Dhaka ০৮:০০ অপরাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
কোম্পানীগঞ্জে সড়ক সংস্কারের ট্রাকের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু লালপুরে ভূমি অফিস ও ইউপি কার্যালয়ে চুরি, খোয়া গেল দুই কম্পিউটার পিরোজপুরে বিছানায় গৃহবধূর মরদেহ, ঘরের মালামাল লুট সৈয়দপুরে আগাম আলু ও সবজি চাষে ব্যস্ত কৃষক ১২ কেজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা দিনাজপুরে ৩১ পুলিশ সদস্যের মেধাবী সন্তানকে বাংলাদেশ পুলিশ শিক্ষাবৃত্তি হিলিতে নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২ সরিষাবাড়িতে প্রয়াত উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিন আহমেদের স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেহেন্দিগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের সচিবের রবিবারের অনুপস্থিতি নিয়ে প্রশ্ন নাগরপুরের চরাঞ্চলে আধুনিক কৃষি প্রযুক্তি প্রকল্প পরিদর্শন

জিনজিরা পীর মোহাম্মদ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার আব্দুর রহমান মোল্লা: অত্যন্ত জাঁকজমকপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে কেরানীগঞ্জের ঐতিহ্যবাহী জিনজিরা পীর মোহাম্মদ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়-এর উদ্যোগে অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারী সংবর্ধনা, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান আজ ৩ অক্টোবর ২০২৬, অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের প্রাঙ্গণে আয়োজিত এই মহতী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও মাননীয় সংসদ সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য এড. নিপুন রায় চৌধুরী। ​দিনের শুরুতে আমন্ত্রিত অতিথিদের ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানানোর মাধ্যমে মূল অনুষ্ঠান শুরু হয়। পুরো অনুষ্ঠানস্থল বর্ণাঢ্য ব্যানার, ফেস্টুন এবং রকমারি ফুলে সুন্দরভাবে সাজানো হয়েছিল, যা এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি করে।

আরও পড়ুনঃ  নবম দিনেও চুয়েটে শাটডাউন, চোখে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের ‘অন্ধ’ মিছিল

​প্রধান অতিথির বক্তব্যে বাবু গয়েশ্বর চন্দ্র রায় বলেন, “শিক্ষা ছাড়া কোনো জাতি সামনে এগিয়ে যেতে পারে না। যারা আজীবন তিল তিল করে শিক্ষকতার মতো মহান পেশার মাধ্যমে আমাদের সন্তানদের মানুষ করে গেছেন, সেই অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের অবদান কখনো ভোলার নয়। পাশাপাশি আজকের কৃতি শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাদের সঠিক দিকনির্দেশনা দিতে পারলে দেশ ও সমাজ আরও উন্নতির পথে এগিয়ে যাবে।”
​বিশেষ অতিথির বক্তব্যে এড. নিপুন রায় চৌধুরী বলেন, “শিক্ষার মান উন্নয়নে শিক্ষক ও অভিভাবকদের যৌথ ভূমিকা অপরিহার্য। সমাজের গুণীজনদের সম্মানিত করা মানে গুণকে সম্মান জানানো, যা আগামী প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ ও আরও বেশি অনুপ্রাণিত করবে। ​আলোচনা সভা শেষে বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক ও কর্মচারীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।

আরও পড়ুনঃ  শাহজালালে ১৬ কোটি টাকার স্বর্ণসহ ২ বিমানকর্মী ধরা

পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্ব অর্জনকারী কৃতি শিক্ষার্থীদের মাঝে সনদ ও পুরস্কার বিতরণ করা হয়। সম্মাননা গ্রহণ করার সময় এক আবেগঘন ও অনুপ্রেরণাদায়ক পরিবেশের সৃষ্টি হয়। পরিশেষে স্থানীয় ও আমন্ত্রিত শিল্পীদের পরিবেশনায় একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই বর্ণাঢ্য আয়োজনের সফল সমাপ্তি ঘটে। উক্ত অনুষ্ঠানে অত্র বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  উচ্ছেদেও ফিরছে না সড়ক ফুটপাত চাপে বিপর্যস্ত ঢাকা
Tag :
জনপ্রিয় পোস্ট

কোম্পানীগঞ্জে সড়ক সংস্কারের ট্রাকের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

জিনজিরা পীর মোহাম্মদ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

আপডেটের সময়: ০৪:২১:৪৫ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬

স্টাফ রিপোর্টার আব্দুর রহমান মোল্লা: অত্যন্ত জাঁকজমকপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে কেরানীগঞ্জের ঐতিহ্যবাহী জিনজিরা পীর মোহাম্মদ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়-এর উদ্যোগে অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারী সংবর্ধনা, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান আজ ৩ অক্টোবর ২০২৬, অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের প্রাঙ্গণে আয়োজিত এই মহতী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও মাননীয় সংসদ সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য এড. নিপুন রায় চৌধুরী। ​দিনের শুরুতে আমন্ত্রিত অতিথিদের ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানানোর মাধ্যমে মূল অনুষ্ঠান শুরু হয়। পুরো অনুষ্ঠানস্থল বর্ণাঢ্য ব্যানার, ফেস্টুন এবং রকমারি ফুলে সুন্দরভাবে সাজানো হয়েছিল, যা এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি করে।

আরও পড়ুনঃ  সিহালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দরজা-জানালা নেই, ভাঙাচোরা শ্রেণিকক্ষেই চলছে পাঠদান