Dhaka ১২:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬, ৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
অনিয়মের অভিযোগে ফুলবাড়ী সমাজসেবা অফিস পরিদর্শনে এমপি ড. আতিক মুজাহিদ পতেঙ্গা প্রাইম এগ্রোতে সুলভে গরু-ছাগল বিক্রয় করা হচ্ছে জামালপুরের মাদারগঞ্জে, নারী সহ ৩ মাদক ব্যবসায়ী আটক পন্ডিত নিরোদ লীলা গীতা বিদ্যাপিঠে গীতা প্রশিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত, মোহাম্মদ আলী শাহ রোড এলাকায় মাদক বিরোধী সমাবেশ ও মানববন্ধন নলছিটিতে শ্রমিক দল নেতা মিজানের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণের অভিযোগে ট্রাইব্যুনালে মামলা রামিশা হত্যার প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন, ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবি জমজমাট জিনজিরা পশুর হাট: শুরু হয়েছে কোরবানির পশু কেনাবেচা রাসিক সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নকর্মীদের ঈদ উপহারের চেক প্রদান করলেন প্রধানমন্ত্রী যৌথ মানবিক সহায়তা পরিকল্পনায় স্থানীয়দের জন্য বরাদ্দ ৫% আর রোহিঙ্গাদের বরাদ্দ  ৯৫% হয়েছে

জমজমাট জিনজিরা পশুর হাট: শুরু হয়েছে কোরবানির পশু কেনাবেচা

​আব্দুর রহমান মোল্লা, স্টাফ রিপোর্টার, ​দক্ষিণ কেরানীগঞ্জ:
পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে ঢাকা জেলা দক্ষিণ কেরানীগঞ্জ মডেল থানাধীন ঐতিহ্যবাহী জিনজিরা পশুর হাটে কোরবানির পশু আসতে শুরু করেছে। হাটজুড়ে টাঙানো হয়েছে লাল-সবুজ রঙের বিশাল সামিয়ানা। ইতোমধ্যেই দেশের বিভিন্ন অঞ্চল থেকে ব্যাপারিরা ট্রাক ও ট্রলারযোগে গরু, মহিষ ও ছাগল নিয়ে হাটে এসে পৌঁছাচ্ছেন।
​আজ শুক্রবার ছুটির দিন হওয়ায় হাটের শুরুতেই ক্রেতা ও দর্শনার্থীদের উপচে পড়া সমাগম লক্ষ্য করা গেছে। অনেক ক্রেতা ঘুরে ঘুরে বাজারের দরদাম যাচাই করছেন, আবার অনেকেই পছন্দের পশুর খোঁজ মিলতেই কেনাবেচা সম্পন্ন করছেন। মৌসুমের শুরুতেই হাটে আনুষ্ঠানিকভাবে বেচাবিক্রি শুরু হওয়ায় ব্যাপারিদের মাঝে বেশ উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে।
​এ বিষয়ে হাটের ইজারাদার মোজাদ্দেদ আলী বাবু ভাই জানান, হাটে আসা ক্রেতা ও বিক্রেতাদের সর্বোচ্চ সুবিধা এবং নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। জাল টাকা শনাক্তকরণ, হাসিল ঘরের সুষ্ঠু ব্যবস্থাপনা এবং দূর-দূরান্ত থেকে আসা ব্যাপারিদের নিরাপত্তা রক্ষায় ইজারাদার পক্ষের বিশেষ স্বেচ্ছাসেবক দল সার্বক্ষণিক মাঠে কাজ করছে।
​পাশাপাশি, দক্ষিণ কেরানীগঞ্জ মডেল থানা পুলিশের পক্ষ থেকেও হাটের সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা ও আশেপাশের সড়কে যানজট নিরসনে বিশেষ টহল ও কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। দিন বৃদ্ধির সাথে সাথে হাটে পশুর আমদানি এবং ক্রেতাদের ভিড় আরও কয়েকগুণ বাড়বে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

আরও পড়ুনঃ  নাচোলে ব্যস্ত সময় পার করলেন বিভাগীয় কমিশনার
Tag :
জনপ্রিয় পোস্ট

অনিয়মের অভিযোগে ফুলবাড়ী সমাজসেবা অফিস পরিদর্শনে এমপি ড. আতিক মুজাহিদ

জমজমাট জিনজিরা পশুর হাট: শুরু হয়েছে কোরবানির পশু কেনাবেচা

আপডেটের সময়: ০৯:২২:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬

​আব্দুর রহমান মোল্লা, স্টাফ রিপোর্টার, ​দক্ষিণ কেরানীগঞ্জ:
পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে ঢাকা জেলা দক্ষিণ কেরানীগঞ্জ মডেল থানাধীন ঐতিহ্যবাহী জিনজিরা পশুর হাটে কোরবানির পশু আসতে শুরু করেছে। হাটজুড়ে টাঙানো হয়েছে লাল-সবুজ রঙের বিশাল সামিয়ানা। ইতোমধ্যেই দেশের বিভিন্ন অঞ্চল থেকে ব্যাপারিরা ট্রাক ও ট্রলারযোগে গরু, মহিষ ও ছাগল নিয়ে হাটে এসে পৌঁছাচ্ছেন।
​আজ শুক্রবার ছুটির দিন হওয়ায় হাটের শুরুতেই ক্রেতা ও দর্শনার্থীদের উপচে পড়া সমাগম লক্ষ্য করা গেছে। অনেক ক্রেতা ঘুরে ঘুরে বাজারের দরদাম যাচাই করছেন, আবার অনেকেই পছন্দের পশুর খোঁজ মিলতেই কেনাবেচা সম্পন্ন করছেন। মৌসুমের শুরুতেই হাটে আনুষ্ঠানিকভাবে বেচাবিক্রি শুরু হওয়ায় ব্যাপারিদের মাঝে বেশ উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে।
​এ বিষয়ে হাটের ইজারাদার মোজাদ্দেদ আলী বাবু ভাই জানান, হাটে আসা ক্রেতা ও বিক্রেতাদের সর্বোচ্চ সুবিধা এবং নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। জাল টাকা শনাক্তকরণ, হাসিল ঘরের সুষ্ঠু ব্যবস্থাপনা এবং দূর-দূরান্ত থেকে আসা ব্যাপারিদের নিরাপত্তা রক্ষায় ইজারাদার পক্ষের বিশেষ স্বেচ্ছাসেবক দল সার্বক্ষণিক মাঠে কাজ করছে।
​পাশাপাশি, দক্ষিণ কেরানীগঞ্জ মডেল থানা পুলিশের পক্ষ থেকেও হাটের সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা ও আশেপাশের সড়কে যানজট নিরসনে বিশেষ টহল ও কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। দিন বৃদ্ধির সাথে সাথে হাটে পশুর আমদানি এবং ক্রেতাদের ভিড় আরও কয়েকগুণ বাড়বে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

আরও পড়ুনঃ  নোয়াপাড়া রানার্স ইউনিটি সংগঠনের হাফ-হিল ম্যারাথন-২০২৬ অনুষ্ঠিত