Dhaka ১০:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
কাহালুতে বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃত্যু কেরানীগঞ্জে ফার্নিচার শোরুমের ৩ তলা থেকে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার হোসেনপুরের উন্নয়নে কর্মকর্তাদের সাথে জেলা প্রশাসক সোহানা নাসরিনের বৈঠক শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি আন্ত স্কুল ফুটবল টুর্নামেন্টঃ উপদেষ্টা ও পৃষ্ঠপোষক পরিষদ গঠিত বৃষ্টি ছাড়াই বজ্রপাত, ঠাকুরগাঁওয়ে গরুর মৃত্যু মোংলায় ভুয়া র‍্যাব পরিচয়কারী আটক গোবিন্দগঞ্জে মাদকসহ ২ জন কে ৩৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড অর্থ আত্মসাতের অভিযোগে বগুড়ার সাবেক পৌর প্রশাসক রাজিয়া সুলতানার বিরুদ্ধে তদন্তের নির্দেশ ভোলায় ফ্ল্যাট থেকে গৃহবধূর লাশ উদ্ধার স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন পলাতক কাউনিয়ার কুর্শায় নারী কৃষকদের উৎপাদিত দেশি হাঁস-মুরগি ও ডিমের হাট উদ্বোধন

জুলাই হত্যাকাণ্ডের বিচারই অগ্রাধিকার হতে হবে: নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদকঃ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সভাপতি ও ঢাকা-১১ আসনের সংসদ সদস্য নাহিদ ইসলাম। জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে ফ্যাসিবাদের সব চিহ্ন মুছে ফেলার ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সভাপতি ও ঢাকা-১১ আসনের সংসদ সদস্য নাহিদ ইসলাম। তিনি বলেন, অবিলম্বে বর্তমান সংসদকে ‘সংস্কার পরিষদ’ হিসেবে ঘোষণা করতে হবে এবং ফ্যাসিস্ট রাষ্ট্রপতির অভিশংসন নিশ্চিত করে তাকে গ্রেপ্তারের আওতায় আনতে হবে। আজ রোববার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে (কেআইবি) জাতীয় যুবশক্তি আয়োজিত এক ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুনঃ  হামে আরও ৪ শিশুর মৃত্যু, আড়াই মাসে প্রাণ গেল ৬০৫ জনের

নাহিদ ইসলাম বলেন, জুলাই গণঅভ্যুত্থানে ১৪০০ মানুষকে হত্যা করা হয়েছে, আহত হয়েছেন হাজারো ভাই-বোন। এই রক্তের ওপর দাঁড়িয়ে অন্য কোনো কথা হবে না। আগে জুলাই হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে। বিশেষ করে শরীফ ওসমান হাদি হত্যার বিচার আমরা আদায় করেই ছাড়বো ইনশাআল্লাহ। সংসদ অধিবেশন ও সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, বর্তমান সংসদ হচ্ছে জুলাই গণঅভ্যুত্থান ও অন্তর্বর্তী সরকারের ধারাবাহিকতা। এই সংসদেই অন্তর্বর্তী সরকারের সময় জারি করা সব অধ্যাদেশ অনুমোদন করতে হবে। সরকার ও বিরোধী দল, সবাই এ বিষয়ে একমত হবে বলে আমরা আশা করি।

আরও পড়ুনঃ  ঈদ উদযাপন শেষে সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী

যুবশক্তির ভূমিকা তুলে ধরে এনসিপি সভাপতি বলেন, যুবশক্তি সংগঠিত হচ্ছে, এই পরিধি আরও বাড়াতে হবে। রাজপথে বিচার ও সংস্কারের দাবিতে আমাদের অটল থাকতে হবে।
জাতীয় নাগরিক পার্টি সংসদে শক্তিশালী বিরোধী দলের ভূমিকা পালনের পাশাপাশি রাজপথেও সক্রিয় থাকবে। আমরা বাংলাদেশে ফ্যাসিবাদের কোনো চিহ্ন রাখবো না। অনুষ্ঠানে খেলাফত মজলিসের আমির মামুনুল হক, জাতীয় নাগরিক পার্টি উত্তরাঞ্চলের মূখ্য সংগঠক সারজিস আলম, ঢাকা ৮ আসনের এনসিপি মনোনীত প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী, এনসিপি নির্বাচনী পরিচালনা কমিটির প্রধান আসিফ মাহমুদ সজিব ভূইয়া এবং জাতীয় যুবশক্তির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  পতেঙ্গায় অবৈধ টমটমের দাপট ও লক্ষ টাকার টোকেন বাণিজ্য
Tag :
জনপ্রিয় পোস্ট

কাহালুতে বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃত্যু

জুলাই হত্যাকাণ্ডের বিচারই অগ্রাধিকার হতে হবে: নাহিদ ইসলাম

আপডেটের সময়: ০৭:৩৯:৫৩ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬

নিজস্ব প্রতিবেদকঃ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সভাপতি ও ঢাকা-১১ আসনের সংসদ সদস্য নাহিদ ইসলাম। জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে ফ্যাসিবাদের সব চিহ্ন মুছে ফেলার ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সভাপতি ও ঢাকা-১১ আসনের সংসদ সদস্য নাহিদ ইসলাম। তিনি বলেন, অবিলম্বে বর্তমান সংসদকে ‘সংস্কার পরিষদ’ হিসেবে ঘোষণা করতে হবে এবং ফ্যাসিস্ট রাষ্ট্রপতির অভিশংসন নিশ্চিত করে তাকে গ্রেপ্তারের আওতায় আনতে হবে। আজ রোববার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে (কেআইবি) জাতীয় যুবশক্তি আয়োজিত এক ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুনঃ  জামায়াত নেতারা অপপ্রচার, মিথ্যাচার করে: রিজভী

নাহিদ ইসলাম বলেন, জুলাই গণঅভ্যুত্থানে ১৪০০ মানুষকে হত্যা করা হয়েছে, আহত হয়েছেন হাজারো ভাই-বোন। এই রক্তের ওপর দাঁড়িয়ে অন্য কোনো কথা হবে না। আগে জুলাই হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে। বিশেষ করে শরীফ ওসমান হাদি হত্যার বিচার আমরা আদায় করেই ছাড়বো ইনশাআল্লাহ। সংসদ অধিবেশন ও সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, বর্তমান সংসদ হচ্ছে জুলাই গণঅভ্যুত্থান ও অন্তর্বর্তী সরকারের ধারাবাহিকতা। এই সংসদেই অন্তর্বর্তী সরকারের সময় জারি করা সব অধ্যাদেশ অনুমোদন করতে হবে। সরকার ও বিরোধী দল, সবাই এ বিষয়ে একমত হবে বলে আমরা আশা করি।

আরও পড়ুনঃ  পতেঙ্গায় অবৈধ টমটমের দাপট ও লক্ষ টাকার টোকেন বাণিজ্য

যুবশক্তির ভূমিকা তুলে ধরে এনসিপি সভাপতি বলেন, যুবশক্তি সংগঠিত হচ্ছে, এই পরিধি আরও বাড়াতে হবে। রাজপথে বিচার ও সংস্কারের দাবিতে আমাদের অটল থাকতে হবে।
জাতীয় নাগরিক পার্টি সংসদে শক্তিশালী বিরোধী দলের ভূমিকা পালনের পাশাপাশি রাজপথেও সক্রিয় থাকবে। আমরা বাংলাদেশে ফ্যাসিবাদের কোনো চিহ্ন রাখবো না। অনুষ্ঠানে খেলাফত মজলিসের আমির মামুনুল হক, জাতীয় নাগরিক পার্টি উত্তরাঞ্চলের মূখ্য সংগঠক সারজিস আলম, ঢাকা ৮ আসনের এনসিপি মনোনীত প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী, এনসিপি নির্বাচনী পরিচালনা কমিটির প্রধান আসিফ মাহমুদ সজিব ভূইয়া এবং জাতীয় যুবশক্তির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  ঈদ-পরবর্তী সময়েও পর্যটকদের পদচারণায় মুখর বান্দরবান