Dhaka ১০:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
রাজশাহীতে ৬১ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নাগরপুরে জালাই পাইকাইল স্পোর্টিং ক্লাবের ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন নিষিদ্ধ আওয়ামী লীগের ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে চরযশোরদীতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল জৈন্তাপুরে উন্নয়নের নতুন বার্তা পৌরসভা ঘোষণা ও শিক্ষকসংকট সমাধানের আশ্বাস মন্ত্রী আরিফুল হক চৌধুরী লালপুরে উপজেলা ভূমি অফিসে চুরি কম্পিউটারের হার্ডডিস্ক ও সিসিটিভির ডিভিআর গায়েব ষড়যন্ত্র ও দুর্নীতির বিরুদ্ধে পাইথল ইউনিয়নবাসী ঐক্যবদ্ধ, হুঁশিয়ারি পায়ু পথ বন্ধ, কৃত্রিম পথ দিয়ে মলত্যাগ সাদিয়া স্বাভাবিক জীবনে ফেরার আকুতি মুন্সীগঞ্জে অগ্রণী ব্যাংকে কোটি টাকার আমানতে গরমিলের অভিযোগ হেরোইন ও প্রাইভেটকার জব্দ: আটোয়ারীতে গ্রেপ্তার ৩ মিরপুরে টিকাদান কেন্দ্রে মুখোশধারীদের হামলা, লুটপাটের অভিযোগ

জৈন্তাপুরে উন্নয়নের নতুন বার্তা পৌরসভা ঘোষণা ও শিক্ষকসংকট সমাধানের আশ্বাস মন্ত্রী আরিফুল হক চৌধুরী

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৮:৫১:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • ২৬ সময় দেখুন

জাহিদুল ইসলাম জাহিদ জৈন্তাপুর: সিলেটের জৈন্তাপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষকসংকট আগামী এক মাসের মধ্যে দূর করার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। একই সঙ্গে জৈন্তাপুরকে দ্রুত সময়ে পৌরসভা ঘোষণার মাধ্যমে নতুন ধারায় উন্নয়নের প্রত্যাশা ব্যক্ত করেছেন তিনি।

মন্ত্রী বলেন,চলতি বছরের ডিসেম্বরের মধ্যে জৈন্তাপুরবাসী বিভিন্ন দৃশ্যমান উন্নয়নকাজের অগ্রগতি দেখতে পাবেন। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও অবকাঠামোসহ বিভিন্ন ক্ষেত্রে উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়ার কথাও জানান তিনি। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে জৈন্তাপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের ছয়তলা নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে এসব কথা বলেন মন্ত্রী।

বিদ্যালয়ের অবকাঠামোগত দুরবস্থা ও শিক্ষকস্বল্পতার বিষয়টি তুলে ধরে আরিফুল হক চৌধুরী বলেন, একটি প্রাচীন সরকারি উচ্চ বিদ্যালয়ের এমন পরিস্থিতি অত্যন্ত দুঃখজনক। এলাকাবাসী ও শিক্ষার্থীদের দাবিগুলো শুনে তিনি শিক্ষকসংকট দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়ার কথা জানান। আগামী এক মাসের মধ্যে শিক্ষকস্বল্পতা দূর করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও আশ্বাস দেন তিনি।

আরও পড়ুনঃ  সিলেটে গাছের শত্রু বন বিভাগ

নতুন ভবন নির্মাণের ফলে বিদ্যালয়ের পাঠদানের পরিবেশ আরও সুন্দর ও উন্নত হবে উল্লেখ করে মন্ত্রী বলেন, শুধু অবকাঠামোগত উন্নয়ন নয়, শিক্ষার্থীদের নৈতিকতা, দেশপ্রেম ও কারিগরি দক্ষতা অর্জনের ওপরও গুরুত্ব দিতে হবে। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের বাংলাদেশ গড়ার নেতৃত্ব দেবে। এ সময় জৈন্তাপুরকে দ্রুত সময়ে পৌরসভা ঘোষণার মাধ্যমে নতুন ধারায় উন্নয়নের প্রত্যাশা ব্যক্ত করেন মন্ত্রী। তিনি বলেন, জৈন্তাপুরের উন্নয়নকে একটি পরিকল্পিত কাঠামোর মধ্যে এগিয়ে নিতে হবে। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, সড়ক ও অবকাঠামোসহ সব স্তরে সমন্বিত উন্নয়ন নিশ্চিত করার উদ্যোগ নেওয়া প্রয়োজন।

আরও পড়ুনঃ  নওগাঁয় বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটির শিক্ষক প্রশিক্ষণ ও সাংগঠনিক সভা অনুষ্ঠিত

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে তিনি বলেন, যারা দায়িত্বশীলতার সঙ্গে কাজ করবেন এবং জনগণের সেবা নিশ্চিত করতে আন্তরিক থাকবেন, তাদের স্বাগত জানানো হবে। তবে দায়িত্ব পালনে অবহেলা, কাজে ফাঁকি দেওয়া কিংবা সরকারি দায়িত্ব যথাযথভাবে পালন না করার বিষয়টি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জনগণের প্রতি দায়িত্বশীল ও জবাবদিহিমূলক ভূমিকা পালন করতে হবে।

যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার প্রতি আরও বেশি মনোযোগী হওয়ার আহ্বান জানান তিনি। ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এডিপির বরাদ্দ থেকে শিক্ষার্থীদের মধ্যে স্কুলব্যাগ ও খেলাধুলার সামগ্রী বিতরণ করা হয়। একই অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসি এবং গ্রাম পুলিশদের মধ্যে বাইসাইকেল বিতরণ করা হয়। পরে বিকেল ৩টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন মন্ত্রী।

আরও পড়ুনঃ  বাড়তি খরচ ও কম দামে ঈশ্বরদীতে কমেছে শিমের আবাদ

কর্মসূচিতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নুমেরী জামান,শিক্ষা প্রকৌশল অধিদফতরের নির্বাহী প্রকৌশলী সামছুল আরেফিন খান, জৈন্তাপুরের ইউএনও সুনন্দা রায়, কানাইঘাট সার্কেলের এএসপি মো. নুমান, জৈন্তাপুর মডেল থানার ওসি মো. মাহবুবুর রহমান মোল্লা, জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মতিন, উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ, দরবস্ত ইউপি চেয়ারম্যান বাহারুল আলম বাহার, চারিকাটা ইউপি চেয়ারম্যান সুলতান করিম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা অভিজিৎ কুমার পালসহ স্থানীয় সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Tag :
জনপ্রিয় পোস্ট

রাজশাহীতে ৬১ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

জৈন্তাপুরে উন্নয়নের নতুন বার্তা পৌরসভা ঘোষণা ও শিক্ষকসংকট সমাধানের আশ্বাস মন্ত্রী আরিফুল হক চৌধুরী

আপডেটের সময়: ০৮:৫১:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

জাহিদুল ইসলাম জাহিদ জৈন্তাপুর: সিলেটের জৈন্তাপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষকসংকট আগামী এক মাসের মধ্যে দূর করার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। একই সঙ্গে জৈন্তাপুরকে দ্রুত সময়ে পৌরসভা ঘোষণার মাধ্যমে নতুন ধারায় উন্নয়নের প্রত্যাশা ব্যক্ত করেছেন তিনি।

মন্ত্রী বলেন,চলতি বছরের ডিসেম্বরের মধ্যে জৈন্তাপুরবাসী বিভিন্ন দৃশ্যমান উন্নয়নকাজের অগ্রগতি দেখতে পাবেন। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও অবকাঠামোসহ বিভিন্ন ক্ষেত্রে উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়ার কথাও জানান তিনি। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে জৈন্তাপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের ছয়তলা নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে এসব কথা বলেন মন্ত্রী।

বিদ্যালয়ের অবকাঠামোগত দুরবস্থা ও শিক্ষকস্বল্পতার বিষয়টি তুলে ধরে আরিফুল হক চৌধুরী বলেন, একটি প্রাচীন সরকারি উচ্চ বিদ্যালয়ের এমন পরিস্থিতি অত্যন্ত দুঃখজনক। এলাকাবাসী ও শিক্ষার্থীদের দাবিগুলো শুনে তিনি শিক্ষকসংকট দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়ার কথা জানান। আগামী এক মাসের মধ্যে শিক্ষকস্বল্পতা দূর করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও আশ্বাস দেন তিনি।

আরও পড়ুনঃ  কেরাণীগঞ্জের শুভাঢ্যা সাবান ফ্যাক্টরী রাস্তার নির্মাণ কাজের শুভ উদ্বোধন

নতুন ভবন নির্মাণের ফলে বিদ্যালয়ের পাঠদানের পরিবেশ আরও সুন্দর ও উন্নত হবে উল্লেখ করে মন্ত্রী বলেন, শুধু অবকাঠামোগত উন্নয়ন নয়, শিক্ষার্থীদের নৈতিকতা, দেশপ্রেম ও কারিগরি দক্ষতা অর্জনের ওপরও গুরুত্ব দিতে হবে। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের বাংলাদেশ গড়ার নেতৃত্ব দেবে। এ সময় জৈন্তাপুরকে দ্রুত সময়ে পৌরসভা ঘোষণার মাধ্যমে নতুন ধারায় উন্নয়নের প্রত্যাশা ব্যক্ত করেন মন্ত্রী। তিনি বলেন, জৈন্তাপুরের উন্নয়নকে একটি পরিকল্পিত কাঠামোর মধ্যে এগিয়ে নিতে হবে। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, সড়ক ও অবকাঠামোসহ সব স্তরে সমন্বিত উন্নয়ন নিশ্চিত করার উদ্যোগ নেওয়া প্রয়োজন।

আরও পড়ুনঃ  শুভ মধু পূর্ণিমা বৌদ্ধ ধর্মাবলম্বীদের গুরুত্বপূর্ণ তিথি

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে তিনি বলেন, যারা দায়িত্বশীলতার সঙ্গে কাজ করবেন এবং জনগণের সেবা নিশ্চিত করতে আন্তরিক থাকবেন, তাদের স্বাগত জানানো হবে। তবে দায়িত্ব পালনে অবহেলা, কাজে ফাঁকি দেওয়া কিংবা সরকারি দায়িত্ব যথাযথভাবে পালন না করার বিষয়টি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জনগণের প্রতি দায়িত্বশীল ও জবাবদিহিমূলক ভূমিকা পালন করতে হবে।

যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার প্রতি আরও বেশি মনোযোগী হওয়ার আহ্বান জানান তিনি। ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এডিপির বরাদ্দ থেকে শিক্ষার্থীদের মধ্যে স্কুলব্যাগ ও খেলাধুলার সামগ্রী বিতরণ করা হয়। একই অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসি এবং গ্রাম পুলিশদের মধ্যে বাইসাইকেল বিতরণ করা হয়। পরে বিকেল ৩টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন মন্ত্রী।

আরও পড়ুনঃ  উলিপুর সরকারি কলেজে নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত