Dhaka ০১:০৭ পূর্বাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
জীবিকার সন্ধানে ঢাকায় গিয়ে ফিরলেন লাশ হয়ে, কাঁদছে নবাবগঞ্জ ১০৪ পিস ইয়াবা ট্যাবলেট সহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা ডিবি দক্ষিণ পুলিশ ভেদরগঞ্জে সচেতন মা, আপনি সেরা মা—শ্রেষ্ঠ অভিভাবক পুরস্কার ২০২৬ ধামইরহাটে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে চেয়ারম্যান প্রার্থীর সংবাদ সম্মেলন গণতন্ত্রের ভিত্তিতে রচিত আল-কুরআনবিরোধী সংবিধানই সমাজ ও রাষ্ট্রের মূল সমস্যা: ইসলামী সমাজ লক্ষ্মীপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত ভয়ে থমকে আছে গাজীপুরে বন উদ্ধার পত্নীতলায় মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে পুলিশ পলাশবাড়ীতে পুকুরে বিষ প্রয়োগে ৩ লক্ষ টাকার মাছ নিধনের অভিযোগ বাণিজ্যিক সম্পর্ক জোরদার ভারতের সহযোগিতা অব্যাহত থাকবে

জনদুর্ভোগের অপর নাম: সাবান ফ্যাক্টরি রোড চিতাখোলা

​ স্টাফ রিপোর্টার: আব্দুর রহমান
​​দক্ষিণ কেরানীগঞ্জের সাবান ফ্যাক্টরি রোড (চিতাখোলা) এলাকাটি এখন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। দীর্ঘ দিন ধরে সংস্কারের অভাবে রাস্তাটির এমন বেহাল দশা হয়েছে যে, এটিকে রাস্তা না বলে ‘মরণফাঁদ’ বলাই শ্রেয়। আজ সোমবার, ৬ জুলাই সরেজমিনে পরিদর্শনে এসে এই রাস্তার চরম ও করুণ চিত্র ফুটে ওঠে।
​সড়কটির ওপর বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে এবং বৃষ্টির পানি জমে তা কর্দমাক্ত হয়ে আছে। পিচ ঢালাই উঠে গিয়ে রাস্তাটি এখন পুরোপুরি মাটির রাস্তায় পরিণত হয়েছে। সামান্য বৃষ্টিতেই এই গর্তগুলো ছোটখাটো জলাশয়ে রূপ নেয়, যার ফলে প্রতিদিন ঘটছে ছোট-বড় দুর্ঘটনা।
​স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে জানান, এই রাস্তা দিয়ে প্রতিদিন শত শত মানুষ এবং যানবাহন ঝুঁকি নিয়ে চলাচল করে। বিশেষ করে শিক্ষার্থী, বয়স্ক ব্যক্তি ও রোগীদের যাতায়াতে চরম ভোগান্তি পোহাতে হয়। যানবাহনগুলো মাঝেমধ্যেই কর্দমাক্ত রাস্তায় আটকে যাচ্ছে, যা জনজীবনে স্থবিরতা তৈরি করেছে।
​রাস্তাটি সংস্কারের বিষয়ে কর্তৃপক্ষকে একাধিকবার জানানোর পরেও কোনো কার্যকর উদ্যোগ গ্রহণ করা হয়নি বলে স্থানীয়রা দাবি করেন। এলাকাবাসী দ্রুততম সময়ের মধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট এই সড়কটি পুনর্নির্মাণের জোর দাবি জানিয়েছেন।

আরও পড়ুনঃ  আটোয়ারীতে অনুমোদনহীন তোয়াউমুন বেকারি অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে শিশু খাদ্য
Tag :
জনপ্রিয় পোস্ট

জীবিকার সন্ধানে ঢাকায় গিয়ে ফিরলেন লাশ হয়ে, কাঁদছে নবাবগঞ্জ

জনদুর্ভোগের অপর নাম: সাবান ফ্যাক্টরি রোড চিতাখোলা

আপডেটের সময়: ০৫:৪৩:০৮ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬

​ স্টাফ রিপোর্টার: আব্দুর রহমান
​​দক্ষিণ কেরানীগঞ্জের সাবান ফ্যাক্টরি রোড (চিতাখোলা) এলাকাটি এখন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। দীর্ঘ দিন ধরে সংস্কারের অভাবে রাস্তাটির এমন বেহাল দশা হয়েছে যে, এটিকে রাস্তা না বলে ‘মরণফাঁদ’ বলাই শ্রেয়। আজ সোমবার, ৬ জুলাই সরেজমিনে পরিদর্শনে এসে এই রাস্তার চরম ও করুণ চিত্র ফুটে ওঠে।
​সড়কটির ওপর বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে এবং বৃষ্টির পানি জমে তা কর্দমাক্ত হয়ে আছে। পিচ ঢালাই উঠে গিয়ে রাস্তাটি এখন পুরোপুরি মাটির রাস্তায় পরিণত হয়েছে। সামান্য বৃষ্টিতেই এই গর্তগুলো ছোটখাটো জলাশয়ে রূপ নেয়, যার ফলে প্রতিদিন ঘটছে ছোট-বড় দুর্ঘটনা।
​স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে জানান, এই রাস্তা দিয়ে প্রতিদিন শত শত মানুষ এবং যানবাহন ঝুঁকি নিয়ে চলাচল করে। বিশেষ করে শিক্ষার্থী, বয়স্ক ব্যক্তি ও রোগীদের যাতায়াতে চরম ভোগান্তি পোহাতে হয়। যানবাহনগুলো মাঝেমধ্যেই কর্দমাক্ত রাস্তায় আটকে যাচ্ছে, যা জনজীবনে স্থবিরতা তৈরি করেছে।
​রাস্তাটি সংস্কারের বিষয়ে কর্তৃপক্ষকে একাধিকবার জানানোর পরেও কোনো কার্যকর উদ্যোগ গ্রহণ করা হয়নি বলে স্থানীয়রা দাবি করেন। এলাকাবাসী দ্রুততম সময়ের মধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট এই সড়কটি পুনর্নির্মাণের জোর দাবি জানিয়েছেন।

আরও পড়ুনঃ  কুলিয়ারচরে নিম্নমানের সামগ্রী দিয়ে আরসিসি রাস্তার কাজ; শেষ হতেই ভেঙে চুরমার, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল