Dhaka ০৭:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
কুড়িগ্রামে ল্যাম্পি স্কিন ডিজিজ প্রতিরোধে সচেতনতামূলক সভা ও ভ্যাকসিন কার্যক্রম সাঘাটায় বজ্রপাতে মা-ছেলের মর্মান্তিক মৃত্যু, ছয় মাসের শিশুকে নিয়ে দিশেহারা পুত্রবধূ বগুড়া শহর বাইপাস করে নতুন রেলপথের উদ্যোগ কেন্দুয়ায় ৫শ টাকা পাওনার বিরোধে একজনকে কুপিয়ে হত্যা! মা-ছেলে আটক পবায় গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত মাদারগঞ্জে নিজ ঘরে বিষাক্ত সাপের কামড়ে, ছোট্ট শিশুর মৃত্যু ধমকিয়ে-পিটিয়ে ক্ষমতায় টিকে থাকা যায় না: মির্জা ফখরুল নেপালকে হারিয়ে টানা তৃতীয়বার ফাইনালে বাংলাদেশ বিদ্যুতের দাম বাড়লো ফ্ল্যাটে মায়ের নিঃসঙ্গ মৃত্যু ছেলে সেই যুগ্মসচিবকে প্রত্যাহার

জৈন্তাপুরে প্রশাসনের অভিযান, শ্যালো মেশিন ধ্বংস সহ বাজার মনিটরিং

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি : সিলেটের জৈন্তাপুরে অবৈধভাবে পাথর ও বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে একটি শ্যালো মেশিন ধ্বংস করা হলেও সংশ্লিষ্ট কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। ১ মার্চ ২০২৬ (রবিবার) বেলা ১২টা থেকে ৩টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) মিজ পলি রানী দেব। প্রথম দফায় উপজেলার মোকাবাড়ী আলুবাগান এলাকায় অবৈধভাবে গর্ত করে পাথর উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালানো হয়। এ সময় ঘটনাস্থল থেকে একটি শ্যলো মেশিন জব্দ করে ধ্বংস করা হলেও কাউকে হাতে নাতে আটক করা সম্ভব হয়নি।

আরও পড়ুনঃ  বালিয়াডাঙ্গীতে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত: প্রধান অতিথি ডা. আব্দুস সালাম এমপি

পরবর্তীতে রুপচেং এলাকায় বড়গাং নদীতে ফসলি জমি বিনষ্ট করে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালায় প্রশাসন। তবে এখানেও কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি সবশেষে জৈন্তাপুর সদর স্টেশন বাজার এলাকায় পবিত্র রমজান মাসে নিত্যপন্যের দ্রব্য দাম নিয়ন্ত্রণে বাজার মনিটরিং করা হয়েছে। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী একটি প্রতিষ্ঠানকে ২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অভিযান চলাকালে সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় জৈন্তাপুর মডেল থানা পুলিশ উপস্থিত ছিল। এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) মিজ পলি রানী দেব বলেন, অবৈধভাবে প্রাকৃতিক সম্পদ উত্তোলন ও ভোক্তা অধিকার লঙ্ঘনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে। কেউ আইনের ঊর্ধ্বে নয়, ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে বলে তিনি নিশ্চিত করেছেন।

আরও পড়ুনঃ  কর্ণফুলীতে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে বাবা-ছেলে নিহত
Tag :
জনপ্রিয় পোস্ট

কুড়িগ্রামে ল্যাম্পি স্কিন ডিজিজ প্রতিরোধে সচেতনতামূলক সভা ও ভ্যাকসিন কার্যক্রম

জৈন্তাপুরে প্রশাসনের অভিযান, শ্যালো মেশিন ধ্বংস সহ বাজার মনিটরিং

আপডেটের সময়: ০৬:৫৯:১১ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি : সিলেটের জৈন্তাপুরে অবৈধভাবে পাথর ও বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে একটি শ্যালো মেশিন ধ্বংস করা হলেও সংশ্লিষ্ট কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। ১ মার্চ ২০২৬ (রবিবার) বেলা ১২টা থেকে ৩টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) মিজ পলি রানী দেব। প্রথম দফায় উপজেলার মোকাবাড়ী আলুবাগান এলাকায় অবৈধভাবে গর্ত করে পাথর উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালানো হয়। এ সময় ঘটনাস্থল থেকে একটি শ্যলো মেশিন জব্দ করে ধ্বংস করা হলেও কাউকে হাতে নাতে আটক করা সম্ভব হয়নি।

আরও পড়ুনঃ  বালিয়াডাঙ্গীতে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত: প্রধান অতিথি ডা. আব্দুস সালাম এমপি

পরবর্তীতে রুপচেং এলাকায় বড়গাং নদীতে ফসলি জমি বিনষ্ট করে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালায় প্রশাসন। তবে এখানেও কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি সবশেষে জৈন্তাপুর সদর স্টেশন বাজার এলাকায় পবিত্র রমজান মাসে নিত্যপন্যের দ্রব্য দাম নিয়ন্ত্রণে বাজার মনিটরিং করা হয়েছে। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী একটি প্রতিষ্ঠানকে ২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অভিযান চলাকালে সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় জৈন্তাপুর মডেল থানা পুলিশ উপস্থিত ছিল। এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) মিজ পলি রানী দেব বলেন, অবৈধভাবে প্রাকৃতিক সম্পদ উত্তোলন ও ভোক্তা অধিকার লঙ্ঘনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে। কেউ আইনের ঊর্ধ্বে নয়, ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে বলে তিনি নিশ্চিত করেছেন।

আরও পড়ুনঃ  চিলমারীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম সাহাদাত বার্ষিকী পালিত