তাদেরকে সমাজ পরিবর্তনের কাজে উৎসাহ দিয়েছেন। জাতি তাঁর অবদান চিরদিন স্মরণ করবে।বীর মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ পরিষদের প্রতিষ্ঠাতা শেখ মোজাফফর আহমদের সভাপতিত্বে সম্মানিত অতিথি ছিলেন চট্টগ্রাম ৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান বিশেষ অতিথি ছিলেন কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবুল কাসেম, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহীত উল আলম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দর্শন বিভাগের সাবেক অধ্যাপক ড. মোজাফফর আহমদ চৌধুরী, সিরাজুল ইসলাম চৌধুরী ডিগ্রী কলেজের সাবেক অধ্যাপক আলেয়া চৌধুরী, চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি জাহিদুল করিম কচি, আবদুল্লাহ আল নোমান স্মৃতি পরিষদের আহবায়ক এডভোকেট জাহাঙ্গীর আলম চৌধুরী, চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালের রেজিস্ট্রার ডা. মনিরুল হক প্রমুখ।

আরও পড়ুনঃ  সিরাজগঞ্জে শাশুড়ীর পরকীয়ার বলি হলেন পুত্রবধু