Dhaka ১২:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বিশেষ মাদকবিরোধী অভিযানে ২ ইয়াবাসেবী আটক, ভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা ফটিকছড়িতে স্বাস্থ্যসচেতনতা বিষয়ক কর্মশালা ও বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি সম্পন্ন ডাঃ টিপু এমপি’র আশু রোগমুক্তি কামনায় ঐতিহাসিক কুসুম্বা শাহী মসজিদে দোয়া মাহফিল আটোয়ারীতে স্কুল ফিডিং: পুষ্টির জোগান আর উপস্থিতির আলোয় হাসছে শিশুরা দীঘিনালায় মহিলা কাবাডি দলকে দীঘিনালা জোনের সহযোগিতা প্রদান কৃষ্ণপুরে মাদক, বাল্যবিবাহবিরোধী সচেতনামূলক আলোচনা সভা কচাকাটা থানা এলাকায় ৯৪ পিস ইয়াবাসহ ০১ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ বগুড়া নগরীর ঝোপগাড়িতে বকুল নামে এক যুবককে গলা কেটে হত্যা! সুবর্ণচরের নুসরাত জাহান পূর্ণতা পেলেন ‘অদম্য মেধাবী’ সংবর্ধনা ফুটপাতের হকার উচ্ছেদ অভিযান চলবে, পক্ষে দাঁড়ালেই ব্যবস্থা: ডিএনসিসি প্রশাসক

টাঙ্গাইলে একদিনে ৫ হাজার বৃক্ষরোপণ: পৌর উদ্যানে মহুয়ার চারা রোপণ করলেন জেলা প্রশাসক

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৬:০৬:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
  • ৪৭ সময় দেখুন

মোঃ আকরাম হোসেন, স্টাফ রিপোর্টার,টাঙ্গাইল:

ঢাকা বিভাগাধীন জেলাসমূহে ফলজ ও বনজ বৃক্ষরোপণ কার্যক্রমের অংশ হিসেবে আজ ২৯ সেপ্টেম্বর ২০২৬ তারিখ টাঙ্গাইল জেলার ১২টি উপজেলায় একযোগে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ৫,০০০ ফলজ ও বনজ বৃক্ষের চারা রোপণ করা হয়েছে।
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় গৃহীত এই কর্মসূচির অংশ হিসেবে টাঙ্গাইল পৌর উদ্যানে বিলুপ্তপ্রায় দেশীয় বনজ প্রজাতির একটি ‘মহুয়া’ গাছের চারা রোপণ করেন টাঙ্গাইলের জেলা প্রশাসক।
বৃক্ষরোপণকালে পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণের ওপর গুরুত্ব আরোপ করে বক্তারা বলেন, পরিবেশ-বান্ধব দেশীয় প্রজাতির গাছ সংরক্ষণ বর্তমান সময়ে অত্যন্ত জরুরি। বিশেষ করে মহুয়াসহ যেসব দেশীয় প্রজাতির গাছ ক্রমশ বিলুপ্তির পথে, পরিকল্পিত বৃক্ষরোপণ অভিযানের মাধ্যমে সেগুলোকে প্রকৃতিতে ফিরিয়ে আনা সম্ভব।
আজ দিনব্যাপী জেলার ১২টি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সড়ক, সামাজিক প্রতিষ্ঠান ও সরকারি খাস জমিতে এসব চারা রোপণ করা হয়। পরিবেশ রক্ষায় দেশীয় প্রজাতির গাছ লাগানোর এই উদ্যোগকে সর্বস্তরের মানুষ সাধুবাদ জানিয়েছেন।

আরও পড়ুনঃ  চট্টগ্রামকে আন্তর্জাতিক পর্যটন গন্তব্য হিসেবে গড়ে তোলা হবে -জেলা প্রশাসক
Tag :
জনপ্রিয় পোস্ট

বিশেষ মাদকবিরোধী অভিযানে ২ ইয়াবাসেবী আটক, ভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা

টাঙ্গাইলে একদিনে ৫ হাজার বৃক্ষরোপণ: পৌর উদ্যানে মহুয়ার চারা রোপণ করলেন জেলা প্রশাসক

আপডেটের সময়: ০৬:০৬:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

মোঃ আকরাম হোসেন, স্টাফ রিপোর্টার,টাঙ্গাইল:

ঢাকা বিভাগাধীন জেলাসমূহে ফলজ ও বনজ বৃক্ষরোপণ কার্যক্রমের অংশ হিসেবে আজ ২৯ সেপ্টেম্বর ২০২৬ তারিখ টাঙ্গাইল জেলার ১২টি উপজেলায় একযোগে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ৫,০০০ ফলজ ও বনজ বৃক্ষের চারা রোপণ করা হয়েছে।
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় গৃহীত এই কর্মসূচির অংশ হিসেবে টাঙ্গাইল পৌর উদ্যানে বিলুপ্তপ্রায় দেশীয় বনজ প্রজাতির একটি ‘মহুয়া’ গাছের চারা রোপণ করেন টাঙ্গাইলের জেলা প্রশাসক।
বৃক্ষরোপণকালে পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণের ওপর গুরুত্ব আরোপ করে বক্তারা বলেন, পরিবেশ-বান্ধব দেশীয় প্রজাতির গাছ সংরক্ষণ বর্তমান সময়ে অত্যন্ত জরুরি। বিশেষ করে মহুয়াসহ যেসব দেশীয় প্রজাতির গাছ ক্রমশ বিলুপ্তির পথে, পরিকল্পিত বৃক্ষরোপণ অভিযানের মাধ্যমে সেগুলোকে প্রকৃতিতে ফিরিয়ে আনা সম্ভব।
আজ দিনব্যাপী জেলার ১২টি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সড়ক, সামাজিক প্রতিষ্ঠান ও সরকারি খাস জমিতে এসব চারা রোপণ করা হয়। পরিবেশ রক্ষায় দেশীয় প্রজাতির গাছ লাগানোর এই উদ্যোগকে সর্বস্তরের মানুষ সাধুবাদ জানিয়েছেন।

আরও পড়ুনঃ  আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অপারেশন থিয়েটার বন্ধ