Dhaka ০৭:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
কাদের মির্জা ও পরিবারের বিরুদ্ধে দুদকের তিন মামলা রাজশাহী মহানগরীর শান্তি বিনষ্টের যেকোনো অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে: মাহফুজুর রহমান রিটন দক্ষিণ কেরানীগঞ্জে ওয়াশিং ফ্যাক্টরির মেশিনে কাটা পড়ে শিশু শ্রমিকের মৃত্যু অভিযান আর জরিমানায় থামছে না মিঠাপুকুরের ভেজাল গুড়ের দৌরাত্ম্য লালপুরে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত এক বছরে ১২ লক্ষাধিক টাকার বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান, ঈদগাঁও মডেল হাসপাতাল হাত পায়ের রগ অবশ,চিকিৎসার খরচ জোগাতে পারছেন না ক্ষেতলালের কাউছারের পরিবার পত্নীতলায় আদিবাসীদের বর্ণাঢ্য কারাম উৎসব পালিত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় মোবাইল কোর্ট, ৭ জনের কারাদণ্ড দ্রুত বিচার দ্রুত রায়-শাস্তি কার্যকরে দীর্ঘ অপেক্ষা

জামায়াত কর্মীকে ‘আওয়ামী লীগ’ ট্যাগ দিয়ে গ্রেফতারের প্রতিবাদে কেরানীগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১০:৩৩:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
  • ৪৬ সময় দেখুন

আব্দুর রহমান মোল্লা স্টাফ রিপোর্টার: ঢাকার কেরানীগঞ্জে জামায়াতে ইসলামীর একজন কর্মীকে মিথ্যাভাবে ‘আওয়ামী লীগ’ ট্যাগ দিয়ে গ্রেফতার করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে স্থানীয় জামায়াতে ইসলামী। উক্ত ঘটনার প্রতিবাদে এদিন কেরানীগঞ্জে আজ মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) একটি বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।  ​স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি কেরানীগঞ্জে জামায়াতের এক কর্মীকে অন্যায়ভাবে রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে চিহ্নিত করে গ্রেফতার করা হয়। এই গ্রেফতারের খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। এরই ধারাবাহিকতায় কেরানীগঞ্জে জামায়াতে ইসলামীর উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে সমাপ্ত হয়। বিক্ষোভ মিছিল ও সমাবেশে অংশগ্রহণকারী নেতাকর্মীরা বিভিন্ন স্লোগানের মাধ্যমে এই ঘটনার তীব্র প্রতিবাদ জানান।

আরও পড়ুনঃ  বায়তুল মোকাররম প্রাঙ্গণে ইসলামী বইমেলা শুরু

​সমাবেশে উপস্থিত জামায়াত নেতৃবৃন্দ বলেন, “নিরীহ ও সাধারণ জামায়াত কর্মীদের অন্যায়ভাবে হয়রানি করা এবং গায়ে আওয়ামী লীগের ট্যাগ লাগিয়ে গ্রেফতার করার এই অপচেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই গ্রেফতার করা হয়েছে।”
​নেতৃবৃন্দ অবিলম্বে গ্রেফতারকৃত জামায়াত কর্মীর নিঃশর্ত মুক্তি দাবি করেন এবং ভবিষ্যতে এ ধরনের দমনপীড়নমূলক ও পক্ষপাতদুষ্ট কর্মকাণ্ড বন্ধ না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন। উক্ত বিক্ষোভ মিছিল ও সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামী কেরানীগঞ্জ শাখার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ এবং বিপুলসংখ্যক কর্মী-সমর্থক উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  দক্ষিণ কেরানীগঞ্জে ওয়াশিং ফ্যাক্টরির মেশিনে কাটা পড়ে শিশু শ্রমিকের মৃত্যু
Tag :
জনপ্রিয় পোস্ট

কাদের মির্জা ও পরিবারের বিরুদ্ধে দুদকের তিন মামলা

জামায়াত কর্মীকে ‘আওয়ামী লীগ’ ট্যাগ দিয়ে গ্রেফতারের প্রতিবাদে কেরানীগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল

আপডেটের সময়: ১০:৩৩:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

আব্দুর রহমান মোল্লা স্টাফ রিপোর্টার: ঢাকার কেরানীগঞ্জে জামায়াতে ইসলামীর একজন কর্মীকে মিথ্যাভাবে ‘আওয়ামী লীগ’ ট্যাগ দিয়ে গ্রেফতার করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে স্থানীয় জামায়াতে ইসলামী। উক্ত ঘটনার প্রতিবাদে এদিন কেরানীগঞ্জে আজ মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) একটি বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।  ​স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি কেরানীগঞ্জে জামায়াতের এক কর্মীকে অন্যায়ভাবে রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে চিহ্নিত করে গ্রেফতার করা হয়। এই গ্রেফতারের খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। এরই ধারাবাহিকতায় কেরানীগঞ্জে জামায়াতে ইসলামীর উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে সমাপ্ত হয়। বিক্ষোভ মিছিল ও সমাবেশে অংশগ্রহণকারী নেতাকর্মীরা বিভিন্ন স্লোগানের মাধ্যমে এই ঘটনার তীব্র প্রতিবাদ জানান।

আরও পড়ুনঃ  দিনের বেলায় জ্বলছে সড়ক বাতি: কেরানীগঞ্জে বিদ্যুৎ অপচয়ের মহোৎসব