Dhaka ০৬:৪২ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
পূর্ব সুন্দরবনে মজনু বাহিনীর তাণ্ডব: পৃথক ঘটনায় ৪ জেলে অপহরণ সিংড়ায় দলীয় শৃঙ্খলা ও নির্বাচনী প্রস্তুতি নিয়ে বিএনপির কর্মীসভা মাদকবিরোধী অভিযানে চার মাদকসেবী গ্রেপ্তার,বিভিন্ন মেয়াদে কারাদণ্ড পরিকল্পিত সন্ত্রাস দেশকে অস্থিরতার অভিযোগে সালনায় যুবদল-স্বেচ্ছাসেবক দল-ছাত্রদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ চুরির অভিযোগে খুঁটিতে বাঁধা বাবা চা-রুটি নিয়ে ছুটে এলো শিশুকন্যা বাগান বাজার উচ্চ বিদ্যালয়ে এসএসসিতে ভালো ফলাফলের লক্ষ্যে মতবিনিময় সভা ও মডেল টেস্টের ফল প্রকাশ ‘ডেঙ্গু ঠেকাতে ঘর থেকেই প্রতিরোধ গড়তে হবে: জেলা প্রশাসক অনুমোদন বিহীন পাহাড়ের চূড়ায় ব্যাঙের ছাতার মত গড়ে উঠেছে রিসোর্ট নবাবগঞ্জের সীতাকোট বিহার ঘুরে দেখলেন মন্ত্রীসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা কোম্পানীগঞ্জে বাপুসের ত্রি-বার্ষিক সম্মেলন

জাতিসংঘে বাংলাদেশের ‘পিঙ্ক বাস’ পরিষেবা তুলে ধরলেন শামা ওবায়েদ

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৩:৫৭:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • ২৪ সময় দেখুন

নিজস্ব প্রতিবেদকঃ পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম জাতিসংঘের এক গোলটেবিল বৈঠকে বাংলাদেশে সম্প্রতি নারীদের জন্য চালু হওয়া ‘পিঙ্ক বাস সার্ভিস’-এর কথা তুলে ধরেছেন। নারীদের জন্য গণপরিবহনকে আরো নিরাপদ করার লক্ষ্যেই এই সেবা চালু করা হয়েছে বলে উল্লেখ করেন তিনি। আজ শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৩ সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে ‘প্রযুক্তি ব্যবহার করে নারী ও শিশু নির্যাতন’ শীর্ষক এক মন্ত্রীপর্যায়ের গোলটেবিল বৈঠকে বক্তব্য প্রদানকালে তিনি এই সেবার কথা তুলে ধরেন। বক্তব্যে শামা ওবায়েদ নারী ও শিশুদের ওপর সহিংসতা প্রতিরোধে বাংলাদেশের আইনি ও প্রাতিষ্ঠানিক পদক্ষেপসমূহ যেমন— দ্রুত তদন্ত ও বিচার প্রক্রিয়া, আইনি সহায়তা, নিরাপদ আশ্রয়, পুনর্বাসন এবং মনস্তাত্ত্বিক সহায়তার বিষয়টি তুলে ধরেন।

আরও পড়ুনঃ  ধুনট উপজেলায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

ডিজিটাল হয়রানি প্রতিরোধ, তদন্ত ও মোকাবিলার লক্ষ্যে ঐচ্ছিক নির্দেশিকা তৈরিতে বাংলাদেশ নেতৃত্বাধীন উদ্যোগ ‘ঢাকা ডায়ালগ’-এর বর্ণনা দিয়ে তিনি জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোকে এর ‘গ্রুপ অব ফ্রেন্ডস’-এ যোগ দেওয়ার আহ্বান জানান। সংঘাতের শিকার নারীদের কথা উল্লেখ করে শামা ওবায়েদ জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের অবদান এবং দেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা নারী ও শিশুদের সুরক্ষায় গৃহীত নানামুখী সহায়তার কথা তুলে ধরেন। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের পাশাপাশি ক্রোয়েশিয়া ও ইউএন উইমেন আয়োজিত এই গোলটেবিল বৈঠকে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-এর ব্যবহার করে ডিজিটাল হুমকি— যেমন হয়রানি, মানহানি, প্রতারণা ও নিপীড়ন ইত্যাদি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
তথ্যসূত্র: বাসস

আরও পড়ুনঃ  ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ভাড়া নিয়ে বিরোধ: বন্ধ উৎসব ও বন্ধন বাস চলাচল
Tag :
জনপ্রিয় পোস্ট

পূর্ব সুন্দরবনে মজনু বাহিনীর তাণ্ডব: পৃথক ঘটনায় ৪ জেলে অপহরণ

জাতিসংঘে বাংলাদেশের ‘পিঙ্ক বাস’ পরিষেবা তুলে ধরলেন শামা ওবায়েদ

আপডেটের সময়: ০৩:৫৭:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

নিজস্ব প্রতিবেদকঃ পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম জাতিসংঘের এক গোলটেবিল বৈঠকে বাংলাদেশে সম্প্রতি নারীদের জন্য চালু হওয়া ‘পিঙ্ক বাস সার্ভিস’-এর কথা তুলে ধরেছেন। নারীদের জন্য গণপরিবহনকে আরো নিরাপদ করার লক্ষ্যেই এই সেবা চালু করা হয়েছে বলে উল্লেখ করেন তিনি। আজ শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৩ সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে ‘প্রযুক্তি ব্যবহার করে নারী ও শিশু নির্যাতন’ শীর্ষক এক মন্ত্রীপর্যায়ের গোলটেবিল বৈঠকে বক্তব্য প্রদানকালে তিনি এই সেবার কথা তুলে ধরেন। বক্তব্যে শামা ওবায়েদ নারী ও শিশুদের ওপর সহিংসতা প্রতিরোধে বাংলাদেশের আইনি ও প্রাতিষ্ঠানিক পদক্ষেপসমূহ যেমন— দ্রুত তদন্ত ও বিচার প্রক্রিয়া, আইনি সহায়তা, নিরাপদ আশ্রয়, পুনর্বাসন এবং মনস্তাত্ত্বিক সহায়তার বিষয়টি তুলে ধরেন।

আরও পড়ুনঃ  টেকনাফের বেড়িবাঁধ প্রকল্পে সীমান্ত নিরাপত্তাকে গুরুত্ব দেওয়া হবে: এ্যানি