
জিএম মাকছুদুর রহমান, কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লা থেকে ঢাকার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) নিয়মিত যাতায়াতকারী শিক্ষার্থীদের দীর্ঘ দূরত্বের কষ্টদায়ক ভ্রমণের কথা চিন্তা করে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক জনাব ইউসুফ মোল্লা টিপু। ৯ আগস্ট (রোববার) ভোর সাড়ে ৫টার দিকে কুমিল্লা পুলিশ লাইনে উপস্থিত শিক্ষার্থীদের হাতে তিনি ব্যক্তিগত উদ্যোগে সংস্কার করা বাসটি হস্তান্তর করেন। শিক্ষার্থীদের দীর্ঘ যাত্রাকে আরও স্বাচ্ছন্দ্যময় করতে বাসের প্রায় ৫০টি পুরোনো প্লাস্টিকের আসন সরিয়ে ফোমের নতুন সিট সংযোজন করা হয়েছে এবং বাসের অভ্যন্তরীণ বিভিন্ন যান্ত্রিক ত্রুটি মেরামত করা হয়েছে। পাশাপাশি যাত্রাপথে শিক্ষার্থীদের জন্য ফ্রি ওয়াই-ফাই সুবিধার ব্যবস্থা করা হয়েছে এবং বিনামূল্যে সকালের নাস্তা ও বিশুদ্ধ খাবার পানি সরবরাহের উদ্যোগও নেওয়া হয়েছে। সংশ্লিষ্টদের মতে, প্রতিদিন কুমিল্লা থেকে ঢাকায় যাতায়াতকারী জবি শিক্ষার্থীদের আসন সংকটসহ নানা সুযোগ-সুবিধার সীমাবদ্ধতা ছিল, যা বিবেচনায় নিয়ে এই বাস সংস্কারের উদ্যোগ নেওয়া হয়।
প্রতিবেদকের নাম 



















