Dhaka ০২:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
পত্নীতলায় দুঃসাহসিক চুরি, উদ্ধার স্বর্ণালংকার কিশোরকণ্ঠ পাঠক ফোরামের উদ্যোগে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা– ২০২৬ এর আয়োজন করে কিশোরকণ্ঠ ফাউন্ডেশন চকরিয়ায় তিন সাংবাদিকের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানি মামলা ভোলায় কোস্ট গার্ডের অভিযান: ৪০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক নগরকান্দায় দেশীয় মাছ রক্ষায় মৎস্য অধিদপ্তরের অভিযান: চায়না দুয়ারি জাল ধ্বংস ও ভেসাল উচ্ছেদ শ্রীপুরে সংরক্ষিত মহিলা এমপি’র মতবিনিময় সভা ও বিভিন্ন উপকরণ বিতরণ। পলাশবাড়ীতে কিশোরগাড়ী ইউপি কমপ্লেক্স কার্যালয় পূর্বের সরকারি জায়গায় স্থাপনের দাবীতে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত লালপুরে শিক্ষার্থীদের মাঝে সমাজকল্যাণ প্রতিমন্ত্রীর বৃক্ষচারা বিতরণ কেরানীগঞ্জে ফুটপাত ও সড়ক দখলমুক্ত করতে পুলিশের বিশেষ অভিযান আগামী ১৬ সেপ্টেম্বর পর্দা উঠছে ” চট্টগ্রাম রিজিওনাল টি- ২০ ক্রিকেট টুর্নামেন্টের

চা-শ্রমিকের পেটে যতক্ষণ ক্ষুধা আছে ততক্ষণ মজুরি বৃদ্ধির লড়াই চলবে

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৩:২৩:২২ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
  • ৩০ সময় দেখুন

রিপন আহমদ- মৌলভীবাজার

চা-শ্রমিক আন্দোলনের সংগঠক গীতা রানী কানুর মুক্তি, ষড়যন্ত্রমূলক একাধিক মিথ্যা মামলা প্রত্যাহার এবং চা-শ্রমিকের দৈনিক মজুরি ৫০০ টাকার দাবিতে আজ ১৩ সেপ্টেম্বর, রবিবার সকাল ১১ টায় মৌলভীবাজারের প্রেসক্লাবের সামনে নাগরিক সংহতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, মৌলভীবাজার জেলা কমিটির সাধারণ সম্পাদক মাসুক মিয়ার সভাপতিত্বে এবং বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, মৌলভীবাজার জেলা সংসদের সভাপতি জ্যোতিষ মোহান্ত’র সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ জাসদ এর মৌলভীবাজার জেলা কমিটির সভাপতি সালেহ সোহেল, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল, বাসদ মৌলভীবাজার, জেলা কমিটির সদস্য আবুল হাসান, চা-শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রর প্রধান সমন্বয়ক এস এম শুভ, , উদীচী শিল্পীগোষ্ঠী মৌলভীবাজার জেলা কমিটির জহর লাল দত্ত, যুব ইউনিয়ন মৌলভীবাজার জেলা কমিটির সভাপতি আবু রেজা সিদ্দিকী ইমন, বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশনের সভাপতি বিপ্লব মাদ্রাজ পাশি, চা-শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র’র সাধারণ সম্পাদক কৃষ্ণদাস অলমিক, চা-শ্রমিক সংস্কার কমিটির আহবায়ক বিষু প্রসাদ গোয়ালা, সদস্য আকাশ দোষাদ প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশে সবচেয়ে কম মজুরিতে কাজ করে থাকেন চা-শ্রমিকরা। পাচ জনের একটা পরিবারের যেখানে শুধুমাত্র চালের খরচ ১০০ টাকার বেশি সেখানে মজুরি মাত্র ৯ টাকা বৃদ্ধি করে ১৯৬ টাকা নির্ধারণ চরম অমানবিক।  বর্তমান বাজার মূল্যে এই স্বল্প  মজুরিতে সংসারের খরচ চালানো অসম্ভব। তাই চা-শ্রমিকদের ৫০০ টাকা মজুরি নির্ধারণের দাবি মানবিক এবং যৌক্তিক। অবিলম্বে সরকারের উচিত চা-শ্রমিকদের দাবি মেনে নেয়া।
সমাবেশে বক্তারা আরও বলেন, বিশ্বের অন্যতম চা উৎপাদনকারী দেশ হয়েও সবচেয়ে কম মজুরি পান বাংলাদেশের চা-শ্রমিকরা। চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি আসাম সরকার চা-শ্রমিকদের মজুরি ৩০ টাকা বৃদ্ধির ঘোষণা দেন। আসামের ব্রম্মপুত্র ভ্যালির নতুন মজুরি নির্ধারিত হয় ৩৫৮ টাকা ( ২৮০ রূপি), বরাক উপত্যাকায় ৩৩০ টাকা (২৫৮ রূপি)। ভারতের অন্যান্য রাজ্য যেমন কেরালায় সর্বোচ্চ ৪২১ রূপি, তামিলনাড়ুতে ৪০৬ রূপি, কর্নাটকে ৩৭৬ রূপি মজুরি পেয়ে থাকেন চা-শ্রমিকরা। এছাড়া চা-শ্রমিকরা শ্রীলঙ্কায় প্রায় ৫৫০ টাকা, কেনিয়ায় ৪৮৩ টাকা দৈনিক মজুরি পেয়ে থাকেন।
সভাপতির বক্তব্যে সিপিবি মৌলভীবাজার জেলা কমিটির সাধারণ সম্পাদক বলেন, চা-শ্রমিক আন্দোলনে গ্রেপ্তার গীতা রানী কানুকে অন্যায়ভাবে আটকে রাখা হয়েছে, অবিলম্বে তাকে নি:শর্ত মুক্তি দিতে হবে। একইসাথে যে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দায়ের করা হয়েছে তা প্রত্যাহার করতে হবে।  চা-শ্রমিকদের ন্যায়সঙ্গত দাবি সরকার মেনে না নিলে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে।

আরও পড়ুনঃ  মান্দায় ডেঙ্গু প্রতিরোধ অভিযান: ‘পরিচ্ছন্ন পরিবেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে’- ডাঃ টিপু এমপি
Tag :
জনপ্রিয় পোস্ট

পত্নীতলায় দুঃসাহসিক চুরি, উদ্ধার স্বর্ণালংকার

চা-শ্রমিকের পেটে যতক্ষণ ক্ষুধা আছে ততক্ষণ মজুরি বৃদ্ধির লড়াই চলবে

আপডেটের সময়: ০৩:২৩:২২ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

রিপন আহমদ- মৌলভীবাজার

চা-শ্রমিক আন্দোলনের সংগঠক গীতা রানী কানুর মুক্তি, ষড়যন্ত্রমূলক একাধিক মিথ্যা মামলা প্রত্যাহার এবং চা-শ্রমিকের দৈনিক মজুরি ৫০০ টাকার দাবিতে আজ ১৩ সেপ্টেম্বর, রবিবার সকাল ১১ টায় মৌলভীবাজারের প্রেসক্লাবের সামনে নাগরিক সংহতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, মৌলভীবাজার জেলা কমিটির সাধারণ সম্পাদক মাসুক মিয়ার সভাপতিত্বে এবং বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, মৌলভীবাজার জেলা সংসদের সভাপতি জ্যোতিষ মোহান্ত’র সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ জাসদ এর মৌলভীবাজার জেলা কমিটির সভাপতি সালেহ সোহেল, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল, বাসদ মৌলভীবাজার, জেলা কমিটির সদস্য আবুল হাসান, চা-শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রর প্রধান সমন্বয়ক এস এম শুভ, , উদীচী শিল্পীগোষ্ঠী মৌলভীবাজার জেলা কমিটির জহর লাল দত্ত, যুব ইউনিয়ন মৌলভীবাজার জেলা কমিটির সভাপতি আবু রেজা সিদ্দিকী ইমন, বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশনের সভাপতি বিপ্লব মাদ্রাজ পাশি, চা-শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র’র সাধারণ সম্পাদক কৃষ্ণদাস অলমিক, চা-শ্রমিক সংস্কার কমিটির আহবায়ক বিষু প্রসাদ গোয়ালা, সদস্য আকাশ দোষাদ প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশে সবচেয়ে কম মজুরিতে কাজ করে থাকেন চা-শ্রমিকরা। পাচ জনের একটা পরিবারের যেখানে শুধুমাত্র চালের খরচ ১০০ টাকার বেশি সেখানে মজুরি মাত্র ৯ টাকা বৃদ্ধি করে ১৯৬ টাকা নির্ধারণ চরম অমানবিক।  বর্তমান বাজার মূল্যে এই স্বল্প  মজুরিতে সংসারের খরচ চালানো অসম্ভব। তাই চা-শ্রমিকদের ৫০০ টাকা মজুরি নির্ধারণের দাবি মানবিক এবং যৌক্তিক। অবিলম্বে সরকারের উচিত চা-শ্রমিকদের দাবি মেনে নেয়া।
সমাবেশে বক্তারা আরও বলেন, বিশ্বের অন্যতম চা উৎপাদনকারী দেশ হয়েও সবচেয়ে কম মজুরি পান বাংলাদেশের চা-শ্রমিকরা। চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি আসাম সরকার চা-শ্রমিকদের মজুরি ৩০ টাকা বৃদ্ধির ঘোষণা দেন। আসামের ব্রম্মপুত্র ভ্যালির নতুন মজুরি নির্ধারিত হয় ৩৫৮ টাকা ( ২৮০ রূপি), বরাক উপত্যাকায় ৩৩০ টাকা (২৫৮ রূপি)। ভারতের অন্যান্য রাজ্য যেমন কেরালায় সর্বোচ্চ ৪২১ রূপি, তামিলনাড়ুতে ৪০৬ রূপি, কর্নাটকে ৩৭৬ রূপি মজুরি পেয়ে থাকেন চা-শ্রমিকরা। এছাড়া চা-শ্রমিকরা শ্রীলঙ্কায় প্রায় ৫৫০ টাকা, কেনিয়ায় ৪৮৩ টাকা দৈনিক মজুরি পেয়ে থাকেন।
সভাপতির বক্তব্যে সিপিবি মৌলভীবাজার জেলা কমিটির সাধারণ সম্পাদক বলেন, চা-শ্রমিক আন্দোলনে গ্রেপ্তার গীতা রানী কানুকে অন্যায়ভাবে আটকে রাখা হয়েছে, অবিলম্বে তাকে নি:শর্ত মুক্তি দিতে হবে। একইসাথে যে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দায়ের করা হয়েছে তা প্রত্যাহার করতে হবে।  চা-শ্রমিকদের ন্যায়সঙ্গত দাবি সরকার মেনে না নিলে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে।

আরও পড়ুনঃ  সাঘাটা কচুয়া হিন্দুপাড়ার শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজার পুনঃপ্রতিষ্ঠার ইতিহাস