Dhaka ০৩:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
চন্দ্রগঞ্জে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার উপজেলা অফিস উদ্বোধন গুলিতে নিহত নূরে আলমকে স্মরণ করল ভোলা জেলা ছাত্রদল চট্টগ্রামে জুলাই আন্দোলন স্মরণ ফ্যাসিস্ট হাসিনা ৩ শতাধিক শ্রমিককে হত্যা করেছে : মুহাম্মদ নজরুল ইসলাম রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের আবাসন এলাকা দুই রুশ নাগরিকের মারামারির ঘটনায় নিহত ১ ভাঙ্গুড়ায় অষ্টমনিষা ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত পানছড়িতে শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানে ৩ বিজিবির সহায়তা প্রদান দেবিদ্বারে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬’ পালনে দুই দিনব্যাপী কর্মসূচি বাউফলে সরকারি সড়কের পাশের ১৩ টি গাছ কেটে নিলেন প্রভাবশালী ঠাকুরগাঁওয়ে ২২০ পিস ইয়াবা ও ফেনসিডিলসহ শীর্ষ মাদক কারবারি আটক তাযকিয়াতুল উম্মাহ’য় ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে ২২০ পিস ইয়াবা ও ফেনসিডিলসহ শীর্ষ মাদক কারবারি আটক

স্টাফ রিপোর্টার, ঠাকুরগাঁও: মাদকের ভয়াল গ্রাস থেকে সমাজকে সুরক্ষা দিতে কঠোর ও জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে ঠাকুরগাঁও জেলা প্রশাসন ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এরই ধারাবাহিকতায় শহরের শাহাপাড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ২২০ পিস ইয়াবা, ৯ বোতল ফেনসিডিল এবং মাদক বিক্রির নগদ ৩২ হাজার টাকাসহ মো. রাহেজ আলী (৩৫) নামের এক শীর্ষ মাদক কারবারিকে হাতেনাতে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আজ সোমবার (৩ আগস্ট) সকালে গোপন সংবাদের ভিত্তিতে এ সফল অভিযান পরিচালিত হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ঠাকুরগাঁও পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের শাহাপাড়া এলাকার একটি চক্র অত্যন্ত সুকৌশলে গোপনে মাদকের কারবার চালিয়ে আসছিল—এমন সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্য ছিল অধিদপ্তরের কাছে। এরই পরিপ্রেক্ষিতে সোমবার সকাল ৮টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. হারুন আর রশিদের নেতৃত্বে একটি বিশেষ দল শাহাপাড়ার ওই নির্দিষ্ট পয়েন্টে অতর্কিত হানা দেয়। আকস্মিক এই অভিযানে পালানোর বিন্দুমাত্র সুযোগ পাননি অভিযুক্ত রাহেজ আলী।

আরও পড়ুনঃ  ​হোসেনপুরে পল্লী বিদ্যুতের গ্রাহক সমাবেশ: ১৫ দিনের মধ্যে বিদ্যুৎ সমস্যা সমাধানের আশ্বাস ডিজিএমের
Tag :
জনপ্রিয় পোস্ট

চন্দ্রগঞ্জে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার উপজেলা অফিস উদ্বোধন

ঠাকুরগাঁওয়ে ২২০ পিস ইয়াবা ও ফেনসিডিলসহ শীর্ষ মাদক কারবারি আটক

আপডেটের সময়: ০৭:৩৪:৩৮ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬

স্টাফ রিপোর্টার, ঠাকুরগাঁও: মাদকের ভয়াল গ্রাস থেকে সমাজকে সুরক্ষা দিতে কঠোর ও জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে ঠাকুরগাঁও জেলা প্রশাসন ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এরই ধারাবাহিকতায় শহরের শাহাপাড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ২২০ পিস ইয়াবা, ৯ বোতল ফেনসিডিল এবং মাদক বিক্রির নগদ ৩২ হাজার টাকাসহ মো. রাহেজ আলী (৩৫) নামের এক শীর্ষ মাদক কারবারিকে হাতেনাতে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আজ সোমবার (৩ আগস্ট) সকালে গোপন সংবাদের ভিত্তিতে এ সফল অভিযান পরিচালিত হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ঠাকুরগাঁও পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের শাহাপাড়া এলাকার একটি চক্র অত্যন্ত সুকৌশলে গোপনে মাদকের কারবার চালিয়ে আসছিল—এমন সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্য ছিল অধিদপ্তরের কাছে। এরই পরিপ্রেক্ষিতে সোমবার সকাল ৮টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. হারুন আর রশিদের নেতৃত্বে একটি বিশেষ দল শাহাপাড়ার ওই নির্দিষ্ট পয়েন্টে অতর্কিত হানা দেয়। আকস্মিক এই অভিযানে পালানোর বিন্দুমাত্র সুযোগ পাননি অভিযুক্ত রাহেজ আলী।

আরও পড়ুনঃ  চট্টগ্রামে চব্বিশের গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসব ফুটবল টুর্ণামেন্টে চ্যাম্পিয়ন গোসাইলডাঙ্গা যুবক গোষ্ঠী