Dhaka ১০:০৫ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সুবর্ণচরে কমিউনিটি পুলিশের আয়োজনে কাবাডি প্রতিযোগিতা বদলগাছীতে জেরিন কিন্ডারগার্টেনের ৪২ শিক্ষার্থী পেল বৃত্তির সম্মাননা জেলা গাইড ক্যাম্প-২০২৬-এর মহা তাঁবু জলসা অনুষ্ঠিত ‌ ফটিকছড়িতে অথেন্টিক ফাউন্ডেশনের ট্যালেন্ট হান্টের পুরস্কার বিতরণ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত ধামইরহাটে শিশু নির্যাতনের মামলা ‘মিথ্যা’ দাবি করে মানববন্ধন নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি নাটোর লালপুরে পুকুরে ডুবে দুই ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু সাত দফা দাবিতে ফরিদপুর দলিল লেখক সমিতির বিক্ষোভ ও মানববন্ধন ​ধুনট পৌর ওলামা দলের নতুন কমিটি গঠন: সভাপতি আবু সুফিয়ান, সম্পাদক মোস্তাফিজুর রহমান

জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৬:৪৭:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
  • ৪৯ সময় দেখুন

মোঃ রাসেল মিয়া, গাজীপুর: জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি, পরিচয়পত্র বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) অনুষ্ঠিত এ সভায় মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর বিএনপির সভাপতি ও গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকার। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের মহাসচিব মো. আলমগীর গনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নীতি নির্ধারক পরিষদের সদস্য সচিব মুহাম্মদ মনজুর হোসেন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সাংগঠনিক সচিব মাসুদুর রহমান মিলন, মেহেদী হাসান এবং দপ্তর সম্পাদক রাব্বি মোল্লা।

আরও পড়ুনঃ  ​রংপুরের তারাগঞ্জে ৯ বছরের শিশু মারজান নিখোঁজ: সন্ধানে পরিবারের আকুতি

প্রধান অতিথির বক্তব্যে শওকত হোসেন সরকার বলেন, “সাংবাদিকদের আমি সবসময় মূল্যায়ন করে থাকি। আমি মনে করি, একজন সাংবাদিক যদি সমাজের সত্য তুলে ধরেন, তাহলে সমাজ সুন্দর ও সুশীল সমাজে পরিণত হয়।” তিনি বলেন, “জাতীয় সাংবাদিক সংস্থার সঙ্গে যারা সংশ্লিষ্ট রয়েছেন, তারা অবশ্যই সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবেন। কেউ যদি আপনাদের ওপর কোনো ধরনের হুমকি বা আঘাত করার চেষ্টা করেন, তাহলে আমি আপনাদের পাশে আছি এবং থাকব। তিনি আরও বলেন, জুলাই অভ্যুত্থানের পর বিএনপি ও তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের পক্ষ থেকে গণমাধ্যমকর্মীদের সহযোগিতা করার প্রস্তুতি রয়েছে। প্রধান আলোচক মো. আলমগীর গনি বলেন, “জাতীয় সাংবাদিক সংস্থা ১৯৮২ সালে প্রতিষ্ঠার পর থেকে দেশ ও জাতির কল্যাণে কাজ করে আসছে।

আরও পড়ুনঃ  খুলনায় ভয়ংকর কিশোর গ্যাং

এশিয়ার সর্ববৃহৎ সংগঠন হিসেবে পরিচিত এই সংস্থার গাজীপুর জেলা কমিটির সাংগঠনিক তৎপরতা বিগত দিনে সন্তোষজনক না হওয়ায় কয়েকবার কমিটি পরিবর্তন করা হয়েছে। তবে এবার পেশাদার সাংবাদিকদের নিয়ে কমিটি গঠন করা হয়েছে। আশা করছি, আগামী দিনে এই কমিটি গাজীপুরবাসীর জন্য নিরলসভাবে কাজ করবে।” প্রধান অতিথির সাংবাদিকদের প্রতি সম্মান ও সহযোগিতার আশ্বাসের জন্য তিনি সংস্থার পক্ষ থেকে তাকে অভিনন্দন জানান। অনুষ্ঠানের শেষ পর্যায়ে সংগঠনের সদস্যদের মধ্যে পরিচয়পত্র বিতরণ করা হয়। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন জেলা কমিটির সাধারণ সম্পাদক কাজী শাকিল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা কমিটির সভাপতি অ্যাডভোকেট দেবাশীষ রায়।

আরও পড়ুনঃ  টাঙ্গাইলে ১৪৬টি স্বেচ্ছাসেবী সংস্থাকে ২৯ লক্ষাধিক টাকার অনুদানের চেক হস্তান্তর: জেলা প্রশাসকের উদ্যোগে বিতরণ সম্পূর্ণ।
Tag :
জনপ্রিয় পোস্ট

সুবর্ণচরে কমিউনিটি পুলিশের আয়োজনে কাবাডি প্রতিযোগিতা

জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

আপডেটের সময়: ০৬:৪৭:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

মোঃ রাসেল মিয়া, গাজীপুর: জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি, পরিচয়পত্র বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) অনুষ্ঠিত এ সভায় মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর বিএনপির সভাপতি ও গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকার। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের মহাসচিব মো. আলমগীর গনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নীতি নির্ধারক পরিষদের সদস্য সচিব মুহাম্মদ মনজুর হোসেন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সাংগঠনিক সচিব মাসুদুর রহমান মিলন, মেহেদী হাসান এবং দপ্তর সম্পাদক রাব্বি মোল্লা।

আরও পড়ুনঃ  শুভ জন্মদিন মহান নেতা এমএন লারমা

প্রধান অতিথির বক্তব্যে শওকত হোসেন সরকার বলেন, “সাংবাদিকদের আমি সবসময় মূল্যায়ন করে থাকি। আমি মনে করি, একজন সাংবাদিক যদি সমাজের সত্য তুলে ধরেন, তাহলে সমাজ সুন্দর ও সুশীল সমাজে পরিণত হয়।” তিনি বলেন, “জাতীয় সাংবাদিক সংস্থার সঙ্গে যারা সংশ্লিষ্ট রয়েছেন, তারা অবশ্যই সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবেন। কেউ যদি আপনাদের ওপর কোনো ধরনের হুমকি বা আঘাত করার চেষ্টা করেন, তাহলে আমি আপনাদের পাশে আছি এবং থাকব। তিনি আরও বলেন, জুলাই অভ্যুত্থানের পর বিএনপি ও তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের পক্ষ থেকে গণমাধ্যমকর্মীদের সহযোগিতা করার প্রস্তুতি রয়েছে। প্রধান আলোচক মো. আলমগীর গনি বলেন, “জাতীয় সাংবাদিক সংস্থা ১৯৮২ সালে প্রতিষ্ঠার পর থেকে দেশ ও জাতির কল্যাণে কাজ করে আসছে।

আরও পড়ুনঃ 